Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ম্যাকবুক এয়ারের চেয়েও দামি ডিডিআর ৫ র‍্যাম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 14 February 2026
ম্যাকবুক এয়ারের চেয়েও দামি ডিডিআর ৫ র‍্যাম
Share on FacebookShare on Twitter

র‍্যাম কেনা একসময় খুব একটা কঠিন বিষয় ছিল না। কিন্তু এখন কেবল কতটুকু মেমোরি প্রয়োজন তা নিয়েই নয়, বরং নিজের পকেটের সামর্থ্য নিয়েও গভীরভাবে ভাবতে হচ্ছে। খবর টেক রাডার।

বর্তমানে যারা নতুন পিসি বিল্ড করার কথা ভাবছেন, তাদের জন্য সময়টা বেশ প্রতিকূল। বিশেষ করে ডিডিআর-৫ র‍্যামের বর্তমান বাজারদর ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। উন্নত প্রযুক্তির এ র‍্যাম কিনতে গিয়ে পকেটে বেশ মোটা অংকের অর্থ নিয়েই নামতে হচ্ছে।

পিসি যন্ত্রাংশের দাম তদারকির জনপ্রিয় ওয়েবসাইট পিসিপার্টপিকারের তথ্য অনুযায়ী, ৬৪ জিবি ডিডিআর-৫ কিটের দাম বর্তমানে ১ হাজার ডলারের (বাংলাদেশী মুদ্রায় প্রায় ১ লাখ ২০ হাজার টাকার বেশি) মাইলফলক ছাড়িয়ে গেছে। অর্থাৎ এসব র‍্যামের দাম এখন অ্যাপলের ম্যাকবুক এয়ারের চেয়েও বেশি।

কিছুদিন আগেও একই সক্ষমতার র‍্যামকে বিলাসিতা নয় বরং পিসির পারফরম্যান্স বাড়ানোর জন্য একটি প্রয়োজনীয় ও সাশ্রয়ী আপগ্রেড হিসেবেই দেখা হতো। প্রেক্ষাপট বিবেচনায় নিলে দেখা যায়, ২০২৫ সালের আগস্টেও ৬৪ জিবি ডিডিআর-৫ র‍্যামের দাম ছিল ২৫০ ডলারের (প্রায় ৩০ হাজার টাকা) নিচে। মাত্র কয়েক মাসের ব্যবধানে এ অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ ব্যবহারকারী ও গেমারদের বাজেটে বড় ধরনের প্রভাব ফেলেছে।

বাজার বিশ্লেষকদের তথ্যানুযায়ী, এক মাস আগেও এ র‍্যামের গড় দাম ৬০০-৭০০ ডলারের আশপাশে ছিল। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে দামের চিত্র পুরোপুরি বদলে গেছে। দাম ৮০০ ডলারের গণ্ডি পেরিয়ে ক্রমাগত বাড়তে বাড়তে ১০০০ ডলার ছাড়িয়ে গেছে ডিডিআর-৫ র‍্যাম।

পিসিপার্টপিকারে মূল্য ট্র্যাকিং গ্রাফগুলোয় দেখা যাচ্ছে, দীর্ঘদিন ধরে র‍্যামের দাম মোটামুটি স্থির থাকলেও এখন সে স্থিতিশীলতা ভেঙে যাচ্ছে। বাজারে যত র‍্যামের চাহিদা, উৎপাদন ততটা বাড়ছে না। পাশাপাশি পুরনো প্রযুক্তির র‍্যাম ধীরে ধীরে বাজার থেকে তুলে নেয়া হচ্ছে। অন্যদিকে নতুন প্রজন্মের র‍্যামগুলো মুনাফা দেয়া ক্রেতাদের অগ্রাধিকার দিয়ে সরবরাহ করা হচ্ছে। ফলে সরবরাহে সামান্য ঘাটতি হলেই সাধারণ ক্রেতাদের জন্য ব্যবহৃত বা ভোক্তা পর্যায়ের র‍্যামের দামে বড় ধরনের প্রভাব পড়ছে।

র‍্যামের দাম এখন এতটাই আকাশচুম্বী যে প্রদর্শনীর জন্য রাখা পিসি, গুদাম, এমনকি অফিস থেকেও মেমোরি স্টিক চুরির ঘটনা ঘটছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে আসছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনল রিয়েলমি
প্রযুক্তি সংবাদ

২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনল রিয়েলমি

আইটেল ভিশন ১প্রো রিভিউ : কমদামে সেরা ফোন আপনার জন্য
নির্বাচিত

আইটেল ভিশন ১প্রো রিভিউ : কমদামে সেরা ফোন আপনার জন্য

জি৭ নির্ধারিত করপোরেট করহারে সন্তুষ্ট গুগল ও ফেসবুক
প্রযুক্তি সংবাদ

জি৭ নির্ধারিত করপোরেট করহারে সন্তুষ্ট গুগল ও ফেসবুক

শিশুদের জন্য শাওমির নতুন স্মার্টওয়াচ
নির্বাচিত

শিশুদের জন্য শাওমির নতুন স্মার্টওয়াচ

জিডিপিতে আইসিটি খাতের অবদান ১০ শতাংশে উন্নীত করার মেগা পরিকল্পন
প্রযুক্তি সংবাদ

জিডিপিতে আইসিটি খাতের অবদান ১০ শতাংশে উন্নীত করার মেগা পরিকল্পন

চালক ছাড়াই ১২০ কিলোমিটার গতিতে ছুটবে ইলেকট্রিক কার
অটোমোবাইল

চালক ছাড়াই ১২০ কিলোমিটার গতিতে ছুটবে ইলেকট্রিক কার

Load More

ট্রেন্ডিং টপিক

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ
প্রযুক্তি সংবাদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

২০২৫ সালের অক্টোবরে ঢাকার যমুনা ফিউচার পার্কে Dazzle-এর...

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?

প্লে স্টোরেও ভুয়া অ্যাপ

গুগল প্লে স্টোরে আসল-নকল অ্যাপ চিনবেন যেভাবে

হুয়াওয়ের সম্ভাব্য নতুন স্টারলাইট স্মার্টফোন ব্র্যান্ড

নতুন স্মার্টফোন ব্র্যান্ড আনছে হুয়াওয়ে, লক্ষ্য রেডমি-রিয়েলমির বাজার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 February 2026

ম্যাকবুক এয়ারের চেয়েও দামি ডিডিআর ৫ র‍্যাম

Techzoom.TV |
TechzoomTV