Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২ মার্চ ২০২৬
এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার
Share on FacebookShare on Twitter

মোবাইল ফোন প্রযুক্তি নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬–এ অগমেন্টেড হিউম্যান ইন্টেলিজেন্স (এএইচআই) কেন্দ্রিক নিজেদের নতুন পরিকল্পনা তুলে ধরেছে এআই ডিভাইস ইকোসিস্টেম কোম্পানি অনার। একই সঙ্গে, আলফা ফোন, আলফা স্টোর ও আলফা ল্যাব—এই তিন ভিত্তির ওপর গড়ে ওঠা অনারের ‘আলফা প্ল্যান’–এর অগ্রগতিও উপস্থাপন করে প্রতিষ্ঠানটি।

মানবকেন্দ্রিক এআই এর উপর গুরুত্ব দিয়ে আয়োজনে নিজেদের ‘রোবট ফোন’ প্রদর্শন করে অনার। এটি এমন এক নতুন ধরনের স্মার্টফোন, যা ব্যবহারকারীর নড়াচড়া ও আশপাশের পরিবেশ বুঝে মানুষের সঙ্গে এআই ডিভাইসের যোগাযোগকে আরও সহজ ও স্বাভাবিক করে তোলে।

বুদ্ধিমান ডিভাইস কীভাবে প্রযুক্তিকে আরও স্বতঃস্ফূর্ত, এবং মানুষের বাস্তব প্রয়োজনের প্রতি দ্রুত ও কার্যকরভাবে সাড়া দিতে পারে—রোবট ফোন তারই একটি নমুনা দেখিয়েছে। রোবট–গ্রেড গতিশীলতা, সিনেমাটিক ইমেজিং এবং উন্নত স্মার্ট সেন্সিং প্রযুক্তি ব্যবহার করে রোবট ফোনে এআইকে আরও প্রাণবন্ত করে তোলা হয়েছে। ৩৬০ ডিগ্রি ভিডিও কল থেকে শুরু করে অঙ্গভঙ্গি বা নাচের মতো মজার ফিচারও রয়েছে এতে।

এই ভবিষ্যতমুখী উদ্ভাবনের পাশাপাশি অনুষ্ঠানটিতে ম্যাজিক ভি৬ উন্মোচন করেছে অনার। এতে রয়েছে উন্নত সিলিকন-কার্বন ব্যাটারি প্রযুক্তি, আধুনিক ডিসপ্লে প্রকৌশল এবং এআই–সমৃদ্ধ কাজের সুবিধা। সব মিলিয়ে আরও নিখুঁত, পরিমার্জিত ও আকর্ষণীয় এক ফোল্ডেবল স্মার্টফোনের অভিজ্ঞতা দেবে ফোনটি।

এ ছাড়া নতুন ইকোসিস্টেম সমৃদ্ধ ডিভাইস ম্যাজিকপ্যাড ৪ ও ম্যাজিকবুক প্রো ১৪ বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। মানুষের বাস্তব চাহিদাকে গুরুত্ব দিয়ে হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে বুদ্ধিমান সমন্বয় গড়ে তুলতে কাজ করছে অনার। নতুন এই ডিভাইস দুটি সেই প্রচেষ্টারই অংশ।

অনুষ্ঠানে অংশ নিয়ে অনারের সিইও জেমস লি বলেন, “গত বছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে আমরা অনার আলফা প্ল্যান ঘোষণা করি, যা ছিলো বৈশ্বিক শীর্ষস্থানীয় এআই ডিভাইস ইকোসিস্টেম কোম্পানি হিসেবে আমাদের রূপান্তরের প্রথম ধাপ। যেকোন ধরনের মানবকেন্দ্রিক উদ্ভাবনই আমাদের আগামীর পথনির্দেশক। আমরা বিশ্বাস করি, এআই–এর পরবর্তী ধাপে শুধু এর সক্ষমতা বাড়ানো নয়, এর সঙ্গে মানবীয় সংবেদনশীলতার সমন্বয়ও জরুরি। আইকিউ ও ইকিউ–র সমন্বয়ে ব্যক্তিগত, সার্বজনীন ও এজ ইন্টেলিজেন্সকে যুক্ত করাই অগমেন্টেড হিউম্যান ইন্টেলিজেন্সের লক্ষ্য।”

তিনি আরও বলেন, “আলফা প্ল্যানের অন্তর্ভুক্ত আলফা ফোনের মাধ্যমে আমরা এআই ডিভাইসে নতুন ধারা তৈরি করতে চাচ্ছি। আলফা স্টোরের মাধ্যমে গড়ে তুলছি নতুন এআই ইকোসিস্টেম এবং আলফা ল্যাবের মাধ্যমে অত্যাধুনিক গবেষণাকে ব্যবহারকারীর বাস্তব অভিজ্ঞতায় রূপ দিচ্ছি। অগমেন্টেড হিউম্যান ইন্টেলিজেন্স আমাদের এই পুরো যাত্রার প্রতিটি স্তরে যুক্ত রয়েছে।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অনার

এই বিভাগ থেকে আরও পড়ুন

পার্সোনালাইজড ফিড চালু করতে যাচ্ছে মাইক্রোসফট
নির্বাচিত

পার্সোনালাইজড ফিড চালু করতে যাচ্ছে মাইক্রোসফট

রাষ্ট্রের শত্রুদের আর বাড়তে দেওয়া যাবে না: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

রাষ্ট্রের শত্রুদের আর বাড়তে দেওয়া যাবে না: মোস্তাফা জব্বার

আসছে এমআই ব্যান্ড ৫
প্রযুক্তি সংবাদ

আসছে এমআই ব্যান্ড ৫

যুক্তরাজ্যের মন্ত্রীদের অফিশিয়াল ফোনেও থাকবে না টিকটক
নির্বাচিত

যুক্তরাজ্যের মন্ত্রীদের অফিশিয়াল ফোনেও থাকবে না টিকটক

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক
নির্বাচিত

মোবাইল শিল্পে শৃঙ্খলার অভাব: নেপথ্যে কি তবে ভারতের বাজার দখলের ‘নীল নকশা’?

ইরানের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে হ্যাকারদের হামলা, ৯০ মিলিয়ন ডলার চুরি!
প্রযুক্তি সংবাদ

ইরানের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জে হ্যাকারদের হামলা, ৯০ মিলিয়ন ডলার চুরি!

Load More

ট্রেন্ডিং টপিক

স্টারটেক সাভার শাখার আফটার সেলস সার্ভিস নিয়ে গ্রাহকের তীব্র ক্ষোভ ও অসন্তোষ
প্রযুক্তি সংবাদ

স্টারটেক সাভার শাখার আফটার সেলস সার্ভিস নিয়ে গ্রাহকের তীব্র ক্ষোভ ও অসন্তোষ

শিশু সুরক্ষা মামলা নিষ্পত্তিতে ১ হাজার ৮০০ কোটি ডলার দেবে মেটা
প্রযুক্তি সংবাদ

শিশু সুরক্ষা মামলা নিষ্পত্তিতে ১ হাজার ৮০০ কোটি ডলার দেবে মেটা

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ
প্রযুক্তি সংবাদ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’
নির্বাচিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

সপ্তাহের সবচেয়ে পঠিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা
প্রযুক্তি সংবাদ

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

আমাদের দৈনন্দিন জীবনের একটা বড় অংশ জুড়ে এখন...

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০২ মার্চ ২০২৬

এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার

Techzoom.TV |
TechzoomTV