Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উড়োজাহাজে পাওয়ার ব্যাংকের ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে জাপান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
উড়োজাহাজে পাওয়ার ব্যাংকের ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে জাপান
Share on FacebookShare on Twitter

জাপানের আকাশপথে যাত্রীবাহী উড়োজাহাজে পাওয়ার ব্যাংক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে। অগ্নিকাণ্ড ও নিরাপত্তার ঝুঁকি এড়াতে দেশটির ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ নতুন নিয়ম চালুর প্রস্তুতি নিচ্ছে।

নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়, নতুন এ বিধিনিষেধের ফলে উড়োজাহাজে পাওয়ার ব্যাংক বহন ও ব্যবহারের ক্ষেত্রে কড়াকড়ি বাড়বে। বর্তমানে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও) উড়োজাহাজে পাওয়ার ব্যাংক চার্জ দেয়া নিষিদ্ধ করেছে। সংস্থাটি এখন উড়োজাহাজের ভেতর এর ব্যবহার পুরোপুরি নিষিদ্ধের কথা ভাবছে। জাপানের পরিবহন মন্ত্রণালয়ও এ সুপারিশ অনুযায়ী আগামী এপ্রিলের মধ্যে আইন সংশোধনের পরিকল্পনা করছে।

জাপান থেকে ছেড়ে যাওয়া বা জাপানে আসা সব এয়ারলাইন্সের জন্য এ নতুন নিয়ম প্রযোজ্য হবে। মন্ত্রণালয় এরই মধ্যে এয়ারলাইন্সগুলোকে এ পরিবর্তনের বিষয়ে জানাতে শুরু করেছে। পরিকল্পিত এ নতুন নীতিমালা অনুযায়ী, ১৬০ ওয়াট-আওয়ারের বেশি ক্ষমতার ব্যাটারি বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তবে ১৬০ ওয়াট-আওয়ার বা তার চেয়ে কম ক্ষমতার ব্যাটারির ক্ষেত্রে একজন যাত্রী সর্বোচ্চ দুটি ইউনিট সঙ্গে রাখতে পারবেন।

স্মার্টফোন বা ট্যাবলেটে ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারিগুলো আঘাত পেলে বা অতিরিক্ত তাপে সহজেই ক্ষতিগ্রস্ত হয়। এতে ব্যাটারি থেকে ধোঁয়া বের হওয়া বা আগুন লাগার ঝুঁকি থাকে। জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ইভ্যালুয়েশন জানিয়েছে, ২০২৪ সালে মোবাইল ব্যাটারি সংক্রান্ত ১২৩টি দুর্ঘটনা ঘটেছে। ২০২০ সালে এ সংখ্যা ছিল মাত্র ৪৭। অর্থাৎ মাত্র চার বছরে এ ধরনের দুর্ঘটনা ১৬০ শতাংশ বেড়েছে।

সাম্প্রতিক সময়ে উড়োজাহাজে পাওয়ার ব্যাংক থেকে আগুন লাগার বেশ কিছু ঘটনা ঘটেছে। গত জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ার বুসান বিমানবন্দরে এয়ার বুসানের একটি উড়োজাহাজে আগুন লাগে। এর পেছনে পাওয়ার ব্যাংককেই প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে। এছাড়া গত অক্টোবরে ওকিনাওয়া থেকে টোকিওগামী অল নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইটেও ব্যাটারি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এমনকি ট্রেনের ভেতরেও এ ধরনের দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। মূলত যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতেই জাপান সরকার এ কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

১৮ হাজার টাকার মধ্যে পানিরোধী স্মার্টফোন সি৭৫এক্স আনল রিয়েলমি
প্রযুক্তি সংবাদ

১৮ হাজার টাকার মধ্যে পানিরোধী স্মার্টফোন সি৭৫এক্স আনল রিয়েলমি

হুয়াওয়ে রয়েছে নিজস্ব অ্যাপ স্টোর
নির্বাচিত

হুয়াওয়ে রয়েছে নিজস্ব অ্যাপ স্টোর

লুনা সামসুদ্দোহা ছিলেন তথ্য প্রযুক্তি খাতের এক বিরল প্রতিভা: মোস্তাফা জব্বার
নির্বাচিত

লুনা সামসুদ্দোহা ছিলেন তথ্য প্রযুক্তি খাতের এক বিরল প্রতিভা: মোস্তাফা জব্বার

জুমে ক্লাসের বদলে এলো অশ্লীল ভিডিও!
প্রযুক্তি সংবাদ

গুগল ভিডিও কলিং অ্যাপে ছবি তোলার সুবিধা

ড্রোন হামলা ঠেকাতে রাডারে ‘এআই’ যুক্ত করছে চীন
প্রযুক্তি সংবাদ

ড্রোন হামলা ঠেকাতে রাডারে ‘এআই’ যুক্ত করছে চীন

বিদ্যুৎ সাশ্রয়ী ও খাবার ঠাণ্ডা করায় অনন্য স্যামসাং -এর নন-ফ্রস্ট রেফ্রিজারেটর
প্রযুক্তি সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ী ও খাবার ঠাণ্ডা করায় অনন্য স্যামসাং -এর নন-ফ্রস্ট রেফ্রিজারেটর

Load More

ট্রেন্ডিং টপিক

৫ কিলোওয়াট সোলার প্যানেল থেকে কতটা বিদ্যুৎ পাওয়া যায়?
পাঁচমিশালি

৫ কিলোওয়াট সোলার প্যানেল থেকে কতটা বিদ্যুৎ পাওয়া যায়?

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল
নির্বাচিত

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

বিনামূল্যে আইডি ভেরিফাই করার সুযোগ আনছে মেটা, পাবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

বিনামূল্যে আইডি ভেরিফাই করার সুযোগ আনছে মেটা, পাবেন যেভাবে

অনার রোবট ফোনে ২০০MP ক্যামেরা, থাকছে ARRI সিনেমাটিক প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

অনার রোবট ফোনে ২০০MP ক্যামেরা, থাকছে ARRI সিনেমাটিক প্রযুক্তি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নকশা ভেঙে পারকিংয়ের জায়গায় মোবাইল মার্কেট: বসুন্ধরা সিটিকে রাজউকের চূড়ান্ত নোটিশ
প্রযুক্তি সংবাদ

নকশা ভেঙে পারকিংয়ের জায়গায় মোবাইল মার্কেট: বসুন্ধরা সিটিকে রাজউকের চূড়ান্ত নোটিশ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদিত নকশা চরমভাবে লঙ্ঘন...

গোপনে মালিকানা বদল: সিনেসিস আইটিকে আড়াই কোটি টাকা জরিমানা বিটিআরসির

গোপনে মালিকানা বদল: সিনেসিস আইটিকে আড়াই কোটি টাকা জরিমানা বিটিআরসির

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে অপো এ৭ প্রো ম্যাক্স

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে অপো এ৭ প্রো ম্যাক্স

মাসের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৯ ফেব্রুয়ারি ২০২৬

উড়োজাহাজে পাওয়ার ব্যাংকের ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে জাপান

Techzoom.TV |
TechzoomTV