Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হোয়াটসঅ্যাপ হ্যাকিংয়ের শিকার হয় যেভাবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 5 January 2025
হোয়াটসঅ্যাপ হ্যাকিংয়ের শিকার হয় যেভাবে
Share on FacebookShare on Twitter

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হওয়ায় প্রায়ই হ্যাকারদের লক্ষ্যবস্তুতে পরিণত হয় মেটা প্লাটফর্ম মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। ব্যক্তিজীবনের পাশাপাশি কর্মজীবনের অনেক গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য আদান-প্রদান করা হয় মাধ্যমটিতে। এজন্য নিজের অ্যাকাউন্ট কীভাবে হ্যাক হতে পারে ও নিরাপদ রাখা যায় সে সম্পর্কে ধারণা রাখা অত্যন্ত জরুরি। যেভাবে হোয়াটসঅ্যাপ হ্যাক হতে পারে—

ম্যালওয়্যার ইনস্টল

হ্যাকাররা যে সবসময় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সরাসরি হ্যাক করে তা কিন্তু নয়। কখনো কখনো ডিভাইসে ম্যালওয়্যার (ক্ষতিকর সফটওয়্যার) ইনস্টলের মাধ্যমে এ অপরাধ তারা করে। কি-বোর্ডে যা টাইপ করা হয়, তা হতে পারে যেকোনো বার্তা, ইউজারনেম বা পাসওয়ার্ড—সেসব কিলগার (রেকর্ডিং সফটওয়্যার) ব্যবহার করে ট্র্যাক করা সম্ভব। কিছু ম্যালওয়্যার তো হোয়াটসঅ্যাপের বার্তা পড়তে পারে এবং সেগুলো হ্যাকারদের পাঠিয়ে থাকে।

কল ফরওয়ার্ডিং স্ক্যাম

হোয়াটসঅ্যাপের জন্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা মানদণ্ড হচ্ছে টু-ফ্যাক্টর অথেনটিকেশন (টুএফএ), যা বাইপাস বা ভাঙতে হ্যাকাররা তাদের দিকে কল রিডাইরেক্টিং করার নানা কৌশল অবলম্বন করে। এজন্য তারা ম্যান মেশিন ইন্টারফেস বা এমএমআই কোড ব্যবহার করে। যে অ্যাকাউন্ট লক্ষ্যবস্তুতে পরিণত হয় তার ব্যবহারকারী কোডটিকে সেল নম্বর বা প্রয়োজনীয় কোনো পদক্ষেপ হিসেবে বিবেচনা করে সাবমিট করে। এতে কল ফরওয়ার্ডিং চালু হয়ে যায় এবং হ্যাকাররা টু-ফ্যাক্টর অথেনটিকেশনের অ্যাকসেস পেয়ে যায়।

ফোনকলে লগইন কোড

অপরাধীরা সরাসরি ফোনকলের মাধ্যমেও টুএফএ লগইন কোড চাইতে পারে। লগইনের জন্য ছয় সংখ্যার টুএফএ কোড পাঠিয়ে থাকে হোয়াটসঅ্যাপ। এ মেসেজকেই হ্যাকাররা লক্ষ্যবস্তুতে পরিণত করে। তারা ফোনকলের মাধ্যমে নানা যুক্তি দেখিয়ে কোডটি নেয়ার চেষ্টা করে। একবার সফল হলে হোয়াটসঅ্যাপের অ্যাকসেস তাদের হাতে চলে যায়।

ভুয়া হোয়াটসঅ্যাপ ওয়েব কিউআর কোড

হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করে ফোনের অ্যাপ থেকে কিউআর কোড স্ক্যান করতে হয়। হ্যাকার বা স্ক্যামাররা একই ধরনের ওয়েবসাইট তৈরি করে। কিউআর কোডের মাধ্যমে তারা চেষ্টা করে অ্যাকাউন্টের অ্যাকসেস নেয়ার। লক্ষ্যবস্তুতে পৌঁছানো সম্ভব হলে অ্যাকাউন্টের দখল হ্যাকারদের হাতে চলে যাবে।

হোয়াটসঅ্যাপ হ্যাকিং থেকে নিরাপদ থাকার উপায়

সহজভাবে বললে যেসব কারণে হোয়াটসঅ্যাপ হ্যাক হতে পারে সেসব বিষয় পরিহার করে চললে নিরাপদ থাকা সম্ভব। টুএফএ কোড ব্যবহার করার সময় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোনোভাবেই যেন কোডটি অন্যের কাছে না যায় সেদিকে সর্বোচ্চ নজর দেয়া জরুরি। কেউ যদি ফোনকলের মাধ্যমে কোড চেয়ে থাকে, তাহলে বুঝতে হবে এক্ষেত্রে হ্যাকিংয়ের শিকার হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমি সবচেয়ে শক্তিশালী ব্যাটারির ফোন আনছে
প্রযুক্তি বাজার

শাওমি সবচেয়ে শক্তিশালী ব্যাটারির ফোন আনছে

১৭ লাখ ভিডিও ডিলিট করলো ইউটিউব
প্রযুক্তি সংবাদ

২০২৩ সালে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার যেসব ইউটিউব চ্যানেলে

বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৫৯৩টি ভিডিও সরিয়েছে টিকটক
প্রযুক্তি সংবাদ

২০২৫ সালের তৃতীয় প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে টিকটক

গুগলের টু-স্টেপ ভেরিফিকেশন চালু হবে না চাইলেও
প্রযুক্তি বাজার

গুগলের টু-স্টেপ ভেরিফিকেশন চালু হবে না চাইলেও

হারানো শিশুদের খুঁজে পেতে আসছে ‘নিখোঁজ’ অ্যাপ
নির্বাচিত

হারানো শিশুদের খুঁজে পেতে আসছে ‘নিখোঁজ’ অ্যাপ

মিডরেঞ্জ স্মার্টফোনের জন্য কোয়ালকমের নতুন দুই প্রসেসর
নির্বাচিত

মিডরেঞ্জ স্মার্টফোনের জন্য কোয়ালকমের নতুন দুই প্রসেসর

Load More

ট্রেন্ডিং টপিক

আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে সবুজ রঙের লাইন দেখা যাওয়ার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে গ্রিন লাইন, ব্যবহারকারীদের অভিযোগ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

জন টার্নাসের নেতৃত্বে অ্যাপলের সাংগঠনিক পরিবর্তন ও নতুন পণ্য কৌশ
প্রযুক্তি সংবাদ

জন টার্নাসের নেতৃত্বে বদলাচ্ছে অ্যাপল, কমছে ব্যবস্থাপনার স্তর

সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা
সোশ্যাল মিডিয়া

সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

বাংলাদেশকে প্রযুক্তির ভোক্তা থেকে উৎপাদক ও রপ্তানিকারক দেশে...

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 January 2025

হোয়াটসঅ্যাপ হ্যাকিংয়ের শিকার হয় যেভাবে

Techzoom.TV |
TechzoomTV