Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিপাকে ওয়ানপ্লাস: অডিট রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 22 January 2026
বিপাকে ওয়ানপ্লাস: অডিট রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
Share on FacebookShare on Twitter

বড় ধরণের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়তে যাচ্ছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস (OnePlus)। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক এক অডিট প্রতিবেদনে বেশ কিছু গুরুতর অনিয়ম ও নীতি লঙ্ঘনের তথ্য উঠে এসেছে। ভারতের বাইরে তথ্য সংরক্ষণ, বিদেশি ভাষায় প্রোগ্রাম কোড ব্যবহার এবং কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডে অর্থ প্রদানে বিলম্বের মতো বিষয়গুলো সামনে আসায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলো।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে (এমসিএ) জমা দেওয়া ২০২৪ অর্থবছরের আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, ওয়ানপ্লাস ইন্ডিয়া তাদের হিসাবরক্ষণের যাবতীয় তথ্য ভারতের বাইরে থাকা ফিজিক্যাল সার্ভারে সংরক্ষণ করেছে। মূলত চীনের ডংগুয়ানে অবস্থিত তাদেরই সহযোগী প্রতিষ্ঠান সার্ভারে এসব তথ্য রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী, সংবেদনশীল আর্থিক তথ্য দেশের ভেতরে রাখার কথা থাকলেও ওয়ানপ্লাস তা লঙ্ঘন করেছে বলে অডিটররা জানিয়েছেন।

অডিটররা ওয়ানপ্লাসের হিসাবরক্ষণের সফটওয়্যার পরীক্ষা করতে গিয়ে আরও একটি অস্বাভাবিক বিষয়ের মুখোমুখি হয়েছেন। সফটওয়্যারটির মূল প্রোগ্রাম কোডগুলো লেখা হয়েছে একটি বিদেশি ভাষায় (সম্ভবত চীনা ভাষা)। এর ফলে কোডগুলোর নিরাপত্তা, স্বচ্ছতা এবং নির্ভুলতা যাচাই করা অডিটরদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এছাড়া পর্যাপ্ত সার্টিফিকেশন না থাকায় সফটওয়্যারটি আইনি মানদণ্ড মেনে চলছে কি না, সে বিষয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে।

তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, ওয়ানপ্লাস ইন্ডিয়া ২০২৩-২৪ অর্থবছরে তাদের কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) নির্ধারিত কিস্তি জমা দিতে বিলম্ব করেছে। শ্রম আইনের এমন লঙ্ঘন কোম্পানিটির ভাবমূর্তিকে সংকটে ফেলেছে।

প্রতিবেদনটি তৈরি করেছে ‘শাহ অ্যান্ড জৈন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস’। তারা স্পষ্টভাবে সতর্ক করে দিয়ে বলেছে, এসব অনিয়মের কারণে ভারতের প্রভাবশালী তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং আয়কর বিভাগ যেকোনো সময় বড় ধরণের তল্লাশি বা আইনি পদক্ষেপ নিতে পারে।

অডিট প্রতিবেদন অনুযায়ী, অস্থির পরিস্থিতির মধ্যেও ২০২৪ অর্থবছরে ওয়ানপ্লাস ইন্ডিয়া ১৫ হাজার ২১৭ কোটি রুপি আয় এবং ২৩০ কোটি রুপি নিট মুনাফা করেছে। তবে বাজার বিশ্লেষকরা মনে করছেন, ভারতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর কড়াকড়ি এবং আইনি জটিলতা বাড়লে ভবিষ্যতে দেশটিতে ওয়ানপ্লাসের ব্যবসা বড় ধরণের বাধার মুখে পড়বে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ানপ্লাসবিপাকে ওয়ানপ্লাস

এই বিভাগ থেকে আরও পড়ুন

ত্রিশটির ও বেশি জেলায় অনুষ্ঠিত হয়েছে দারাজ ফ্যান মিট,এইবার চুয়াডাঙ্গায়
প্রযুক্তি সংবাদ

ত্রিশটির ও বেশি জেলায় অনুষ্ঠিত হয়েছে দারাজ ফ্যান মিট,এইবার চুয়াডাঙ্গায়

প্রথম বৈদ্যুতিক বাইক বাজারে আনছে রয়্যাল এনফিল্ড
অটোমোবাইল

প্রথম বৈদ্যুতিক বাইক বাজারে আনছে রয়্যাল এনফিল্ড

‘শনাক্ত ও চিকিৎসা’য় সক্ষম স্মার্ট গ্লাসে পেটেন্ট শাওমির
নির্বাচিত

স্মার্টফোনে অ্যাপলকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে শাওমি

নতুন ফ্ল্যাগশিপের ছবি ফাঁস করলো স্যামসাং নিজেই!
প্রযুক্তি সংবাদ

নতুন ফ্ল্যাগশিপের ছবি ফাঁস করলো স্যামসাং নিজেই!

ওয়ালটনের সেরা পণ্যের তালিকা
প্রযুক্তি বাজার

ওয়ালটনের সেরা পণ্যের তালিকা

ফের সম্প্রচারে ফিরছে গ্রিন টিভি, বিএসসিএলের সঙ্গে চুক্তি স্বাক্ষর
প্রযুক্তি সংবাদ

ফের সম্প্রচারে ফিরছে গ্রিন টিভি, বিএসসিএলের সঙ্গে চুক্তি স্বাক্ষর

Load More

ট্রেন্ডিং টপিক

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো
নির্বাচিত

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

শীতে গিজার কিনবেন? এই ৫ বিষয় না দেখলে বাড়তে পারে বিদ্যুতের বিল ও ঝুঁকি
প্রযুক্তি সংবাদ

শীতে গিজার কিনবেন? এই ৫ বিষয় না দেখলে বাড়তে পারে বিদ্যুতের বিল ও ঝুঁকি

১.২ কিমি পাল্লার লেজার রেঞ্জফাইন্ডার ও ১১,০০০ এমএএইচ ব্যাটারির উলেফোন আর্মার ৩৫ প্রো
প্রযুক্তি সংবাদ

১.২ কিমি পাল্লার লেজার রেঞ্জফাইন্ডার ও ১১,০০০ এমএএইচ ব্যাটারির উলেফোন আর্মার ৩৫ প্রো

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব
প্রযুক্তি সংবাদ

অবৈধ ফোন শনাক্তের বাইরে NEIR, স্মার্টফোন বাজার ও ডিজিটাল পরিকল্পনায় আসতে পারে নতুন সুযোগ

বাংলাদেশে অবৈধ মোবাইল ফোন শনাক্ত ও নিয়ন্ত্রণের জন্য...

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 January 2026

বিপাকে ওয়ানপ্লাস: অডিট রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

Techzoom.TV |
TechzoomTV