Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দীর্ঘদিন পর চালু হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 20 February 2026
দীর্ঘদিন পর চালু হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট
Share on FacebookShare on Twitter

দীর্ঘ বিরতির পর আবারও চালু হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) অফিশিয়াল ওয়েবসাইট। সরকারের কর্মকাণ্ডে স্বচ্ছতা আনা ও জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে ওয়েবসইটের পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালু করা হয়েছে। বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণের পরপরই এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন ওয়েবসাইটে প্রবেশ করে প্রধানমন্ত্রীর কার্যালয়–সংক্রান্ত দাপ্তরিক তথ্যের পাশাপাশি প্রধানমন্ত্রীর ভাষণ, জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেওয়া প্রধানমন্ত্রীর বাণী ও বিবৃতি এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ছবি–সংবলিত ফটো গ্যালারি যুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবিযুক্ত হোমপেজটির নোটিশ বোর্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাম্প্রতিক বিভিন্ন কার্যক্রমের তথ্যও জানা যাবে।

দীর্ঘদিন পর চালু করা হলেও বৃহস্পতিবার বিকেল পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটে প্রধানমন্ত্রীর জীবনবৃত্তান্তসহ গুরুত্বপূর্ণ কনটেন্ট এখনো হালনাগাদ করা হয়নি। ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর জীবনবৃত্তান্ত অংশটি সর্বশেষ হালনাগাদ করা হয়েছে মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি দুপুর ১২:৪১ মিনিটে। ওয়েবসাইটের ফুটারে পরিকল্পনা এবং বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিসের নাম রয়েছে। কারিগরি সহযোগিতায় এটুআই, মন্ত্রিপরিষদ বিভাগ, আইসিটি বিভাগ ও ইউএনডিপির নাম দেখা যায়।

নতুন সরকারের প্রথম কার্যদিবসে অর্থাৎ গতকাল বুধবার থেকেই আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজ চালু হয়েছে। একই সময় চালু করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের সব ধরনের দাপ্তরিক আপডেট, নীতিনির্ধারণী সিদ্ধান্ত ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের খবর সরাসরি জনগণের কাছে পৌঁছে দিতেই এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ব্যবহার করা হচ্ছে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের ফেসবুক পেজটি বুধবার দুপুর থেকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়েবসাইট

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগল ম্যাপসের মাধ্যমে নিজের অবস্থানের তথ্য অন্যদের জানাবেন যেভাবে
নির্বাচিত

গুগল ম্যাপসের মাধ্যমে নিজের অবস্থানের তথ্য অন্যদের জানাবেন যেভাবে

সফলভাবে স্যামসাং জুনিয়র সফটওয়্যার একাডেমির দ্বিতীয় সেশন সম্পন্ন
প্রযুক্তি সংবাদ

সফলভাবে স্যামসাং জুনিয়র সফটওয়্যার একাডেমির দ্বিতীয় সেশন সম্পন্ন

চরমপন্থীদের কাজ সহজ করে দিচ্ছে ফেসবুকের টুল!
প্রযুক্তি সংবাদ

চরমপন্থীদের কাজ সহজ করে দিচ্ছে ফেসবুকের টুল!

ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল ১৪ জুলাই শুরু
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল ১৪ জুলাই শুরু

মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়াবেন যেভাবে
কিভাবে করবেন

মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়াবেন যেভাবে

আসছে স্যামসাংয়ের নতুন ফোন
নির্বাচিত

আসছে স্যামসাংয়ের নতুন ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

এআই ডেস্কটপ আনল এমএসআই
প্রযুক্তি বাজার

এআই ডেস্কটপ আনল এমএসআই

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন
প্রযুক্তি বাজার

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

২০২৭ সালের শুরুতেই আসছে ৩ নতুন আইফোন, থাকছে চমক
নির্বাচিত

২০২৭ সালের শুরুতেই আসছে ৩ নতুন আইফোন, থাকছে চমক

‘AI সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন
প্রযুক্তি সংবাদ

‘AI সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 February 2026

দীর্ঘদিন পর চালু হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট

Techzoom.TV |
TechzoomTV