Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে এই প্রথম সাজেক ভ্যালি অনুপ্রাণিত ‘মাউন্টেন ফরেস্ট ডিজাইন’ নিয়ে আসছে অপো এ৬এস প্রো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশে এই প্রথম সাজেক ভ্যালি অনুপ্রাণিত ‘মাউন্টেন ফরেস্ট ডিজাইন’ নিয়ে আসছে অপো এ৬এস প্রো
Share on FacebookShare on Twitter

সাজেক ভ্যালির অপার্থিব সৌন্দর্য থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশে প্রথমবারের মতো ‘মাউন্টেন ফরেস্ট ডিজাইন’ নিয়ে আসছে অপো এ৬এস প্রো। দেশের প্রাকৃতিক ঐতিহ্য ও পরিশীলিত উদ্ভাবনের অনন্য উদযাপন হিসেবে এই মাস্টারপিস নিয়ে আসতে যাচ্ছে অপো বাংলাদেশ। দেশের স্মার্টফোন খাতে এই প্রথম কোনো ডিভাইস সরাসরি দেশের প্রাকৃতিক বিস্ময়কে সম্মান জানিয়ে ডিজাইনে ধারণ করছে। এতে সাজেকের পাহাড় ও অরণ্যের কাব্যিক সৌন্দর্যকে অনবদ্য কারুশিল্পের নিদর্শনে পরিণত করা হয়েছে। শীঘ্রই বাজারে আসতে যাওয়া অপো এ৬এস প্রো কেবল একটি স্মার্টফোন নয়; এটি বাংলাদেশের গর্ব, দৃঢ়তা ও উচ্চাকাঙ্ক্ষার প্রতি এক শিল্পসম্মত শ্রদ্ধা।

‘পাহাড়ের রানি’ ও ‘রাঙামাটির ছাদ’ নামে বহুল সমাদৃত সাজেক প্রশান্ত এক মহিমা ধারণ করে, যেখানে দিগন্তকে আলিঙ্গন করে সবুজ পাহাড়শ্রেণি; রেশমি আবরণে নিজেকে জড়িয়ে নিয়ে ভেসে বেড়ায় মেঘ। এর সুউচ্চ পাহাড়গুলো যেন শক্তি, স্থিরতা ও স্থায়িত্বের চিরন্তন প্রতীক। এই প্রতীকী শক্তি থেকে অনুপ্রেরণা নিয়ে অপো এ৬এস প্রো’র নকশাতে উঠে এসেছে পাহাড়ের অবিচল সৌন্দর্য; যা একইসাথে দৃঢ়তা, উচ্চাশা ও অটল স্থায়িত্বের প্রতীক। সময়ের প্রবাহে পাহাড় যেমন অবিচল থাকে, তেমনি এই ডিভাইসও টেকসই নির্মাণ ও চিরায়ত সৌন্দর্যের প্রতিচ্ছবি ধারণ করে।

এই ডিজাইনের মূলে রয়েছে ‘স্টে রুটেড অ্যান্ড গো বিয়ন্ড’-এর মতো গভীর দর্শন। পরিচয় ও আকাঙ্ক্ষার পরিশীলিত ব্যাখ্যা এটি। ‘স্টে রুটেড’ মানে নিজের শিকড়, সংস্কৃতি ও অন্তর্নিহিত মূল্যবোধের সাথে সংযুক্ত থাকা, নিজের পরিচয়ের প্রতি শ্রদ্ধা জানানো। আর ‘গো বিয়ন্ড’ মানে সীমারেখা পেরিয়ে এগিয়ে যাওয়া; লক্ষ্য ছোঁয়ার সাহস রাখা এবং সম্ভাবনার নতুন শিখরে পৌঁছানো। সাজেকের পাহাড় যেমন নীরব দৃঢ়তায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, তেমনি অপো এ৬এস প্রো-ও ঐতিহ্য ও অগ্রগতির মাঝে ভারসাম্যের প্রতীক হিসেবে টিকে থাকে। এটি মানুষকে নিজেদের শিকড়কে ভালোবেসে ধারণ করার পাশাপাশি, সাহসের সাথে আরও দূরে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়।

সভ্যতা ও ইতিহাসজুড়ে পাহাড় বরাবরই আধ্যাত্মিক উচ্চতা ও ঐশ্বরিক নৈকট্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে এসেছে। পাহাড় সাফল্যের পথে কঠিন কিন্তু গৌরবময় যাত্রার প্রতিনিধিত্ব করে। এর প্রতিটি আরোহন অধ্যবসায়ের প্রমাণ; প্রতিটি শিখর দৃঢ়তার বিজয়। সবুজে মোড়া ও মেঘে ঘেরা সাজেকের পাহাড় যেন শান্তি ও শক্তির এই অনন্য কাহিনী বলে যায়। অপো এ৬এস প্রো সেই কাহিনীকেই অভিজাত ডিজাইনের ভাষায় রূপ দিয়েছে; যেখানে গভীরতা, সৌন্দর্য ও মর্যাদা একত্রে উপস্থিত থেকে প্রকাশিত হয়েছে।

ডিভাইসটির ‘মাউন্টেন ফরেস্ট ডিজাইন’ প্রাণচাঞ্চল্য ছড়িয়ে দেয়, যা একদিকে যেমন মাটির কাছাকাছি সংযত থাকে, অন্যদিকে তেমনি উজ্জ্বল ও আকর্ষণীয়। এর ব্যাক প্যানেলে প্রিমিয়াম লেভেলের কারুশিল্প ব্যবহৃত হয়েছে, যেখানে স্বচ্ছ গ্রেডিয়েন্ট রঙ ও ফরেস্ট-ইন্সপায়ার্ড টেক্সচারের সমন্বয়ে বহুমাত্রিক ভিজ্যুয়াল অভিজ্ঞতা তৈরি হয়েছে। এই ডিজাইনের সৌন্দর্য তার সূক্ষ্ম জটিলতায় লুকিয়ে আছে, যেখানে নরম আলোতে এটিকে শান্ত ও মার্জিত দেখায়, আর উজ্জ্বল আলোয় থাকে দীপ্ত-ঝলমলে। আলো ও ছায়ার এই খেলা সাজেকের প্রাকৃতিক দৃশ্যের মতোই; ভোরে শান্ত, দুপুরে উজ্জ্বল ও সন্ধ্যায় রহস্যময়।

ডিভাইসটির বাইরের টেক্সচার নিখুঁতভাবে নন-স্লিপ, গ্রিপ-ফ্রেন্ডলি ফ্রস্টেড ফিনিশে তৈরি করা হয়েছে, যা প্রাকৃতিক ভূমির স্পর্শকেই মনে করিয়ে দেয়। ম্যাট ও ডুয়েল-টেক্সচার ক্রিয়েচারের কারণে এর ত্বক-বান্ধব ব্যাক হাতের তালুর সাথে নিখুঁতভাবে মানিয়ে যায় এবং ফোন হাতে ধরার অভিজ্ঞতাকে আরও আরামদায়ক করে। একইসাথে, এর অ্যান্টি-স্লিপ ও ঘাম প্রতিরোধী ফিচার আউটডোর ভ্রমণ, দৈনন্দিন যাতায়াতে বা সামাজিক পরিবেশেও আত্মবিশ্বাসী ব্যবহার নিশ্চিত করে। এখানে নান্দনিকতা ও ব্যবহারিক সুবিধা একসাথে মিলে স্পর্শের ক্ষেত্রে অনবদ্য অনুভূতি নিশ্চিত করে।

এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “অপো এ৬এস প্রো’র মাধ্যমে আমরা কেবল একটি ডিভাইস তৈরি করতে চাইনি; আমরা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের দৃঢ়তার প্রতীক তুলে নিয়ে আসতে চেয়েছি। সাজেকের অপূর্ব সৌন্দর্য থেকে অনুপ্রাণিত বাংলাদেশে প্রথম এই ‘মাউন্টেন ফরেস্ট ডিজাইন’ শক্তি, স্থায়িত্ব ও উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন। ‘স্টে রুটেড অ্যান্ড গো বিয়ন্ড’ দৃষ্টিভঙ্গির মাধ্যমে আমরা আমাদের ব্যবহারকারীদের নিজেদের ঐতিহ্যকে গর্বের সাথে ধারণ করতে এবং আত্মবিশ্বাসের সাথে সামনের দিকে এগিয়ে যেতে আহ্বান জানাই।”

অপো এ৬এস প্রো এক অনন্য শিল্পবোধ ও উচ্চাকাঙ্ক্ষার মেলবন্ধন; যেখানে সাজেক ভ্যালির পাহাড় ও অরণ্যের প্রেরণা শক্তি ও সৌন্দর্যের আধুনিক প্রতীক হিসেবে উঠে এসেছে। এই বাড়তি উৎসাহের মধ্যে আনুষ্ঠানিক উন্মোচনের আগে সর্বশেষ আপডেটের জন্য অপো বাংলাদেশের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও ওয়েবসাইট ফলো করার আহবান জানানো হচ্ছে।

Tags: অপো এ৬এস প্রো

এই বিভাগ থেকে আরও পড়ুন

উচ্চ প্রযুক্তিতে আসছে শাওমি এমআই ১১প্রো
প্রযুক্তি সংবাদ

উচ্চ প্রযুক্তিতে আসছে শাওমি এমআই ১১প্রো

অ্যাপলকে টপকালো হুয়াওয়ে!
নির্বাচিত

অ্যাপলকে টপকালো হুয়াওয়ে!

স্ন্যাপড্রাগন ৮৫৫+ চিপসেটসহ আসছে রিয়েলমি এক্স ৩ সুপারজুম
নির্বাচিত

স্ন্যাপড্রাগন ৮৫৫+ চিপসেটসহ আসছে রিয়েলমি এক্স ৩ সুপারজুম

১০ মিনিটেই ফুল চার্জ মোবাইল! আসছে রিয়েলমির নতুন ফোন
নির্বাচিত

১০ মিনিটেই ফুল চার্জ মোবাইল! আসছে রিয়েলমির নতুন ফোন

স্মার্টটিভি আনছে মটোরোলা
প্রযুক্তি বাজার

বিশ্বব্যাপী ৬৬ কোটির ঘরে পৌঁছে গেছে স্মার্টটিভি

নকল পণ্য বিক্রি ঠেকাতে ট্রাম্পের নির্বাহী আদেশ
নির্বাচিত

নকল পণ্য বিক্রি ঠেকাতে ট্রাম্পের নির্বাহী আদেশ

Load More

ট্রেন্ডিং টপিক

এবার যুক্তরাষ্ট্রের ব্যাংকে হামলার দাবি ইরানের
বিবিধ

এবার যুক্তরাষ্ট্রের ব্যাংকে হামলার দাবি ইরানের

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ
ই-কমার্স

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ

পোকেমন গেমের সাফল্যে নিনতেন্দোর শেয়ারবাজারে উল্লম্ফন
প্রযুক্তি সংবাদ

পোকেমন গেমের সাফল্যে নিনতেন্দোর শেয়ারবাজারে উল্লম্ফন

ফোনে চার্জ থাকছে না? কোন অ্যাপ ব্যাটারি শেষ করছে জানাবে গুগল
প্রযুক্তি পরামর্শ

ফোনে চার্জ থাকছে না? কোন অ্যাপ ব্যাটারি শেষ করছে জানাবে গুগল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সক্রিয় হয়ে উঠেছে ‍সুযোগ-সন্ধানী মোবাইল ফোন চোরাকারবারিরা

সক্রিয় হয়ে উঠেছে ‍সুযোগ-সন্ধানী মোবাইল ফোন চোরাকারবারিরা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সেরা ৫ স্মার্টফোন ব্র্যান্ড কোনগুলো জানেন কি?
প্রযুক্তি সংবাদ

৫০ হাজার থেকে ২ লাখ টাকা: দেশের বাজারে সেরা সব স্মার্টফোন

স্মার্টফোন এখন আর কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং...

এআই সার্ভারের চাহিদা বাড়লেও ডেলের ১০ শতাংশ কর্মী ছাঁটাই

এআই সার্ভারের চাহিদা বাড়লেও ডেলের ১০ শতাংশ কর্মী ছাঁটাই

স্মার্টফোন স্লো হয়ে গেছে? জেনে নিন ফোন ফাস্ট করার উপায়

ফোনের ক্যাশ ক্লিয়ার করার উপায়: স্লো ফোনকে ফাস্ট করার নিয়ম

সারাক্ষণ ফোনের চার্জার কি প্লাগেই ভরে রাখেন থাকে? জানুন কী ক্ষতি করছেন

সারাক্ষণ ফোনের চার্জার কি প্লাগেই ভরে রাখেন থাকে? জানুন কী ক্ষতি করছেন

মাসের সবচেয়ে পঠিত

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix