Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফিউচার লিডারদের নিয়ে পাঠাও-এর ‘AIM’ ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৬

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 22 January 2026
ফিউচার লিডারদের নিয়ে পাঠাও-এর ‘AIM’ ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৬
Share on FacebookShare on Twitter
স্বপ্ন যখন বড় কিছু করার, তখন দরকার শুধু একটা ক্যারিয়ারের হাতেখড়ির সুযোগ। আর সেই সুযোগটাই করে দিচ্ছে পাঠাও। জানুয়ারি মাসের শুরুতে পাঠাও-এর হেড অফিসে অরিয়েন্টেশন সেশনের মাধ্যমে ওয়েলকাম করে নেওয়া হয়েছে তরুণ মেধাবীদের। শুরু হলো তাদের নতুন এক জার্নি, AIM ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৬।
২০২২ সালে শুরু হওয়া AIM হলো পাঠাও-এর ফ্ল্যাগশিপ ইন্টার্নশিপ উদ্যোগটি। ‘AIM’ শব্দটির ফুল ফর্ম হলো Anticipate Problems (সমস্যাকে আগেই অনুমান করা), Ideate Solutions (সমাধানের আইডিয়া বের করা), এবং Manage till Completion (শেষ পর্যন্ত কাজটা সম্পন্ন করা)। পাঠাও-এর টিমগুলো যেভাবে প্রতিদিনের চ্যালেঞ্জ মোকাবিলা করে, সেই একই ফ্লেভার ইন্টার্নদের মাঝে ছড়িয়ে দিতেই এই ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে। এখানে কেবল খাতা-কলমে শিক্ষা নয়, বরং রিয়েল-লাইফ প্রজেক্টে সরাসরি কাজ করার সুযোগ দিয়ে তরুণদের আত্মবিশ্বাস আর প্রফেশনাল ফাউন্ডেশন শক্ত করাই এই প্রোগ্রামের মূল লক্ষ্য।
যারা কেবল থিওরিটিক্যাল পড়াশোনায় সীমাবদ্ধ না থেকে ক্যারিয়ারেও ফোকাস দিতে চান, তাদের জন্যই এই AIM ইন্টার্নশিপ । এখানে অভিজ্ঞ মেন্টরদের সাথে কাজ করার মাধ্যমে ইন্টার্নরা নিজেদের কনফিডেন্স বাড়াতে পারেন।
এ বছরের আয়োজনে সারা দেশ থেকে অভাবনীয় সাড়া পাওয়া গিয়েছে। প্রায় ৪,০০০ এরও বেশি আবেদনকারীর মধ্যে থেকে প্রথম রাউন্ড শেষে ৩৫০ জন ইন্টারভিউয়ের জন্য বাছাই করা হয়। সবশেষে তাদের মধ্য থেকে সেরা ১৫ জন প্রতিভাবান তরুণ এ বছরের ‘AIMer’ হিসেবে নির্বাচিত হয়েছেন।
এবারের ইন্টার্নরা ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, রুয়েটসহ দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এইচআর প্রধান (VP) এইচ. এ. সুইটি তাদের উদ্দেশ্যে বলেন,”পাঠাও পরিবারে তোমাদের স্বাগতম! তোমাদের নতুন সব আইডিয়া আর এনার্জি আমাদের টিমগুলোকে আরও সমৃদ্ধ করবে। আমি বিশ্বাস করি, তোমাদের এই শেখার আগ্রহ আর কৌতূহল তোমাদের অনেক দূর নিয়ে যাবে। এই পথচলা যেমন চ্যালেঞ্জিং হবে, তেমনি হবে আনন্দময়। মনে রাখবে, যেকোনো প্রয়োজনে আমরা সবসময় তোমাদের পাশে আছি। শুভকামনা তোমাদের জন্য!”
নতুন এই AIMer-দের হাত ধরে পাঠাও আরও একবার প্রমাণ করলো যে, তরুণ মেধার সঠিক পরিচর্যাই পারে ভবিষ্যতের ইন্ডাস্ট্রি লিডার তৈরি করতে। এই ১৫ জন তরুণের পেশাদার জীবনের এই নতুন অধ্যায় যেন সফল হয়, এমনটাই সবার প্রত্যাশা।
২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও,  এমন একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করছে যা অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি সবার দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে পাঠাও শীর্ষস্থানে রয়েছে। ১৫ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, ৪,০০,০০০ পাঠাও হিরো ও ডেলিভারি এজেন্ট, ২,০০,০০০ মার্চেন্ট এবং ১৫,০০০ রেস্টুরেন্ট নিয়ে পরিচালনা করছে পাঠাও। প্ল্যাটফর্মটি বাংলাদেশে ৬,০০,০০০-এরও বেশি কাজের সুযোগ তৈরি করেছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ঢাকা বিশ্ববিদ্যালয়নর্থ সাউথ ইউনিভার্সিটিপাঠাওপাঠাও ইউজারব্র্যাক ইউনিভার্সিটিরুয়েট

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোন ১৩-এ থাকবে ১ টেরাবাইট স্টোরেজ সমর্থন
নির্বাচিত

ইইসির অনুমোদন পেয়েছে আইফোন ১৩ সিরিজ

ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন রিকশাচালক
ছাড় ও অফার

ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন রিকশাচালক

মটোরোলার কমদামি ফোনে এআই ক্যামেরা
নির্বাচিত

মটোরোলার কমদামি ফোনে এআই ক্যামেরা

ছাত্র-ছাত্রীদের জন্য ডিজিটাল ডিভাইস ও ইন্টারনেট অত্যাবশ্যক: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

ছাত্র-ছাত্রীদের জন্য ডিজিটাল ডিভাইস ও ইন্টারনেট অত্যাবশ্যক: মোস্তাফা জব্বার

ফ্রিল্যান্সারদের আইডি কার্ড দেবে সরকার: জুনাইদ আহমেদ
নির্বাচিত

ফ্রিল্যান্সারদের আইডি কার্ড দেবে সরকার: জুনাইদ আহমেদ

দেশের বাজারে ‘জাবরা প্যানাকাস্ট’
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে ‘জাবরা প্যানাকাস্ট’

Load More

ট্রেন্ডিং টপিক

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই
প্রযুক্তি সংবাদ

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, এক প্রান্তিকে আয় ১০৭ ট্রিলিয়ন

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?
নির্বাচিত

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’
নির্বাচিত

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার,...

স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ৭৫০০ এমএএইচ ব্যাটারিসহ শাওমির রেডমি ১৭ ফাইভজি স্মার্টফোন

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 January 2026

ফিউচার লিডারদের নিয়ে পাঠাও-এর 'AIM' ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৬

Techzoom.TV |
TechzoomTV