Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নিজের সুরক্ষা, দেশের নিরাপত্তা ও শিল্পের প্রয়োজনেই এনইআইআর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 29 January 2026
নিজের সুরক্ষা, দেশের নিরাপত্তা ও শিল্পের প্রয়োজনেই এনইআইআর
Share on FacebookShare on Twitter

দেশের মানুষের সুরক্ষার জন্য সাইবার ক্রাইম ঠেকানো, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং ক্রমবর্ধমান শিল্পের প্রয়োজনে দেশে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার বা এনইআইআর প্রয়োজন। এটি বাস্তবায়ন হলে মানুষ বিভিন্ন ধরনের হয়রানি থেকে সুরক্ষা পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশে ডিজিটাল ডিভাইস খাতের নীতিগত চ্যালেঞ্জ ও বাস্তবতা নিয়ে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) অনুষ্ঠিত হচ্ছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬। এক্সপোর অংশ হিসেবে বৃহস্পতিবার ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার বা এনইআইআর: মিথ ও বাস্তবতা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তারা।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সহযোগিতায় আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিটিআরসির সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. নাসিম পারভেজ।

আলোচনায় অংশ নেন আইসিটি বিভাগের যুগ্ম সচিব ড. মোহাম্মদ আজিজুল হক, গ্রামীণফোনের রেগুলেটরি ম্যানেজমেন্ট অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান ইমতিয়াজ শফিক, বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক, এক্সেল টেলিকম প্রাইভেট লিমিটেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইফুদ্দিন টিপু, এবং সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম মোবাশ্বের হোসেন।
সেমিনারে বক্তারা এনইআইআর ব্যবস্থার বাস্তব প্রয়োগ, গ্রাহক সচেতনতা, নীতিগত প্রস্তুতি এবং সাইবার নিরাপত্তার দিকগুলো নিয়ে আলোচনা করেন। তারা বলেন, কার্যকর এনইআইআর বাস্তবায়নে সরকার, অপারেটর, আমদানিকারক ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় অপরিহার্য।

মূল প্রবন্ধে নাসিম পারভেজ দেশে এখন কেন এনইআইআর দরকার তা নিয়ে আলোচনা করেন। জানান, দেশে এখন ৪০ শতাংশ ডিভাইস অবৈধ। এর মাধ্যমে সরকার প্রতিবছর ৬ হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। রাজস্বের পাশাপাশি পুরাতন হ্যান্ডসেট মানুষের স্বাস্থ্যেরও ক্ষতি করছে।

তবে এনইআইআর বাস্তবায়নে সত্যের চেয়ে মিথ বেশি জোরালো হয়েছে বলেও মনে করেন তিনি। তাই সংশ্লিষ্ট সব পক্ষকে সচেতনতা তৈরিতে কাজ করার আহ্বান জানান নাসিম পারভেজ।

তাই তিনি সচেতনতা তৈরিসহ কয়েকটি সুপারিশও করেন। বলেন, হ্যান্ডসেটের দাম বাড়বে বলে যে প্রচার করা হচ্ছে সেটিও সেই মিথের অংশ।

আলোচনায় অংশ নিয়ে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আমিনুল হক বলেন, দেশে এনইআইআর চালু হোক এটা যেমন চায় বিডা, এনবিআর, বিটিআরসি, তেমনি চায় মোবাইল ইন্ডাস্ট্রি্ও। এনবিআর চায় যেন বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব সেটা হারাতে না হয়। সবগুলো মন্ত্রণলায় চায়, কারণ এখানে নানান পক্ষ জড়িত থাকে। বিডা চায়, কেননা অসংখ্য বিদেশি কোম্পানি দেশে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ করেছে, সেটার সুরক্ষা দিতে চায়। আইনশৃঙ্খলা বাহিনীগুলো চায় জনগণের নিরাপত্তা ও সুরক্ষার জন্য।

ডিআইজি আবুল বাশার তালুকদার বলেন, সামনের দিনে প্রধান চ্যালেঞ্জ হতে যাচ্ছে সাইবার ক্রাইম। এনইআইআর চালু হলে এই চ্যালেঞ্জ কমে আসবে। মোবাইলফোনের মাধ্যমে করা ক্রাইম সহজে শনাক্ত করা যাবে।

গ্রামীণফোনের রেগুলেটরি ম্যানেজমেন্ট অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান ইমতিয়াজ শফিক বলেন, এনইআইআরের টেলিকম ইকোসিস্টেম পুরোটাই দাঁড়িয়ে আছে হ্যান্ডসেটের ওপর। সেই জায়গা থেকে অবশ্যই আমরা মনে করে এনইআইআর সিস্টেম চালু হওয়া দরকার। একবার যদি এটি চালু হয় তাহলে দেশে স্মার্টফোনের পেনিট্রেশন আরও বাড়বে।

এক্সেল টেলিকম প্রাইভেট লিমিটেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইফুদ্দিন টিপু বলেন, আমাদের শিল্পের সুরক্ষার জন্য হলেও এনইআইআর প্রয়োজন। দেশে প্রায় ১৮টি কোম্পানি কারখানা দিয়ে মোবাইল ফোন উৎপাদন করছে। ৫০ হাজার মানুষ সরাসরি কারখানায় কাজ করেন, ডিস্ট্রিবিউটির থেকে অন্য পরোক্ষ আরও ৫০ হাজার হলেও দেশে কত কর্মসংস্থান সেটাও দেখতে হবে। আমরা সরকারকে রাজস্ব দিচ্ছি বছরে ৩০০০ কোটি টাকা। তারপরও আমরা মাত্র ৫০ শতাংশ বাজার ধরে রাখতে পেরেছি। অন্য ৫০ শতাংশ পুরোটাই অবৈধ ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করছে যা থেকে সরকার এক টাকাও রাজস্ব করতে পারছে না।

সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম মোবাশ্বের হোসেন বলেন, বাংলাদেশে অহরহ মোবাইল ক্রিমিনাল অ্যাক্টিভিটি হচ্ছে। সাধারণ মানুষ ভিক্টিম হচ্ছে। কিন্তু আমরা সবগুলোর ক্ষেত্রে ব্যবস্থা নিতে পারি না। আমরা সিটিটিসিতে এজন্য একটা ল্যাব রয়েছে। আমরা মনে করি এনইআইআর চালু হলে এটা সহজে শনাক্ত করতে পারবো।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এনইআইআরএনইআইআর (NEIR)এনইআইআর আন্দোলনএনইআইআর গুজবএনইআইআর প্রকল্পএনইআইআর ব্যর্থতাএনইআইআর সংস্কারএনইআইআর সিস্টেম

এই বিভাগ থেকে আরও পড়ুন

ক্লোন ফোনের রাজত্ব: একটি আইএমইআই নম্বর ব্যবহার করছে প্রায় ৪ কোটি মানুষ!
প্রযুক্তি সংবাদ

ক্লোন ফোনের রাজত্ব: একটি আইএমইআই নম্বর ব্যবহার করছে প্রায় ৪ কোটি মানুষ!

শ্যামলীতে ওয়ালটন মোবাইলের নতুন ব্র্যান্ড শপ ‘এ জে টেলিকম’
নির্বাচিত

শ্যামলীতে ওয়ালটন মোবাইলের নতুন ব্র্যান্ড শপ ‘এ জে টেলিকম’

আসুস উন্মোচন করলো দুর্দান্ত চার ল্যাপটপ
প্রযুক্তি সংবাদ

আসুস উন্মোচন করলো দুর্দান্ত চার ল্যাপটপ

সেরা ৩টি ফ্ল্যাগশিপ ফোনের লিস্ট দেখে নিন
লিড স্টোরি

সেরা ৩টি ফ্ল্যাগশিপ ফোনের লিস্ট দেখে নিন

ফ্রি ফায়ার ও পাবজি নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপ গ্রহণের আহ্বান
গেম

দেশে বন্ধই থাকছে পাবজি, ফ্রি ফায়ার

উন্নত জিপিইউ ও রিফ্রেশ রেটসহ আসুসের নতুন ল্যাপটপ
নির্বাচিত

উন্নত জিপিইউ ও রিফ্রেশ রেটসহ আসুসের নতুন ল্যাপটপ

Load More

ট্রেন্ডিং টপিক

জার্মানির গাড়ি রফতানি কমেছে ৪ শতাংশ
অটোমোবাইল

জার্মানির গাড়ি রফতানি কমেছে ৪ শতাংশ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ
নির্বাচিত

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ
অর্থ ও বাণিজ্য

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

এক চার্জে টানা ৩ দিন চলবে ওয়ানপ্লাসের এই নতুন ফোন
নির্বাচিত

এক চার্জে টানা ৩ দিন চলবে ওয়ানপ্লাসের এই নতুন ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 January 2026

নিজের সুরক্ষা, দেশের নিরাপত্তা ও শিল্পের প্রয়োজনেই এনইআইআর

Techzoom.TV |
TechzoomTV