Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০১৬ সালের পর্যায়ে নেমে আসতে পারে বৈশ্বিক পিসি সরবরাহ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
পিসি বিল্ডিংয়ের সময় মনে রাখতে হবে যে ৪ বিষয়
Share on FacebookShare on Twitter

বিশ্ববাজারে মেমোরি চিপের তীব্র সংকটে ব্যক্তিগত কম্পিউটার (পিসি) সরবরাহে বড় ধরনের ধস নামার আশঙ্কার কথা জানিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসি। এ সংকটে পিসি সরবরাহ কমে প্রাক-করোনা মহামারী অর্থাৎ ২০১৬ সালের পর্যায়ে নেমে যেতে পারে। একই সঙ্গে র‍্যাম ও স্টোরেজের দাম বেড়ে যাওয়ায় কম্পিউটার, ল্যাপটপ ও স্মার্টফোনের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আইডিসির সাম্প্রতিক তথ্যানুযায়ী, মেমোরি চিপের এ সংকট ২০২৭ সালের শেষ নাগাদ পর্যন্ত স্থায়ী হতে পারে। ফলে আগামী বছরগুলোয় বিশ্ববাজারে কম্পিউটারের দাম যেমন বাড়বে, তেমনি ডিভাইসের কনফিগারেশন বা সক্ষমতাও আগের চেয়ে কমে যেতে পারে। অর্থাৎ, বেশি দাম দিয়েও ক্রেতারা আগের মতো উন্নত মানের কম্পিউটার পাবেন না।

এ আশঙ্কার পেছনে একটি বড় প্রেক্ষাপট হলো ২০২৫ সালে বিশ্বজুড়ে পিসি বিক্রিতে বড় ধরনের প্রবৃদ্ধি দেখা গিয়েছিল। উইন্ডোজ ১০-এর সাপোর্ট বন্ধ হয়ে যাওয়া এবং নতুন ডিভাইসের চাহিদার কারণে সে বছর ২৮ কোটি ৪৭ লাখ পিসি সরবরাহ করা হয়েছিল। কিন্তু চিপ সংকটে ২০২৬ সালে এ সরবরাহ ৯ শতাংশ পর্যন্ত কমে ২৬ কোটি ইউনিটে নেমে আসতে পারে। আইডিসির গবেষণা ব্যবস্থাপক জিতেশ উবরানি জানিয়েছেন, আগে ধারণা করা হয়েছিল এ সংকট কেবল ২০২৬ সাল পর্যন্ত থাকবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, ২০২৭ সালের শেষ নাগাদও পিসি বাজারের এ অস্থিরতা কাটবে না।

এ সংকটের সরাসরি প্রভাব পড়বে কম্পিউটারের সক্ষমতার ওপর। সাধারণত একটি আধুনিক এআই পিসির জন্য অন্তত ১৬ জিবি র‍্যামের প্রয়োজন হয়। কিন্তু মেমোরির দাম বেড়ে যাওয়ায় অনেক প্রতিষ্ঠান এখন কম র‍্যাম দিয়ে কম্পিউটার তৈরি করবে। এতে কম্পিউটারের নিজস্ব গতির বদলে ক্লাউডনির্ভর কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর বেশি জোর দেয়া হবে। ফলে সাধারণ ব্যবহারকারীরা আগের মতো পিসির উচ্চগতির সক্ষমতা পাবেন না।

ডেল, এইচপি ও লেনোভোর মতো বড় কোম্পানিগুলো জানিয়েছে, তারা মেমোরি সংকট মোকাবেলায় প্রস্তুত থাকলেও পিসির দাম বাড়ানো ছাড়া তাদের হাতে আর কোনো পথ নেই। ডেলের চিফ অপারেটিং অফিসার জেফ ক্লার্ক এ সংকটকে ‘নজিরবিহীন’ বলে বর্ণনা করেছেন। তার মতে, গত ৪০ বছরে এমন চিপ সংকট খুব কমই দেখা গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, অ্যাপল বা লেনোভোর মতো বড় প্রতিষ্ঠানগুলো তাদের বিশাল বাজেটের কারণে টিকে থাকতে পারলেও আসুস বা এসারের মতো তুলনামূলক ছোট প্রতিষ্ঠানগুলো বড় চ্যালেঞ্জের মুখে পড়বে। চিপের উচ্চমূল্যের কারণে তাদের তৈরি কম্পিউটারের দাম এতই বেড়ে যাবে যে ক্রেতারা তা কিনতে আগ্রহী নাও হতে পারেন। সব মিলিয়ে আগামী দুই-তিন বছর কম্পিউটার ও প্রযুক্তিপণ্যের বাজারের জন্য বেশ কঠিন সময় হতে যাচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: পিসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

আরো ১১ আইটি ট্রেনিং সেন্টার, কর্মসংস্থানের অপার সম্ভাবনা
প্রযুক্তি সংবাদ

আরো ১১ আইটি ট্রেনিং সেন্টার, কর্মসংস্থানের অপার সম্ভাবনা

কিশোরীকে ভার্চ্যুয়ালি দলবদ্ধ ধর্ষণ, তদন্তে পুলিশ
প্রযুক্তি সংবাদ

কিশোরীকে ভার্চ্যুয়ালি দলবদ্ধ ধর্ষণ, তদন্তে পুলিশ

হুয়াওয়ের পরবর্তী ট্রাই-ফোল্ড আসতে পারে আগামী মাসে
নির্বাচিত

হুয়াওয়ের পরবর্তী ট্রাই-ফোল্ড আসতে পারে আগামী মাসে

বিকাশে এআই
প্রযুক্তি সংবাদ

এআই চিপ ও প্যাকেজিং চাহিদা বৃদ্ধিতে সেমিকন্ডাক্টর ফাউন্ড্রি বাজারে ১৯% প্রবৃদ্ধি

ওয়ালটনের ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন
নির্বাচিত

ওয়ালটনের ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন

বেসিসের আজীবন সম্মাননা পেলেন আব্দুল্লাহ এইচ কাফি ও শেখ আব্দুল আজিজ
নির্বাচিত

বেসিসের আজীবন সম্মাননা পেলেন আব্দুল্লাহ এইচ কাফি ও শেখ আব্দুল আজিজ

Load More

ট্রেন্ডিং টপিক

ব্যাংক থেকে ৩ হাজার টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্টে পেলেন ৭৫৯ কোটি!
সোশ্যাল মিডিয়া

ব্যাংক থেকে ৩ হাজার টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্টে পেলেন ৭৫৯ কোটি!

রাজশাহীতে বিএসটিআই অভিযানে টেস্টি ট্রিট ও রসমেলার জরিমানা
প্রযুক্তি বাজার

রাজশাহীতে বিএসটিআই অভিযানে টেস্টি ট্রিট ও রসমেলার জরিমানা

চলছে ইন্টারনেট সোসাইটির নির্বাচন, আগামী ১৬ জুলাই পর্যন্ত ভোটগ্রহণ
প্রযুক্তি সংবাদ

চলছে ইন্টারনেট সোসাইটির নির্বাচন, আগামী ১৬ জুলাই পর্যন্ত ভোটগ্রহণ

দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল রূপান্তরের লক্ষ্য
নির্বাচিত

দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল রূপান্তরের লক্ষ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

মোবাইলের দাম বৃদ্ধিতে বিপাকে মধ্যবিত্ত ক্রেতারা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শর্তসাপেক্ষে এনভিডিয়ার উন্নত এআই চিপ কেনার অনুমতি পেল ডিপসিক
পাঁচমিশালি

চীনের বাজারে এনভিডিয়ার শক্তিশালী এইচ২০০ এআই চিপ সরবরাহ শুরু

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি...

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

বিক্রি কমে যাওয়ায় ফোনের ব্যবসা বন্ধ করতে চলছে ওয়ানপ্লাস

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজার ছাড়ছে ওয়ানপ্লাস, বন্ধ হচ্ছে নতুন পণ্যের উন্মোচন

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২১ জানুয়ারি ২০২৬

২০১৬ সালের পর্যায়ে নেমে আসতে পারে বৈশ্বিক পিসি সরবরাহ

Techzoom.TV |
TechzoomTV