Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সক্রিয় হয়ে উঠেছে ‍সুযোগ-সন্ধানী মোবাইল ফোন চোরাকারবারিরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 13 March 2026
সক্রিয় হয়ে উঠেছে ‍সুযোগ-সন্ধানী মোবাইল ফোন চোরাকারবারিরা
Share on FacebookShare on Twitter

মধ্যপ্রাচ্য কেন্দ্রিক একের পর এক বাতিল হচ্ছে ফ্লাইট। আবার মধ্যপ্রাচ্য থেকে দেশে আসার ফ্লাইটও একেবারে কম। এর মাঝেও সুযোগ-সন্ধানী এক শ্রেণির চোরাকারবারিরা সক্রিয় হয়ে উঠেছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে মধ্যপ্রাচ্য সৃষ্ট নিরাপত্তা ইস্যুতেও ধরা পড়ছে চোরাচালানি পণ্য। সম্প্রতি ধরা পড়া অবৈধ্য পণ্যের মধ্যে রয়েছে— নিষিদ্ধ ক্রিম, মোবাইল ফোন, ল্যাপটপ, সিগারেট প্রভৃতি।

সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, এমন পরিস্থিতিওে এক শ্রেণির চোরাকারবারিরা সুযোগ খুঁজছে। তারা চোরাচালানি পণ্য বিমানবন্দর ব্যবহার করে দেশর বাজারে প্রবেশের চেষ্টা করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাটি, স্থাপনাসহ ইসরাইলে হামলা শুরু করে। এমন অবস্থায় এসব দেশের আকাশসীমাও বন্ধ হয়ে যায়। যা বর্তমান অবস্থাতেও চলমান রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে প্রায় সাড়ে চারশো ফ্লাইট বাতিল হয়েছে। মধ্যপ্রাচ্য থেকে আসতেও পারছেনা ফ্লাইট। বিষয়টি নিয়ে যখন বিমানবন্দর কর্তৃপক্ষ, এয়ারলাইন্সগুলো খুবই উদ্বিগ্ন— এরই মাঝে সক্রিয় হয়ে উঠেছে এসব চোরাকারবারিরা। তারা বিভিন্ন দেশ থেকে পণ্য শুল্ক ফাঁকি দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করছে।

জানা যায়, বুধবার (১১ মার্চ) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৬৮ লাখ টাকা মূল্যমানের অবৈধ সিগারেট ও আইফোন জব্দ করে।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, ওইদিন ইতালির রোম হতে আগত বিজি-৩৫৬ ফ্লাইটের যাত্রী আলমগীর কবিরের লাগেজ থেকে সুকৌশলে লুকায়িত অবস্থায় ৪৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়। এর মধ্যে— আইফোন ব্রান্ডের ১৪টি, স্যামস্যাং ব্রান্ডের ১৪টি এবং অন্যান্য ব্রান্ডের ১৭টি স্মার্টফোন রয়েছে। উদ্ধারকৃত মোবাইল ফোন আটক ও জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য পঞ্চান্ন লক্ষ টাকা। একই দিন ফ্লাইট জি-৯-এ শারজাহ থেকে আসা যাত্রীর নিকট থেকে ১২ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের সিগারেট জব্দ করা হয়। এর পরে বৃহস্পতিবার (১৩ মার্চ) দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ৩ জন যাত্রীর কাছে থেকে বিশেষ কায়দায় লুকানো ৩০টি আইফোন, ৩টি গুগল পিক্সেল ফোন, ৪টি ল্যাপটপ, ১৪৫ কার্টুন সিগারেট জব্দ করা হয়। এর আনুমানিক বাজারমূল্য তেতাল্লিশ লাখ ১১ হাজার টাকা।

এদিকে অনেক দিন ধরেই শাহজালাল, শাহ আমানত ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নানা রকমের অপরাধ কর্মকান্ড চলে আসছে। কর্তৃপক্ষ কৌশল নিয়েও কারও বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। বিমানবন্দরগুলোয় অপরাধমূলক কর্মকান্ডের শীর্ষে রয়েছে সোনা পাচার। আগের চেয়ে সোনা পাচার বেড়ে গেছে। প্রায় প্রতিদিন ধরা পড়ছে সোনার চালান। গোয়েন্দা সংস্থাগুলো এ নিয়ে বিশেষভাবে তদন্ত করেছে। তারা নিশ্চিত হয়েছে বিদেশি এজেন্টদের পাশাপাশি দেশি এজেন্টরা বেপরোয়াভাবে সোনা চোরাচালানে জড়িয়ে পড়ছে। আন্তর্জাতিক মাফিয়ারা বাংলাদেশিদের সঙ্গে আঁতাত করে পাচার করছে সোনা।

বাংলাদেশে সক্রিয় মাফিয়াদের তাদের একটি তালিকা করা হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই সোনা পাচারকারী। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দীর্ঘদিন ধরেই সোনা পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। পাচার করার সময় সোনার বারসহ আটক হচ্ছে কারবারিরা। প্রত্যেকের বিরুদ্ধে থানায় মামলা হচ্ছে। কিন্তু কাউকে আটকে রাখা যাচ্ছে না। কোনও কোনও আসামি জামিন নিয়ে লাপাত্তা। তাদের কেউ দেশেই আত্মগোপনে রয়েছে, কেউ দেশ ছেড়ে পালিয়েছে।

কাস্টমসের কর্মকর্তারা বলছেন, “পরিস্থিতি যেমনই হোক বিমানবন্দর ব্যবহার করে অবৈধ্য পণ্য দেশের অভ্যন্তরে নিয়ে আসা খুব কঠিন। আমরা সার্বক্ষণিক নজরদারি করে থাকি। যার কারণে প্রতিনিয়ত ধরা পড়ার ঘটনা ঘটছে। শুধু কাস্টমস নয় বিমানবন্দরে গোয়েন্দা কর্মকর্তারাও অনেক সচেষ্ট থাকেন। আমরা সম্মিল্লিতভাবে বিমানবন্দরকে সুরক্ষিত রাখার জন্য কাজ করে যাচ্ছি।”

বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগিব সামাদ বলেন, “বিমানবন্দর ব্যবহার করে কেউ যেন কোনও অবৈধ্য পণ্য দেশের অভ্যন্তরে নিয়ে না আসতে পারে তার জন্য সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া রয়েছে।” গোয়েন্দা সংস্থার পাশাপাশি এভসেক, কাস্টমসসহ অন্যান্য সব বাহিনীও এ ব্যাপারে সচেষ্ট রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অবৈধঅবৈধ আইফোনঅবৈধ ফোনঅবৈধ্য পণ্যচোরাচালানচোরাচালানকারী সিন্ডিকেটস্মার্টফোন চোরাচালান

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যামাজনের ডিজিটাল কারেন্সি
প্রযুক্তি বাজার

অ্যামাজনের ডিজিটাল কারেন্সি

চীনা ডেভেলপারের ১০০ অ্যাপ সরাচ্ছে গুগল
প্রযুক্তি সংবাদ

চীনা ডেভেলপারের ১০০ অ্যাপ সরাচ্ছে গুগল

এখন সাশ্রয়ী নতুন দামে পাওয়া যাচ্ছে আলটিমেট ডিউরেবিলিটি চ্যাম্পিয়ন অপো এ৫
ছাড় ও অফার

এখন সাশ্রয়ী নতুন দামে পাওয়া যাচ্ছে আলটিমেট ডিউরেবিলিটি চ্যাম্পিয়ন অপো এ৫

বিশ্বব্যাপী ভিডিও গেমার ৩৩২ কোটি
প্রযুক্তি সংবাদ

বিশ্বব্যাপী ভিডিও গেমার ৩৩২ কোটি

চীনের স্মার্টফোন বাজারে বিক্রির শীর্ষে আইফোন
প্রযুক্তি সংবাদ

চীনের স্মার্টফোন বাজারে বিক্রির শীর্ষে আইফোন

প্রোগ্রামিং হবে ভবিষ্যতের ভাষা : পলক
প্রযুক্তি সংবাদ

প্রোগ্রামিং হবে ভবিষ্যতের ভাষা : পলক

Load More

ট্রেন্ডিং টপিক

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে
অর্থ ও বাণিজ্য

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 March 2026

সক্রিয় হয়ে উঠেছে ‍সুযোগ-সন্ধানী মোবাইল ফোন চোরাকারবারিরা

Techzoom.TV |
TechzoomTV