Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভারত থেকে আসা অবৈধ ফোনের কারণে বাংলাদেশের ফোন কারখানা ঝুঁকির মুখে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 31 January 2026
বন্ধের পথে দেশে উৎপাদিত মোবাইল ফোন কারখানা
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক স্মার্টফোন বাজারে নিজেদের আধিপত্য বাড়াতে বড় ধরণের মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে ভারত। আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে ভারত তাদের নিজস্ব আন্তর্জাতিক মানের স্মার্টফোন ব্র্যান্ড বাজারে আনার ঘোষণা দিয়েছে। দেশটির তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই ব্র্যান্ডটি কেবল ভারতের অভ্যন্তরীণ বাজার নয়, বরং বিশ্ববাজারকে লক্ষ্য করে তৈরি করা হবে। তবে ভারতের এই উচ্চাভিলাষী পরিকল্পনার ছায়া বাংলাদেশের বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে বলে অভিযোগ উঠেছে।

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (WEF) এক অধিবেশনে অশ্বিনী বৈষ্ণব বলেন, “ভারত এখন নিজস্ব স্মার্টফোন ব্র্যান্ড চালুর জন্য সম্পূর্ণ প্রস্তুত। প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আগামী এক থেকে দেড় বছরের মধ্যে বিশ্বমানের ভারতীয় ব্র্যান্ড আত্মপ্রকাশ করবে।” এই উদ্যোগের ফলে দক্ষিণ এশিয়ায় মোবাইল ফোনের বাজারে ভারত একটি বড় শক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে।

ভারতের এই উৎপাদন বিপ্লবের আড়ালে বাংলাদেশের বাজারে অবৈধ মোবাইল ফোনের সয়লাব দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, ভারতের মোবাইল খাতের বিকাশে গৃহীত সহায়ক নীতিগুলোর অপব্যবহার করে বড় একটি অসাধু চক্র বাংলাদেশে চোরাচালান চালাচ্ছে। বিশেষ করে কুমিল্লা, খাগড়াছড়ি ও সিলেট সীমান্ত দিয়ে প্রতিদিন কোটি কোটি টাকার অবৈধ ফোন দেশে ঢুকছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ভারতের এই অতিরিক্ত উৎপাদন ও বাজারজাতকরণ নীতির ফলে বাংলাদেশে দেশীয় মোবাইল কারখানাগুলো তীব্র চাপে পড়ছে। আমদানিনির্ভরতা বজায় রাখতে ও বাজার দখল করতে একটি শক্তিশালী মহল চোরাচালানকে উৎসাহিত করছে, যা মেইড ইন বাংলাদেশ মোবাইল শিল্পের বিকাশে বড় বাধা।

কোভিড পরবর্তী সময়ে চীন থেকে কারখানা সরানোর সময় বাংলাদেশ একটি বড় সুযোগ পেয়েছিল। বর্তমানে দেশে ২০টির বেশি মোবাইল কারখানা গড়ে উঠেছে, যার কয়েকটি বিদেশে রপ্তানিরও স্বপ্ন দেখছে। কিন্তু সীমান্ত দিয়ে অবৈধ ফোন আসার কারণে এই কারখানাগুলো এখন অস্তিত্ব সংকটে।

এই সংকট মোকাবিলায় বিটিআরসি গত ১ জানুয়ারি থেকে কঠোরভাবে এনইআইআর (NEIR) সিস্টেম চালু করেছে। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী মনে করছে, অবৈধ ফোনের দাপট না কমলে দেশীয় শিল্প ও বিনিয়োগ রক্ষা করা সম্ভব হবে না। অশ্বিনী বৈষ্ণবের ঘোষণার পর ভারতের আগ্রাসী বাজার নীতির মোকাবিলায় বাংলাদেশের নীতিনির্ধারকদের আরও সজাগ হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বের প্রথম অগ্নি নির্বাপক প্রযুক্তিযুক্ত টিভি উদ্ভাবন ওয়ালটনের
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম অগ্নি নির্বাপক প্রযুক্তিযুক্ত টিভি উদ্ভাবন ওয়ালটনের

আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল লুকিয়ে কে দেখছে জানেন?
প্রযুক্তি সংবাদ

আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল লুকিয়ে কে দেখছে জানেন?

এআই চিপের চাহিদায় পাঁচ বছরের সর্বোচ্চ প্রবৃদ্ধি দক্ষিণ কোরিয়ার
প্রযুক্তি বাজার

এআই চিপের চাহিদায় পাঁচ বছরের সর্বোচ্চ প্রবৃদ্ধি দক্ষিণ কোরিয়ার

ফের সম্প্রচারে ফিরছে গ্রিন টিভি, বিএসসিএলের সঙ্গে চুক্তি স্বাক্ষর
প্রযুক্তি সংবাদ

ফের সম্প্রচারে ফিরছে গ্রিন টিভি, বিএসসিএলের সঙ্গে চুক্তি স্বাক্ষর

জিমেইলে ই-মেইল শিডিউল করবেন যেভাবে
নির্বাচিত

জিমেইলের চেহারা বদলাচ্ছে ডেস্কটপে

অপো ফাইন্ড এক্স ২ ফোনে ১২ জিবি র‌্যাম ও ৫জি
নির্বাচিত

অপো ফাইন্ড এক্স ২ ফোনে ১২ জিবি র‌্যাম ও ৫জি

Load More

ট্রেন্ডিং টপিক

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি
প্রযুক্তি সংবাদ

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত
প্রযুক্তি সংবাদ

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

ভিওনের ৩০ বছর পূর্তি, বাংলাদেশে ১০০ কোটি ডলারের বিনিয়োগ আনার লক্ষ্য
পাঁচমিশালি

ভিওনের ৩০ বছর পূর্তি, বাংলাদেশে ১০০ কোটি ডলারের বিনিয়োগ আনার লক্ষ্য

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল
অর্থ ও বাণিজ্য

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 January 2026

ভারত থেকে আসা অবৈধ ফোনের কারণে বাংলাদেশের ফোন কারখানা ঝুঁকির মুখে

Techzoom.TV |
TechzoomTV