Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

খুলছে যমুনা ফিউচার পার্কসহ দেশের মোবাইল মার্কেট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
রোববার সারাদেশে অবৈধ মোবাইল ফোন মার্কেট বন্ধের ঘোষণা
Share on FacebookShare on Twitter

অবশেষে কাটতে শুরু করেছে দেশের মোবাইল বাজারগুলোর অচলাবস্থা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিটিং এর পরে রাজধানীর যমুনা ফিউচার পার্কসহ দেশের বেশিরভাগ মোবাইল ফোন মার্কেট খোলার সিদ্ধান্ত নিয়েছেন সাধারণ ব্যবসায়ীরা। তবে এই সিদ্ধান্তের উল্টো পথে হেঁটে আন্দোলনের নতুন ছক কষছেন চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের একদল ব্যবসায়ী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এনইআইআর (NEIR) সিস্টেম বা অবৈধ হ্যান্ডসেট বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে গত কয়েক সপ্তাহ ধরে সারাদেশে মোবাইল ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে আন্দোলনে নামেন। এতে স্থবির হয়ে পড়ে দেশের কয়েক হাজার কোটি টাকার এই শিল্প। চলমান এই সংকট নিরসনে সম্প্রতি মোবাইল ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেন।

বৈঠক শেষে ব্যবসায়ীরা জানান, তারেক রহমান তাদের আশ্বস্ত করেছেন যে আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর ব্যবস্থা পুনঃবিবেচনা করা হবে এবং ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষা করা হবে। এই আশ্বাসের পর ‘মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ’ (এমবিসিবি)-এর বড় একটি অংশ আজ থেকে দোকান খোলার পক্ষে একমত পোষণ করে। যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীরা আজ সকাল থেকেই তাদের শোরুমগুলোর তালা খুলতে শুরু করেছেন।

এদিকে, ঢাকার ব্যবসায়ীরা কাজে ফিরলেও চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে ভিন্ন চিত্র দেখা গেছে। সেখানকার একটি বড় অংশ এখনো দোকান বন্ধ রেখে আন্দোলনের ডাক দিচ্ছে। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগের ‘ছত্রছায়ায়’ থাকা ব্যবসায়ী নেতা আরিফুর রহমানের নেতৃত্বে সেখানকার ব্যবসায়ীরা আন্দোলনের নামে নতুন কর্মসূচির পরিকল্পনা করছেন। সাধারণ ব্যবসায়ীদের একাংশের দাবি, রাজনৈতিক অস্থিরতা জিইয়ে রাখতেই এই বিভাজনের চেষ্টা করা হচ্ছে।

মার্কেট খোলার বিষয়ে যমুনা ফিউচার পার্কের একজন ব্যবসায়ী নেতা বলেন, “তারেক রহমানের আশ্বাসে আমরা আস্থা পেয়েছি। সাধারণ ব্যবসায়ীরা আর ক্ষতির সম্মুখীন হতে চান না। তাই আমরা অধিকাংশ মার্কেট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

অন্যদিকে, রিয়াজউদ্দিন বাজারের পরিস্থিতি নিয়ে প্রশাসন কড়া নজর রাখছে। কোনো গোষ্ঠী যেন আন্দোলনের নামে সাধারণ ব্যবসায়ীদের জিম্মি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার কথা জানিয়েছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এই বিভাগ থেকে আরও পড়ুন

মায়ের নামে অ্যাপ তৈরি করলো বাংলাদেশি ১০ বছরের শিশু
প্রযুক্তি সংবাদ

মায়ের নামে অ্যাপ তৈরি করলো বাংলাদেশি ১০ বছরের শিশু

দেশি শাড়ি বলে তো আলাদা একটা গর্ব কাজ করে: কনকচাঁপা
ই-কমার্স

দেশি শাড়ি বলে তো আলাদা একটা গর্ব কাজ করে: কনকচাঁপা

একাধিক ডিভাইসে ফাইল শেয়ারের সুবিধা আনছে গুগল
কিভাবে করবেন

একাধিক ডিভাইসে ফাইল শেয়ারের সুবিধা আনছে গুগল

যত চমক শাওমি মিক্স ফোল্ড ৩ ফোনে
প্রযুক্তি সংবাদ

যত চমক শাওমি মিক্স ফোল্ড ৩ ফোনে

এআই নির্ভর চিপে বিশ্ববাজারে এগিয়ে এনভিডিয়া
নির্বাচিত

এআই নির্ভর চিপে বিশ্ববাজারে এগিয়ে এনভিডিয়া

ই-ক্যাবে ইসির ৯ জনের পদত্যাগ
ই-কমার্স

ই-ক্যাবে ইসির ৯ জনের পদত্যাগ

Load More

ট্রেন্ডিং টপিক

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

“অরেঞ্জ মিটস গ্রিন: ডিবিসিসিআই উইমেনস বিজনেস মিট ২০২৬” অনুষ্ঠিত
অর্থ ও বাণিজ্য

“অরেঞ্জ মিটস গ্রিন: ডিবিসিসিআই উইমেনস বিজনেস মিট ২০২৬” অনুষ্ঠিত

ইরানের ড্রোন হামলা, গ্যাস উৎপাদন বন্ধের ঘোষণা কাতারের
বিবিধ

ইরানের ড্রোন হামলা, গ্যাস উৎপাদন বন্ধের ঘোষণা কাতারের

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?
বিবিধ

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও
নির্বাচিত

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও

প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের ইতিহাসের সবচেয়ে কম দামের...

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix