Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১৫ কোটি জিমেইল-ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
১৫ কোটি জিমেইল-ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস
Share on FacebookShare on Twitter

১৫ কোটি জিমেইল-ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁসবিশ্বজুড়ে সাইবার নিরাপত্তার ইতিহাসে অন্যতম বড় বিপর্যয় ঘটে গেছে। জিমেইল, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং নেটফ্লিক্সসহ একাধিক জনপ্রিয় প্ল্যাটফর্মের প্রায় ১৫ কোটি ব্যবহারকারীর লগ-ইন তথ্য ও পাসওয়ার্ড ফাঁস হয়েছে।

শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পর বিশ্বজুড়ে ব্যবহারকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, হ্যাকারদের হাতে এই তথ্য চলে যাওয়ায় ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টও ঝুঁকির মুখে পড়তে পারে।

সাইবার নিরাপত্তা গবেষক জেরেমিয়া ফাউলারের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৯৬ জিবির একটি রহস্যময় ডেটাবেস ওয়েব সার্ভারে সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় পাওয়া গিয়েছে। এতে প্রায় ১৪ কোটি ৯৪ লক্ষ ইউনিক লগ-ইন আইডি ও পাসওয়ার্ড রয়েছে। এই তালিকায় ৪ কোটি ৮০ লক্ষ জিমেইল, ১ কোটি ৭০ লক্ষ ফেসবুক এবং ৬৫ লক্ষ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছাড়াও ইয়াহু, আউটলুক এবং নেটফ্লিক্স ব্যবহারকারীদের তথ্য রয়েছে। এমনকি বিভিন্ন দেশের সরকারি ডোমেইন যুক্ত অ্যাকাউন্টের তথ্যও এই তালিকায় থাকার কারণে বিষয়টি এখন বিভিন্ন দেশের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে।

গবেষক ফাউলার জানিয়েছেন, কেবল সোশ্যাল মিডিয়া নয়, ফাঁস হওয়া ডেটাবেসে বিপুল পরিমাণ ক্রেডিট কার্ড এবং ক্রিপ্টো কারেন্সি ওয়ালেটের লগ-ইন তথ্যও পাওয়া গিয়েছে। সাইবার অপরাধীরা ‘ক্রেডেনশিয়াল স্টাফিং’ (একই পাসওয়ার্ড অন্য প্ল্যাটফর্মে ব্যবহার করা) পদ্ধতি ব্যবহার করে মানুষের ব্যক্তিগত তথ্য চুরি এবং আর্থিক জালিয়াতি চালাতে পারে।

সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা এই মুহূর্তেই ব্যবহারকারীদের জন্য জরুরি কিছু পরামর্শ দিয়েছেন:

পাসওয়ার্ড পরিবর্তন: জিমেইল, ফেসবুকসহ আপনার গুরুত্বপূর্ণ সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড অবিলম্বে পরিবর্তন করুন।

টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA): পাসওয়ার্ড পরিবর্তনের পর অবশ্যই টু-ফ্যাক্টর অথেনটিকেশন বা টু-স্টেপ ভেরিফিকেশন চালু করুন। এটি আপনার অ্যাকাউন্টে সুরক্ষার একটি অতিরিক্ত স্তর যুক্ত করবে।

সন্দেহজনক লিঙ্ক এড়িয়ে চলা: ইমেইল বা মেসেজে আসা কোনো অপরিচিত লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন।

একই পাসওয়ার্ড এড়িয়ে চলুন: সব অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার না করে ভিন্ন ভিন্ন শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের অভ্যাস গড়ে তুলুন।

উল্লেখ্য, এর আগে গত বছরও বড় ধরনের তথ্য চুরির ঘটনা ঘটেছিল, তবে এবারের ঘটনাটি সরকারি অ্যাকাউন্ট জড়িত থাকায় আরও বেশি স্পর্শকাতর হয়ে দাঁড়িয়েছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

পেনড্রাইভকে আনবুট করবেন কীভাবে?
প্রযুক্তি সংবাদ

পেনড্রাইভ ফরম্যাট করবেন যেভাবে

ওয়ালটন দেশের অর্থনৈতিক বিকাশ, অগ্রগতি ও প্রবৃদ্ধিতে অবদান রাখছে: ভূমিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন দেশের অর্থনৈতিক বিকাশ, অগ্রগতি ও প্রবৃদ্ধিতে অবদান রাখছে: ভূমিমন্ত্রী

অ্যাস্টন মার্টিনের প্রথম মোটরবাইক
অটোমোবাইল

অ্যাস্টন মার্টিনের প্রথম মোটরবাইক

প্রযুক্তি সংবাদ

হ্যাকিংয়ে বেহাত ক্লিয়ারভিউ এআই-এর খদ্দের তালিকা

ভ্রমণকারীর ফোনে নজরদারী অ্যাপ ইনস্টল করছে চীন
প্রযুক্তি সংবাদ

ভ্রমণকারীর ফোনে নজরদারী অ্যাপ ইনস্টল করছে চীন

হোয়াটসঅ্যাপ হ্যাকিংয়ের শিকার হয় যেভাবে
নির্বাচিত

হোয়াটসঅ্যাপ হ্যাকিংয়ের শিকার হয় যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!
বিবিধ

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!

গ্যালারির ছবি থেকে ভিডিও বানাবে স্যামসাংয়ের নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

ফিচারের চাকচিক্য নাকি স্থায়িত্ব: কেন অ্যাপল-স্যামসাং ছাড়ছেন গ্রাহকরা?

বছরের প্রথম মাসে রেমিট্যান্স এলো তিন বিলিয়ন ডলারের বেশি
অর্থ ও বাণিজ্য

টানা তিন মাস ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ইরানের ভূগর্ভস্থ ভাণ্ডারগুলোর ক্ষতি করতে পারেনি: বিশেষজ্ঞ
বিবিধ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ইরানের ভূগর্ভস্থ ভাণ্ডারগুলোর ক্ষতি করতে পারেনি: বিশেষজ্ঞ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix