Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রোগের কারণ শনাক্তে গুগল ডিপমাইন্ডের নতুন এআই টুল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬
রোগের কারণ শনাক্তে গুগল ডিপমাইন্ডের নতুন এআই টুল
Share on FacebookShare on Twitter

আলফাজিনোম মূলত মানুষের ডিএনএ-এর ভেতরে থাকা জিনের আচরণ বিশ্লেষণ করে। এটি বোঝার চেষ্টা করে যে, জিনের পরিবর্তন বা মিউটেশন কীভাবে শরীরের বিভিন্ন কোষকে প্রভাবিত করে। এটি এমন এক প্রযুক্তি যা জিনের ‘ভলিউম কন্ট্রোল’ বা কার্যকারিতা কখন বাড়ে বা কমে এবং শরীরের কোন অংশে তা সক্রিয় হয়, সে বিষয়ে আগাম ধারণা দিতে পারে।

চিকিৎসা বিজ্ঞানে বড় ধরনের এক সাফল্যের দাবি করেছে গুগল ডিপমাইন্ড। প্রতিষ্ঠানটি ‘আলফাজিনোম’ নামের একটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল উন্মোচন করেছে। গবেষকদের দাবি, এ প্রযুক্তি জিনের ভেতরে থাকা রোগের কারণগুলো দ্রুত শনাক্ত করতে পারবে, যা ভবিষ্যতে আরো উন্নত ও নতুন চিকিৎসার পথ খুলে দেবে। খবর দ্য গার্ডিয়ান।

আলফাজিনোম মূলত মানুষের ডিএনএ-এর ভেতরে থাকা জিনের আচরণ বিশ্লেষণ করে। এটি বোঝার চেষ্টা করে যে, জিনের পরিবর্তন বা মিউটেশন কীভাবে শরীরের বিভিন্ন কোষকে প্রভাবিত করে। এটি এমন এক প্রযুক্তি যা জিনের ‘ভলিউম কন্ট্রোল’ বা কার্যকারিতা কখন বাড়ে বা কমে এবং শরীরের কোন অংশে তা সক্রিয় হয়, সে বিষয়ে আগাম ধারণা দিতে পারে।

মানুষের জিনোমের মাত্র ২ শতাংশ প্রোটিন তৈরির কাজ করে, যা শরীরের গঠন ঠিক রাখে। বাকি ৯৮ শতাংশ অংশ এতদিন বিজ্ঞানীদের কাছে অনেকটাই রহস্যময় ছিল। এই অংশটিকে বলা হয় ‘নন-কোডিং’ ডিএনএ। বিজ্ঞানীরা এখন মনে করছেন, এই রহস্যময় অংশটিই মূলত আমাদের শরীরের জিনের কাজ পরিচালনা করে।

গুগল ডিপমাইন্ডের নতুন এই এআই টুল একবারে ১০ লাখ ডিএনএ কোড বিশ্লেষণ করতে সক্ষম। এর মাধ্যমে হৃদরোগ, ক্যানসার এবং বিভিন্ন মানসিক সমস্যার জন্য দায়ী ক্ষুদ্র জিনগত পরিবর্তনগুলো সহজেই খুঁজে পাওয়া সম্ভব হবে। ডিপমাইন্ডের গবেষক নাতাশা লাতিশেভা এক সংবাদ সম্মেলনে জানান, এটি জীবনের ‘জীবন সংকেত’ বা কোড অব লাইফ বুঝতে বিজ্ঞানীদের বিশেষভাবে সাহায্য করবে।

আলফাজিনোম নামের এই টুলটি ব্যবহার করে বিজ্ঞানীরা শরীরের নির্দিষ্ট কোষ, যেমন লিভার বা স্নায়ুকোষ গঠনে জিনের ভূমিকা আরো নিখুঁতভাবে বুঝতে পারবেন। এর ফলে ক্যানসার সৃষ্টিকারী মিউটেশনগুলো শনাক্ত করা সহজ হবে। এমনকি এই প্রযুক্তির সহায়তায় নতুন ধরনের জিন থেরাপি তৈরি করাও সম্ভব হবে বলে গবেষকরা আশা করছেন।

বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এই উদ্ভাবনকে স্বাগত জানিয়েছেন। ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়ার গবেষক কার্ল ডি বোয়ের বলেন, আলফাজিনোম শনাক্ত করতে পারে কোন মিউটেশন জিনের কাজকে বাধা দিচ্ছে এবং সেটি কোন ধরনের কোষে প্রভাব ফেলছে। এর ফলে ওই মিউটেশনের বিরুদ্ধে কার্যকর ওষুধ তৈরি করা সহজ হবে।

তবে গবেষকরা সতর্ক করে বলেছেন, আলফাজিনোম একটি যুগান্তকারী উদ্ভাবন হলেও এখনো অনেক কাজ বাকি। এআই যেসব তথ্য দিচ্ছে, তা ল্যাবে পরীক্ষার মাধ্যমে শতভাগ নিশ্চিত হতে হবে। এরপরই এটি সরাসরি রোগীদের চিকিৎসার কাজে ব্যবহার করা যাবে।

Tags: এআই টুল

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল অপারেটরদের অনিয়ম বন্ধে বিটিআরসিকে লা‌ঠি নিয়ে নামতে বললেন মোস্তাফা জব্বার
নির্বাচিত

মোবাইল অপারেটরদের অনিয়ম বন্ধে বিটিআরসিকে লা‌ঠি নিয়ে নামতে বললেন মোস্তাফা জব্বার

ফিচার ফোনে পাবজি গেম
গেম

ফিচার ফোনে পাবজি গেম

ডাকঘরেই মিলবে সরকারের সব ডিজিটাল সেবা
প্রযুক্তি সংবাদ

ডাকঘরেই মিলবে সরকারের সব ডিজিটাল সেবা

স্মার্টফোন নিরাপদ রাখতে ৭ সহজ করণীয়
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন নিরাপদ রাখতে ৭ সহজ করণীয়

২ কোটি গাড়ি বিক্রির রেকর্ড গড়ল মারুতি-সুজুকি
অটোমোবাইল

২ কোটি গাড়ি বিক্রির রেকর্ড গড়ল মারুতি-সুজুকি

অপো ফাইন্ড এক্স৬ সিরিজ কী কী ফিচার থাকবে
নির্বাচিত

অপো ফাইন্ড এক্স৬ সিরিজ কী কী ফিচার থাকবে

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের রাজধানী তেহরান আজ এক ভয়াবহ হামলা করেছে ইসরায়েল
বিবিধ

ইরানের রাজধানী তেহরান আজ এক ভয়াবহ হামলা করেছে ইসরায়েল

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল
নির্বাচিত

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?
বিবিধ

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?

অশ্লীল কন্টেন্ট দেখতে পারবে না অপ্রাপ্তবয়স্করা, বয়স যাচাই ব্যবস্থা চালু করল অ্যাপল
বিবিধ

অশ্লীল কন্টেন্ট দেখতে পারবে না অপ্রাপ্তবয়স্করা, বয়স যাচাই ব্যবস্থা চালু করল অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix