Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি
Share on FacebookShare on Twitter

২০২৫ সালে টানা দ্বিতীয় বছরের মতো প্রবৃদ্ধি অর্জন করেছে বৈশ্বিক স্মার্টফোন বাজার। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বজুড়ে স্মার্টফোন সরবরাহ আগের বছরের তুলনায় ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রিমিয়াম স্মার্টফোনের প্রতি ভোক্তাদের বাড়তি আগ্রহ, সহজ কিস্তি ও অর্থায়ন সুবিধা এবং উদীয়মান বাজারে ৫জি ফোনের দ্রুত বিস্তার এ প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে বলে জানিয়েছেন বাজার পর্যবেক্ষকরা।

২০২৫ সালে স্মার্টফোন বাজারে ধীরে ধীরে প্রিমিয়াম বা উচ্চমূল্যের ডিভাইসের দিকে ঝুঁকেছেন গ্রাহকরা। বিশেষ করে কভিড-১৯ মহামারীর সময় কেনা পুরনো ফোন বদলে নতুন ফোন কেনার প্রবণতা বাজারকে চাঙ্গা করেছে।

কাউন্টারপয়েন্টের জ্যেষ্ঠ বিশ্লেষক শিল্পী জৈন বলেন, ‘শুল্কসংক্রান্ত আশঙ্কার কারণে বছরের প্রথমার্ধে অনেক নির্মাতা আগেভাগেই বেশি ফোন বাজারে সরবরাহ করে। তবে বছর গড়ানোর সঙ্গে সঙ্গে দেখা যায়, শুল্কের প্রভাব আশঙ্কার তুলনায় কম ছিল। ফলে দ্বিতীয়ার্ধে সরবরাহ কিছুটা ধীরগতির হয়ে পড়ে।’

অঞ্চলভেদে গত বছর বাজারের চিত্র একরকম ছিল না। ইউরোপ ও উত্তর আমেরিকার মতো বাজারগুলো তুলনামূলক দুর্বল থাকলেও জাপান, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা (এমইএ) এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের কিছু বাজারের চাহিদা ভালো থাকায় বৈশ্বিক প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হয়েছে।

২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) স্মার্টফোন সরবরাহ আগের বছরের একই সময়ের তুলনায় মাত্র ১ শতাংশ বেড়েছে। আগের প্রান্তিকগুলোয় মজুদ বেড়ে যাওয়ায় নতুন চালান তুলনামূলক কম ছিল।

এ প্রান্তিকে বৈশ্বিক বাজারের প্রায় এক-চতুর্থাংশ দখল করে শীর্ষে ছিল অ্যাপল, যা কোম্পানিটির ইতিহাসে সর্বোচ্চ। সারা বছরের হিসাবে ২০২৫ সালে অ্যাপল ২০ শতাংশ বাজার হিস্যা দখল করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক প্রবৃদ্ধি ছিল ১০ শতাংশ, যা শীর্ষ পাঁচ ব্র্যান্ডের মধ্যে সর্বোচ্চ।

কাউন্টারপয়েন্টের জ্যেষ্ঠ বিশ্লেষক বরুণ মিশ্র বলেন, উদীয়মান ও মধ্যম আকারের বাজারে অ্যাপলের উপস্থিতি বাড়ায় এ সাফল্য এসেছে। আইফোন ১৭ সিরিজের শক্তিশালী বিক্রি এবং জাপান, ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় আইফোন ১৬-এর জনপ্রিয়তা এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

১৯ শতাংশ বাজার হিস্যা নিয়ে স্যামসাং দ্বিতীয় স্থানে রয়েছে। গ্যালাক্সি এ সিরিজের মাঝারি দামের ফোন এবং প্রিমিয়াম সেগমেন্টে গ্যালাক্সি ফোল্ড৭ ও এস২৫ সিরিজ ভালো সাড়া পেয়েছে। যদিও লাতিন আমেরিকা ও পশ্চিম ইউরোপে চাপের মুখে পড়েছে প্রতিষ্ঠানটি, তবে জাপান ও মূল বাজারগুলোয় ভালো বিক্র নিজেদের অবস্থান ধরে রাখতে সহায়তা করেছে।

শাওমি ১৩ শতাংশ বাজার অংশীদারত্ব নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্য-আফ্রিকায় শক্তিশালী চাহিদা তাদের স্থিতিশীল অবস্থান নিশ্চিত করেছে।

ভিভো চতুর্থ স্থানে উঠে এসেছে, মূলত ভারতের অফলাইন বাজারে শক্ত অবস্থান ও প্রিমিয়াম ফোনের চাহিদার কারণে। অন্যদিকে চীনে তীব্র প্রতিযোগিতা ও দুর্বল চাহিদার কারণে অপোর বিক্রি কমেছে। তবে অপো ও রিয়েলমির যৌথ বাজার হিস্যা দাঁড়িয়েছে ১১ শতাংশে। শীর্ষ পাঁচের বাইরে নাথিং ও গুগলের মতো ব্র্যান্ডগুলোও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে।

কাউন্টারপয়েন্টের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে স্মার্টফোন বাজার কিছুটা চাপে পড়তে পারে। মেমোরি চিপের ঘাটতি ও উৎপাদন ব্যয় বাড়ার ফলে দাম বাড়তে পারে, যা সরবরাহে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে শক্তিশালী সরবরাহ ব্যবস্থার কারণে অ্যাপল ও স্যামসাং তুলনামূলকভাবে ভালো অবস্থানে থাকবে বলে মনে করা হচ্ছে।

Tags: স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিজিটাল প্ল্যাটফর্মে ভাতা বিতরণ চায় ‘নগদ’
নির্বাচিত

ভাতার টাকা উধাও হয়ে যাচ্ছে ‘নগদ’ একাউন্ট থেকে

শাওমি ফিরিয়ে এনেছে তার স্টার পারফর্মার
নির্বাচিত

শাওমি ফিরিয়ে এনেছে তার স্টার পারফর্মার

মোবাইলে থ্রিডি গ্রাফিক্সের মানোন্নয়নে ওপেন থ্রিডি ফাউন্ডেশনের সাথে কাজ করবে অপো
নির্বাচিত

মোবাইলে থ্রিডি গ্রাফিক্সের মানোন্নয়নে ওপেন থ্রিডি ফাউন্ডেশনের সাথে কাজ করবে অপো

গ্রাহকদের কাছে ক্ষমাও চেয়েছে স্যামসাং
নির্বাচিত

সেপ্টেম্বরে আসছে গ্যালাক্সি ফোল্ড

ভিডিও নির্মাতাদের আয়ের সুযোগ দিচ্ছে টিকটক
নির্বাচিত

ভিডিও নির্মাতাদের আয়ের সুযোগ দিচ্ছে টিকটক

উৎপাদনে চীনের বিকল্প খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠান
নির্বাচিত

উৎপাদনে চীনের বিকল্প খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠান

Load More

ট্রেন্ডিং টপিক

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি
শিক্ষা ও ক্যাম্পাস

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা
নির্বাচিত

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
টেলিকম

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস
কিভাবে করবেন

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল
প্রযুক্তি সংবাদ

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। বিশেষ এই...

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix