Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অস্ট্রেলিয়ার শীর্ষ তরুণ ধনীর তালিকায় বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 25 October 2019
অস্ট্রেলিয়ার শীর্ষ তরুণ ধনীর তালিকায় বাংলাদেশি
Share on FacebookShare on Twitter

মাত্র ১৭ বছর বয়সে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন তিনি। এরপর মেলবোর্নের একটি ফাস্ট ফুড চেইন শপে কাজ শুরু করেন। এরপর কয়েকজনকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন ‘ডেপুটি’ নামে হিসাব রক্ষণাবেক্ষণকারী একটি সফটওয়্যার প্রতিষ্ঠান। ঘুরে যায় তার ভাগ্যের চাকা। আজ তিনি সেই দেশটির শীর্ষ তরুণ ধনীদের একজন। ৩৮ বছর বয়সী ওই তরুণের নাম আশিক আহমেদ। তিনি বর্তমানে ‘ডেপুটি’র প্রধান নির্বাহী (সিও)।

বৃহস্পতিবার ব্যবসা ও অর্থবিষয়ক দৈনিক ‘অস্ট্রেলিয়ান ফিন্যান্সিয়াল রিভিউ’ দেশটির শীর্ষ তরুণ ধনীদের তালিকা প্রকাশ করেছে। ১০৩ জনের এই তালিকায় আশিকের অবস্থান ২৫ নম্বরে। তার সম্পদের পরিমাণ ১৪৮ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় এক হাজার ২৫০ কোটি টাকারও বেশি।

অস্ট্রেলিয়ান গণমাধ্যম এসবিএস নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে আশিক তার সফটওয়্যার তৈরির পেছনের গল্পটি জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি নিজে ঘণ্টাভিত্তিক বেতনে কাজ করতাম। সে সময় আমি খেয়াল করেছি, যারা এভাবে কাজ করেন, হিসাব রাখার ক্ষেত্রে তাদের বেশ কিছু জটিলতায় পড়তে হয়। মালিকপক্ষের যারা কাজের হিসাব রাখেন, তাদেরও বেশ সমস্যার মুখে পড়তে হয়। আমরা ভাবতে থাকি, এ সমস্যার সমাধান কীভাবে করা যায়। তখন গণিত, বিজ্ঞান ও কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জের সমন্বয়ে সমস্যা সমাধানের একটি গাণিতিক উপায় আমরা খুঁজে বের করার চেষ্টা করি। আমরা শেষ পর্যন্ত ডেপুটি নামের এই সফটওয়্যার তৈরি করতে সক্ষম হই।’

২০০৮ সালে সফটওয়্যারটি তৈরির পর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ‘ডেপুটি’ এমন একটি সফটওয়্যার, যা ব্যবসায় প্রতিষ্ঠানের কর্মচারীদের রোস্টার (কাজের সূচি) তৈরি এবং বেতন প্রদানের হিসাবের রক্ষণাবেক্ষণ অত্যন্ত সহজ করে দেয়। বর্তমানে এক লাখ ৮৪ হাজার প্রতিষ্ঠান ‘ডেপুটি’ সফটওয়্যার ব্যবহার করছে। এদের মধ্যে নাসা ও কান্টাসের (অস্ট্রেলিয়ার সবচেয়ে জনপ্রিয় ও বড় এয়ারলাইন্স) নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।

শীর্ষ তরুণ ধনীর তালিকায় স্থান পাওয়ার পর আশিক বেশ উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ‘এটা আমার জন্য দারুণ একটি ব্যাপার। তবে শুধু অর্থ উপার্জনের উদ্দেশ্য নিয়ে আমি কখনোই কাজ করিনি, করবও না; বরং শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল সমস্যার সমাধান করা।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এক ফোনে দুটি হোয়াটসঅ্যাপ চালানোর উপায়
কিভাবে করবেন

এক ফোনে দুটি হোয়াটসঅ্যাপ চালানোর উপায়

আইসিটিতে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করলেন ম্যাক্সিমা
প্রযুক্তি সংবাদ

আইসিটিতে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করলেন ম্যাক্সিমা

নেতানিয়াহু নিহতের গুঞ্জন, নতুন ছবি প্রকাশ
নির্বাচিত

নেতানিয়াহু নিহতের গুঞ্জন, নতুন ছবি প্রকাশ

অনলাইনে বিশ্বকাপের ফাইনাল খেলা লাইভ দেখবেন যেভাবে
পাঁচমিশালি

অনলাইনে বিশ্বকাপের ফাইনাল খেলা লাইভ দেখবেন যেভাবে

২০২৫ সালের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাবে ব্রডব্যান্ড ইন্টারনেট: পলক
প্রযুক্তি সংবাদ

২০২৫ সালের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাবে ব্রডব্যান্ড ইন্টারনেট: পলক

পেরিস্কোপ ক্যামেরা থাকছে রিয়েলমির নতুন ফোনে
নির্বাচিত

পেরিস্কোপ ক্যামেরা থাকছে রিয়েলমির নতুন ফোনে

Load More

ট্রেন্ডিং টপিক

অগাস্ট মাসে দেশে উৎপাদিত মোবাইল ফোন ও বৈধ আমদানির পরিসংখ্যান
অর্থ ও বাণিজ্য

অগাস্টে দেশে তৈরি ২২ লাখ ফোন, বৈধভাবে আমদানি হয়নি একটিও

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ
প্রযুক্তি বাজার

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের
বিবিধ

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের

ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে!
নির্বাচিত

ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে!

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

গেল সপ্তাহে নতুন আইপ্যাড মিনি ও গত মাসে...

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 October 2019

অস্ট্রেলিয়ার শীর্ষ তরুণ ধনীর তালিকায় বাংলাদেশি

Techzoom.TV |
TechzoomTV