Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলো হোস্টিং ডটকম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 16 January 2026
দেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলো হোস্টিং ডটকম
Share on FacebookShare on Twitter

বিশ্বখ্যাত হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান ‘হোস্টিং ডটকম’ (Hosting.com) বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে। বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর হোটেল শেরাটনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। অনুষ্ঠানে জানানো হয়, হোস্টিং ডটকম গ্রাহকদের জন্য বাংলা ভাষায় কাস্টমার সেবা প্রদান করবে। একই সঙ্গে স্থানীয় কারেন্সিতে মূল্য পরিশোধ ও সাশ্রয়ী মূল্যে হোস্টিং সেবা নিশ্চিত করবে প্রতিষ্ঠানটি।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হোস্টিং ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেব ডি লেমোস, সহপ্রতিষ্ঠাতা ও ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) পানোস কেসিসিস, চিফ প্রোডাক্ট অফিসার বেন গ্যাবলার, হেড অব ওয়েবসাইট অ্যান্ড কনটেন্ট ড্যাফনি মনরোড্যাফনি মনরো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। এছাড়া স্থানীয় প্রযুক্তি বিশেষজ্ঞ ও ইন্ডাস্ট্রি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বাংলাদেশে হোস্টিং ডটকমের কার্যক্রম শুরু হওয়ার ফলে সার্ভার অবকাঠামো, ক্লাউডভিত্তিক সমাধান, এআই বট প্রযুক্তি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং ডোমেইন ব্যবসাসহ বিভিন্ন ডিজিটাল সেবা নতুন গতি পাবে। এতে বাজারে প্রতিযোগিতা বাড়বে, মানসম্মত সেবার বিস্তার ঘটবে এবং ব্যবহারকারীদের জন্য ইতিবাচক অভিজ্ঞতা ও নতুন সম্ভাবনার দুয়ার খুলে যাবে। একই সঙ্গে এটি একটি শক্তিশালী নতুন ইকোসিস্টেম গড়ে তুলবে, যা নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে, দক্ষতা উন্নয়নকে ত্বরান্বিত করবে এবং দেশে জ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের পরিসরকে আরও বিস্তৃত করবে।

হোস্টিং ডটকমের সিইও সেব ডি লেমোস বলেন, দাম ও প্যাকেজ নিয়ে আমরা প্রচুর ফিডব্যাক পেয়েছি এবং বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। খুব শিগগিরই বাংলাদেশি গ্রাহকদের জন্য দাম ও প্যাকেজের ক্ষেত্রে বিশেষ কিছু উদ্যোগ নেওয়া হবে। প্রতিটি দেশের নিজস্ব সংস্কৃতি ও চাহিদা থাকে, সেটিও আমরা মাথায় রেখেছি। হোস্টিং ডটকমের অবকাঠামোয় ৩০ লাখের বেশি ওয়েবসাইট সক্রিয়, প্রতি ১৫ সেকেন্ডে নতুন একটি ওয়েবসাইট যুক্ত হচ্ছে এবং বিশ্বের ২০টির বেশি ডাটা সেন্টার ও এক হাজারের বেশি এক্সপার্টের সমন্বয়ে আমরা দ্রুত, স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করছি।

হোস্টিং ডটকমের বাংলাদেশ অপারেশন ম্যানেজার ইমরান হোসেন বলেন, হোস্টিং ডটকমের বৈশ্বিক মানের হোস্টিং ও ডাটা অবকাঠামো বাংলাদেশি উদ্যোক্তা, স্টার্টআপ এবং ডিজিটাল ব্যবসার জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে। এর ফলে স্থানীয় প্রযুক্তি ইকোসিস্টেম আরও শক্তিশালী হবে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং বাংলাদেশকে একটি আঞ্চলিক ডিজিটাল হাব হিসেবে গড়ে তোলার পথে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হোস্টিং ডটকম

এই বিভাগ থেকে আরও পড়ুন

ব্যবসায়িক পার্টনারদের সম্মানিত করল স্যামসাং ও স্মার্ট
প্রযুক্তি সংবাদ

ব্যবসায়িক পার্টনারদের সম্মানিত করল স্যামসাং ও স্মার্ট

সেদিন ১ ডলারের বিটকয়েন কিনলে আজ আপনি হতেন বিলিয়নিয়ার
প্রযুক্তি সংবাদ

জো বাইডেনের এক ইঙ্গিতে বিটকয়েনে ধ্বস

নতুন বছরে বন্ধু হবে ‘নিয়ন’
প্রযুক্তি সংবাদ

নতুন বছরে বন্ধু হবে ‘নিয়ন’

অ্যাপল ম্যাপসে আসছে বিজ্ঞাপন
প্রযুক্তি সংবাদ

অ্যাপল ম্যাপসে আসছে বিজ্ঞাপন

‘স্লোফি’র জন্য ট্রেডমার্ক আবেদন অ্যাপলের
নির্বাচিত

বৈশ্বিক হ্যান্ডসেট বাজারে মুনাফার ৬৬% অ্যাপলের

ডিজিটাল হসপিটালের ২ ঘণ্টায় ডেলিভারি সেবা মেডিএক্সপ্রেস এখন চট্টগ্রামে
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল হসপিটালের ২ ঘণ্টায় ডেলিভারি সেবা মেডিএক্সপ্রেস এখন চট্টগ্রামে

Load More

ট্রেন্ডিং টপিক

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স
অর্থ ও বাণিজ্য

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন
নির্বাচিত

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি) এর ২০ বছর...

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 January 2026

দেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলো হোস্টিং ডটকম

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix