Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের নিরাপত্তায় অ্যাপলের নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 31 January 2026
৪৫ দিন ব্যবহার করে পছন্দ না হলে ফেরত দেওয়া যাবে আইফোন
Share on FacebookShare on Twitter

হালনাগাদ সংস্করণের আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের নিরাপত্তায় নতুন নিরাপত্তা সুবিধা চালু করেছে অ্যাপল। ‘লিমিট প্রিসাইস লোকেশন’ নামের সুবিধাটি চালু করলে মোবাইল অপারেটররা ব্যবহারকারীদের সুনির্দিষ্ট অবস্থান তথ্য সংগ্রহ করতে পারবে না। ফলে সাইবার অপরাধীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য কারও অবস্থান নিখুঁতভাবে অনুসরণ করা আরও কঠিন হয়ে পড়বে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অ্যাপলের তথ্যমতে, লিমিট প্রিসাইস লোকেশনসুবিধা চালু থাকলে আইফোন ও সেলুলার সুবিধাযুক্ত আইপ্যাড থেকে মোবাইল অপারেটরের কাছে পাঠানো লোকেশন তথ্য বর্তমানের মতো নির্ভুল হবে না। অর্থাৎ ব্যবহারকারীরা যেখানে অবস্থান করছেন, সেটির বদলে তাঁদের আশপাশের এলাকার আনুমানিক তথ্য শেয়ার করা হবে। এর ফলে ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা আরও সুরক্ষিত থাকবে। তবে সুবিধাটি চালু থাকলেও বিভিন্ন অ্যাপের সঙ্গে শেয়ার করা লোকেশন তথ্য নির্ভুলভাবে দেখা যাবে। একইভাবে জরুরি ফোনকলের সময় ফার্স্ট রেসপন্ডার সংস্থাগুলোর সঙ্গে সঠিক অবস্থানের তথ্য আদান-প্রদানের ব্যবস্থাও আগের মতোই কার্যকর থাকবে।

লিমিট প্রিসাইস লোকেশন সুবিধাটি বর্তমানে আইওএস ২৬.৩ অপারেটিং সিস্টেমে চলা আইফোন এয়ার, আইফোন ১৬ই এবং আইপ্যাড প্রো (এম৫) ওয়াই ফাই ও সেলুলার সংস্করণে ব্যবহার করা যাবে। প্রাথমিকভাবে জার্মানির টেলিকম, থাইল্যান্ডের এআইএস ও ট্রু, যুক্তরাজ্যের ইই ও বিটি এবং যুক্তরাষ্ট্রের বুস্ট মোবাইলসহ কয়েকটি নির্বাচিত অপারেটরের নেটওয়ার্কে এই সুবিধা পাওয়া যাচ্ছে।

নতুন এই সুবিধা চালুর পেছনে নির্দিষ্ট কোনো কারণ জানায়নি অ্যাপল। তবে মোবাইল নিরাপত্তা বিশেষজ্ঞ ও সিটিজেন ল্যাবের গবেষক গ্যারি মিলার জানিয়েছেন, মোবাইল অপারেটররা সাধারণত কোনো ফোনের আনুমানিক অবস্থান নির্ধারণ করতে পারে। তবে সেই তথ্য আরও নির্ভুল করতে ব্যবহারকারীদের যন্ত্রগুলোই অবস্থানের তথ্য পাঠিয়ে থাকে। বেশির ভাগ মানুষই জানেন না যে অ্যাপের বাইরেও তাঁদের ব্যবহৃত যন্ত্র থেকে অবস্থানের তথ্য শেয়ার হতে পারে। অ্যাপ পর্যায়ে জিপিএসের তথ্য নিয়ন্ত্রণ করা গেলেও এত দিন নেটওয়ার্কের সঙ্গে সুনির্দিষ্ট লোকেশন শেয়ার পুরোপুরি সীমিত করার সুযোগ ছিল না। অল্প কয়েকটি অপারেটরের নেটওয়ার্কে সীমাবদ্ধ হলেও অ্যাপলের এই উদ্যোগ ব্যবহারকারীদের গোপনীয়তা সুরক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইওএস ২৬.৩আইফোনমোবাইল নিরাপত্তা

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোন ধরার স্টাইলেই জানা যাবে আপনার ব্যক্তিত্ব
প্রযুক্তি সংবাদ

ফোন ধরার স্টাইলেই জানা যাবে আপনার ব্যক্তিত্ব

ডিএসএলআর ক্যামেরাকে হার মানাবে এই ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন
প্রযুক্তি সংবাদ

ডিএসএলআর ক্যামেরাকে হার মানাবে এই ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন

ওয়ালটনের ‘টেলিভিশন ব্র্যান্ডিং স্টারস’ অ্যাওয়ার্ড পেলো ৩১ ব্যক্তি, প্রতিষ্ঠান
প্রযুক্তি সংবাদ

ওয়ালটনের ‘টেলিভিশন ব্র্যান্ডিং স্টারস’ অ্যাওয়ার্ড পেলো ৩১ ব্যক্তি, প্রতিষ্ঠান

ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শনে মুগ্ধ সমাজকল্যাণমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শনে মুগ্ধ সমাজকল্যাণমন্ত্রী

কম্পিউটারে ট্রাবলশুটিং কি? জানুন কিছু দরকারি ট্রাবলশুটিং
প্রযুক্তি সংবাদ

কম্পিউটারে ট্রাবলশুটিং কি? জানুন কিছু দরকারি ট্রাবলশুটিং

বিনোদন ও খেলা দেখার নতুন অভিজ্ঞতা দিতে ২০২২ টিভি লাইনআপ উন্মোচন করলো স্যামসাং
প্রযুক্তি সংবাদ

বিনোদন ও খেলা দেখার নতুন অভিজ্ঞতা দিতে ২০২২ টিভি লাইনআপ উন্মোচন করলো স্যামসাং

Load More

ট্রেন্ডিং টপিক

কোন মোডে চালালে এসি ঘর তাড়াতাড়ি ঠান্ডা করবে, বিদ্যুৎ খরচও কম
প্রযুক্তি সংবাদ

এসি ১৬-তে চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না? রিমোটের সেটিংস বদলান

র‍্যাম সংকটের সমাধান আনলো গুগল, কমতে পারে ফোনের দাম
প্রযুক্তি সংবাদ

অক্টোবরে দেশে সাশ্রয়ী ফোন উৎপাদন

হ্যারি পটার থিমে রিয়েলমির নতুন ফোন, উন্মোচন ২১ সেপ্টেম্বর
নির্বাচিত

হ্যারি পটার থিমে রিয়েলমির নতুন ফোন, উন্মোচন ২১ সেপ্টেম্বর

আইফোন ডুও ছাড়াও যা উন্মোচন করলো অ্যাপল
প্রযুক্তি সংবাদ

আইফোন ডুও ছাড়াও যা উন্মোচন করলো অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 January 2026

আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের নিরাপত্তায় অ্যাপলের নতুন উদ্যোগ

Techzoom.TV |
TechzoomTV