Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইল ফোনের দাম বাড়ালো অবৈধ ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 22 January 2026
মোবাইল ফোনের দাম বাড়ালো অবৈধ ব্যবসায়ীরা
Share on FacebookShare on Twitter

দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার থেকে রাজধানীসহ সারা দেশের মোবাইল ফোন মার্কেটগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) বা মোবাইল নিবন্ধন ব্যবস্থার প্রতিবাদে দোকানপাট বন্ধ রাখলেও হাইকোর্টের এক মাসের সময়সীমা বেঁধে দেওয়ার নির্দেশনায় ব্যবসায়ীরা পুনরায় শোরুম খোলার সিদ্ধান্ত নেন। তবে বাজারে ফিরে ক্রেতাদের মাঝে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া এবং অনেক ক্ষেত্রে তীব্র ক্ষোভ।

রাজধানীর বসুন্ধরা সিটি, মোতালেব প্লাজা এবং যমুনা ফিউচার পার্কের মতো বড় মার্কেটগুলো ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ক্রেতারা ভিড় করছেন। দীর্ঘদিন দোকান বন্ধ থাকায় যারা অনলাইনে ফোন কিনতে ভরসা পাননি, তারা সরাসরি দোকানে এসে ফোন পরখ করে দেখছেন।

আন্দোলনকারী ব্যবসায়ীদের দাবি, অফিশিয়াল আমদানিকারকরা ‘সিন্ডিকেট’ করে হ্যান্ডসেটের দাম অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছে, যার ফলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে মোবাইল ফোন। তাদের যুক্তি, এনইআইআর ব্যবস্থা মূলত এই সিন্ডিকেটকে একচেটিয়া ব্যবসা করার সুযোগ করে দিচ্ছে। অন্যদিকে, বৈধ আমদানিকারকদের সংগঠন এমআইওবি (MIOB) এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ডলারের দাম বৃদ্ধি এবং বৈশ্বিক যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির কারণেই দাম কিছুটা বেড়েছে। তাদের পাল্টা অভিযোগ, এনইআইআর বন্ধের আন্দোলনের নেপথ্যে রয়েছে চোরাচালানকারী চক্র, যারা সরকারকে রাজস্ব থেকে বঞ্চিত করছে।

দোকান খোলার পর অনেক ক্রেতা অভিযোগ করেছেন যে, আন্দোলনের আগে ব্যবসায়ীরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, বর্তমানে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। অনেক ব্যবসায়ী দাবি করেছিলেন তারা সস্তায় ফোন দেবেন, কিন্তু বাস্তবে দোকান খোলার পর আগের চেয়েও বেশি দাম হাঁকা হচ্ছে। অবৈধ বা আন-অফিশিয়াল ফোন কিনলে তা ভবিষ্যতে বন্ধ হবে না—এমন গ্যারান্টি দোকানদাররা দিলেও অনেক ক্রেতাই এখন তা বিশ্বাস করতে পারছেন না। বন্ধ থাকার সময় যারা ফোন কিনে সমস্যায় পড়েছিলেন, আজ দোকানে এসেও তারা সঠিক সার্ভিস পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।

মিরপুর থেকে আসা এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “তারা (ব্যবসায়ীরা) আন্দোলনের সময় বলেছিল সাধারণ মানুষের জন্য লড়াই করছে। কিন্তু এখন দোকানে এসে দেখি ফোনের দাম অফিশিয়াল ফোনের কাছাকাছি, অথচ কোনো ওয়ারেন্টি নেই। এটা স্রেফ সিন্ডিকেট বদলানোর খেলা ছাড়া আর কিছু নয়।”

মোবাইল ফোন কিনতে আসা সাইফুল ইসলাম নামের একজন গ্রাহক বলেন আন্দোলনের সময় বিভিন্ন দোকানের ফেসবুক পেইজে দেখেছি তারা প্রচার করতেছিল একটি সিন্ডিকেট দেশের মোবাইল ফোনের দাম বাড়িয়ে দিয়েছে তাই তারা আন্দোলন করতেছে কিন্তু তাদের দোকানগুলোতে এখন মোবাইল ফোনের দাম ২ থেকে ১২ হাজার টাকা বেশি চাচ্ছে। তাহলে তারা এতদিন আন্দোলন করলো তাদের জন্য।

আইফোন কিনতে আসা তামিম হোসেন জানান তিনি আইফোন ১৪ প্রো কিনতে এসেছিলেন। বাজারে ফোনটির দাম আগের দামের থেকে ৯৫০০ টাকা বেশি। যেহেতু তারা আন্দোলন করার সময় বলতে ছিল মোবাইল ফোনের দাম বৃদ্ধি নিয়ে তারা জনগণের জন্য আন্দোলন করতেছে তাহলে তাদের ফোনের দাম বাড়লো কেন যে ফোনটি তাদের আগে থেকেই স্টকে ছিল।

হাইকোর্ট এনইআইআর সংক্রান্ত জটিলতা নিরসনে সরকারকে এক মাস সময় দিয়েছে। এই এক মাস ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করতে পারলেও, অবৈধ ফোনের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে এখনো পরিষ্কার কোনো বার্তা নেই। বিটিআরসি জানিয়েছে, অবৈধ বা ক্লোন করা আইএমইআই (IMEI) যুক্ত ফোনগুলো যেকোনো সময় নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অবৈধ সিন্ডিকেটআইফোন ১৪ প্রোমোবাইল ফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোনের ব্যাটারি ভালো রাখার সহজ উপায়
নির্বাচিত

মোবাইল ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয় কেন

মেডট্রনিকের সহযোগিতায় ভেন্টিলেটর তৈরি করছে ফক্সকন
প্রযুক্তি সংবাদ

মেডট্রনিকের সহযোগিতায় ভেন্টিলেটর তৈরি করছে ফক্সকন

সবচেয়ে দ্রুত চার্জ হবে যে স্মার্টফোন
নির্বাচিত

সবচেয়ে দ্রুত চার্জ হবে যে স্মার্টফোন

ফেসবুক আইডি বন্ধ করার উপায় কী?
নির্বাচিত

ফেসবুক আইডি বন্ধ করার উপায় কী?

স্মার্টফোনে পাসওয়ার্ড হাতিয়ে নিচ্ছে ‘ফ্লুবট’
কিভাবে করবেন

যেভাবে চুরি হয় পাসওয়ার্ড

ফেসবুক নিউজ ফিডের শুরুতেই করোনাভাইরাস তথ্য
প্রযুক্তি সংবাদ

ফেসবুক নিউজ ফিডের শুরুতেই করোনাভাইরাস তথ্য

Load More

ট্রেন্ডিং টপিক

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত
প্রযুক্তি পরামর্শ

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

Huawei Mate 90 Pro Max স্মার্টফোনে একসঙ্গে তিনটি সিম সক্রিয় রাখার সুবিধা
প্রযুক্তি সংবাদ

এক ফোনে একসঙ্গে ৩ সিম, হুয়াওয়ে Mate 90 Pro Max-এ নতুন সুবিধা

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা
প্রযুক্তি সংবাদ

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা

অগ্রণী ব্যাংক
অর্থ ও বাণিজ্য

অগ্রণী ব্যাংকের ক্যাশ অফিসার সোহাগ গ্রেফতার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে
অর্থ ও বাণিজ্য

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে

ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ উৎপাদনকারী...

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 January 2026

মোবাইল ফোনের দাম বাড়ালো অবৈধ ব্যবসায়ীরা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix