Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সময়ের আগেই বাজারে আসছে গুগল পিক্সেল ১০এ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 16 January 2026
সময়ের আগেই বাজারে আসছে গুগল পিক্সেল ১০এ
Share on FacebookShare on Twitter

গুগল সাধারণত সাশ্রয়ী মূল্যের ‘এ’ সিরিজের ফোনগুলো বছরের মাঝামাঝি সময়ে উন্মোচন করে। তবে এবার পিক্সেল ১০এ-এর ক্ষেত্রে সে ধারায় বড় পরিবর্তন আসতে চলেছে। নতুন তথ্যানুযায়ী, প্রত্যাশিত সময়ের চেয়ে অনেক আগেই বাজারে আসতে পারে পিক্সেল ১০এ।

প্রযুক্তি বিশ্লেষক রোল্যান্ড কুয়ান্ডট জানিয়েছেন, গুগল পিক্সেল ১০এ সম্ভবত আগামী মাসেই অর্থাৎ ফেব্রুয়ারিতে উন্মোচন হতে পারে। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্ম ব্লু-স্কাইতে তিনি জানিয়েছেন, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ফোনটি স্টোরে পাওয়া যেতে পারে। আর প্রযুক্তি পোর্টাল ড্রয়েড-লাইফের তথ্যানুযায়ী, ফোনটি উন্মোচনের সম্ভাব্য তারিখ হতে পারে ১৭ ফেব্রুয়ারি।

এর আগের মডেল পিক্সেল ৯এ ২০২৫ সালের মার্চে উন্মোচন হয়েছিল এবং এপ্রিলেই বাজারে এসেছিল। সে হিসেবে গুগল এবার বেশ তড়িঘড়ি করেই নতুন ফোনটি বাজারে আনছে।

ধারণা করা হচ্ছে, পিক্সেল ১০এ আগের মডেলগুলোর তুলনায় নতুন রঙ ও বেশি স্টোরেজ বিকল্প নিয়ে বাজারে আসতে পারে। রোল্যান্ড কুয়ান্ডট জানিয়েছেন, ফোনটিতে থাকবে ১২৮ জিবি ও ২৫৬ জিবি দুই ধরনের স্টোরেজ সুবিধা।

রঙের দিক থেকেও থাকছে নতুনত্ব। ফোনটি পাওয়া যাবে অবসিডিয়ান, ফগ, ল্যাভেন্ডার ও নতুন সংযোজন বেরি রঙে। ‘বেরি’ রঙটি লালচে টোনের একটি রঙ হতে পারে এবং এটি গুগলের নেস্ট ক্যামে (তৃতীয় প্রজন্ম) ব্যবহৃত ‘বেরি’ রঙের সঙ্গে মিল থাকতে পারে।

নকশা ও স্পেসিফিকেশনেও পিক্সেল ৯এ-এর অনেকটা ছাপ দেখা যাবে। ফোনটিতে থাকতে পারে ৬ দশমিক ২৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট। ক্যামেরা ক্ষেত্রে গুগল ডুয়াল রিয়ার ক্যামেরা দিতে পারে, যার প্রধান ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল এবং আল্ট্রাওয়াইড ১৩ মেগাপিক্সেল। সেলফি ক্যামেরা হবে ১৩ মেগাপিক্সেল।

ডিভাইসটিতে থাকতে পারে ৮ জিবি রÅvম এবং ৫ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। প্রসেসরের দিক থেকে গুগল সম্ভবত আগের মডেল পিক্সেল ৯এ-তে ব্যবহৃত টেনসর জি৪ চিপসেটই ব্যবহার করবে। অর্থাৎ, নতুন টেনসর জি৫ নয়, বরং আগের প্রজন্মের প্রসেসরেই আসতে পারে এ সাশ্রয়ী ফোন।

দামের বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, গুগল গত বছরের মতো দাম রাখতে পারে। ভারতে পিক্সেল ৯এ উন্মোচন হয়েছিল ৪৯ হাজার ৯৯৯ রুপিতে (বাংলাদেশী মূল্যে প্রায় ৬৭ হাজার ৭৩৮ টাকা)। সেক্ষেত্রে পিক্সেল ১০এ-ও এর কাছাকাছি দামে বাজারে আসতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গুগল পিক্সেল ১০এ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটন বাংলাদেশের গর্ব, হয়ে উঠছে গ্লোবাল ব্র্যান্ড: নিউজউইক
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন বাংলাদেশের গর্ব, হয়ে উঠছে গ্লোবাল ব্র্যান্ড: নিউজউইক

বাইকে কোম্পানির কমিশন কমালো পাঠাও
অটোমোবাইল

বাইকে কোম্পানির কমিশন কমালো পাঠাও

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে উন্মেচিত হবে রিয়েলমি’র ফ্লাগশিপ ফোন জিটি৩
নির্বাচিত

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে উন্মেচিত হবে রিয়েলমি’র ফ্লাগশিপ ফোন জিটি৩

একটি ফোনের মান বিশ্লেষণ করবেন যে ৫ বিষয় মাথায় রেখে
টিপস

একটি ফোনের মান বিশ্লেষণ করবেন যে ৫ বিষয় মাথায় রেখে

সমাজে শিক্ষকরাই সবচেয়ে বেশি সম্মানিত: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

সমাজে শিক্ষকরাই সবচেয়ে বেশি সম্মানিত: মোস্তাফা জব্বার

বিটিসিএল ও হুয়াওয়ে প্রকল্পে দুর্নীতির প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক
টেলিকম

বিটিসিএল ও হুয়াওয়ে প্রকল্পে দুর্নীতির প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক

Load More

ট্রেন্ডিং টপিক

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার
অটোমোবাইল

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 January 2026

সময়ের আগেই বাজারে আসছে গুগল পিক্সেল ১০এ

Techzoom.TV |
TechzoomTV