Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইল বিস্ফোরণ ঠেকাতে কি করবেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১ জুলাই ২০১৯
রাজধানীতে শাওমি ফোন বিস্ফোরিত
Share on FacebookShare on Twitter

সম্প্রতি যুক্তরাজ্যে ১১ বছরের এক বালক স্যামসাং ট্যাবলেট উত্তপ্ত হয়ে সৃষ্ট অগ্নিদুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে। ওই বালক যখন ঘুমাচ্ছিল, তখন তার ট্যাবলেট ডিভাইস থেকে সৃষ্ট আগুনে বিছানার ম্যাট্রেস পুড়তে শুরু করেছিল। তবে আগুন ছড়িয়ে পড়ার আগে ঘুম ভেঙে যাওয়ায় বড় কোনো ক্ষতির হাত থেকে বেঁচে যায় সে। গত বছর মালয়েশিয়ার ধনাঢ্য ব্যবসায়ী এবং ক্রেইডেল ফান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজরিন হাসান তারই ব্যবহূত একটি ফোন চার্জে থাকা অবস্থায় বিস্ফোরিত হলে নিহত হন।

চার্জিং কেবল ও অ্যাডাপ্টার

ট্যাবলেট কিংবা স্মার্টফোনের মতো মোবাইল ডিভাইস চার্জ দেয়ার জন্য তৃতীয়পক্ষের কেবল কিংবা অ্যাডাপ্টার ব্যবহার করা এড়িয়ে চলতে হবে। অর্থাৎ নিরাপত্তার স্বার্থে প্রকৃত চার্জিং কেবল ও অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে।

ব্যাটারি

মোবাইল ডিভাইসের ব্যাটারি একটি নির্দিষ্ট সময় পর কার্যক্ষমতা হারিয়ে ফেলে। ব্যাটারি বদলানোর প্রয়োজন হলে তৃতীয়পক্ষের তৈরি ব্যাটারি লাগানো থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ যথাসম্ভব ডিভাইস নির্মাতা কোম্পানির সরবরাহকৃত অথবা অনুমোদিত ব্যাটারি ব্যবহার করতে হবে।

অতিরিক্ত চার্জ

যেকোনো মোবাইল ডিভাইস ঘন ঘন চার্জে দেয়া ঠিক নয়। কারণ বেশির ভাগ ট্যাবলেট কিংবা স্মার্টফোন ডিভাইসে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। ঘন ঘন চার্জ দিলে ব্যাটারি কার্যক্ষমতা দ্রুত কমে যায় এবং উত্তপ্ত হয়ে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি বাড়ে।

দাহ্য বস্তুর কাছে ফোন রাখা এড়িয়ে চলুন

ট্যাবলেট, স্মার্টফোন কিংবা অন্যান্য ডিভাইস অগ্নিদাহ্য বস্তু যেমন আসবাবপত্র, বিছানাপত্র ও পেপারের পাশে রাখা এড়িয়ে চলুন। এ ধরনের বস্তুর ওপর ফোন রাখলে বিস্ফোরিত হয়ে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।

বালিশের নিচে ফোন নয়

অনেকেই ট্যাবলেট কিংবা স্মার্টফোনের মতো মোবাইল ডিভাইস চার্জে দিয়ে ঘুমায়। ঘুমাতে যাওয়ার আগে চার্জে লাগিয়ে ফোন বা অন্য কোনো মোবাইল ডিভাইস বালিশের নিচে রাখা এড়িয়ে চলুন। কোনো কারণে ডিভাইস বিস্ফোরিত হয়ে আগুন ধরে গেলে তা জীবননাশের কারণ হতে পারে।

সূর্যের আলোয় ফোন রাখবেন না

সরাসরি সূর্যের আলো পড়ে, এমন স্থানে দীর্ঘ সময় ফোন বা অন্য কোনো ডিভাইস রাখবেন না। এতে ব্যাটারি অতিরিক্ত উত্তপ্ত হয়ে বিস্ফোরিত হতে পারে এবং অগ্নিদুর্ঘটনার ঝুঁকি বাড়ে।

অনুমোদিত সার্ভিস সেন্টারে ফোন সারাই করুন

কোনো কারণে মোবাইল কিংবা অন্য কোনো ব্যাটারিচালিত ডিভাইস সারাইয়ের প্রয়োজন পড়লে তা নির্মাতা কোম্পানি অনুমোদিত সার্ভিস সেন্টার থেকে করিয়ে নিন। যেখানে সেখানে ব্যাটারিচালিত ডিভাইস সারাইয়ের ফলে বিস্ফোরিত হওয়ার ঝুঁকি বাড়ে।

ডিভাইসের ওপর আরেক ডিভাইস রেখে চার্জ নয়

অনেককেই একসঙ্গে একাধিক মোবাইল ডিভাইস চার্জে দিতে দেখা যায় এবং এক্ষেত্রে এক ডিভাইসের ওপর আরেক ডিভাইস রাখা হয়। ব্যাটারিচালিত ডিভাইস চার্জে দেয়ার সময় এ ধরনের অনুশীলন এড়িয়ে চলুন।

চার্জে দেয়ার সময় কাভার খুলে রাখুন

ট্যাবলেট বা স্মার্টফোনের মতো ডিভাইস চার্জে দেয়ার সময় কাভার খুলে রাখা নিরাপদ। এর ফলে চার্জে থাকা অবস্থায় ডিভাইসের ব্যাটারি উত্তপ্ত হবে না এবং বিস্ফোরিত হওয়ার ঝুঁকি কমবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যানড্রয়েড ফোনের ক্যাশ ক্লিয়ার করবেন যেভাবে
কিভাবে করবেন

অ্যানড্রয়েড ফোনের ক্যাশ ক্লিয়ার করবেন যেভাবে

আস্থা ফেরাতে ইউরোপে ডাটা সেন্টার চালু করল টিকটক
প্রযুক্তি সংবাদ

টিকটকে ছবি দিয়ে স্লাইড শো ভিডিও তৈরি করবেন যেভাবে

ইনফিনিক্স এর সেরা ১০ ফোন
প্রযুক্তি সংবাদ

ইনফিনিক্স এর সেরা ১০ ফোন

৮৪ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করলো মেটা
প্রযুক্তি সংবাদ

৮৪ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করলো মেটা

‘সিডস ফর দ্য ফিউচার’ -এর এশিয়া-প্যাসিফিক ফাইনাল রাউন্ডে বাংলাদেশের ৪ শিক্ষার্থী
প্রযুক্তি সংবাদ

‘সিডস ফর দ্য ফিউচার’ -এর এশিয়া-প্যাসিফিক ফাইনাল রাউন্ডে বাংলাদেশের ৪ শিক্ষার্থী

গ্লোবালি লঞ্চ হল রিয়েলমি জিটি মাস্টার এডিশন ও রিয়েলমি’র প্রথম ল্যাপটপ ‘রিয়েলমি বুক’
প্রযুক্তি সংবাদ

গ্লোবালি লঞ্চ হল রিয়েলমি জিটি মাস্টার এডিশন ও রিয়েলমি’র প্রথম ল্যাপটপ ‘রিয়েলমি বুক’

Load More

ট্রেন্ডিং টপিক

লাইভ শপিং অর্জন করল আইএসও ৯০০১ সনদ, গুণগত ব্যবস্থাপনায় নতুন মাইলফলক
ই-কমার্স

লাইভ শপিং অর্জন করল আইএসও ৯০০১ সনদ, গুণগত ব্যবস্থাপনায় নতুন মাইলফলক

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ
অর্থ ও বাণিজ্য

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ

বুস্ট ব্যাটারি, নকল ও জোড়াতালির আইফোন সয়লাব দেশের গ্রে-মার্কেট
নির্বাচিত

বুস্ট ব্যাটারি, নকল ও জোড়াতালির আইফোন সয়লাব দেশের গ্রে-মার্কেট

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?
প্রযুক্তি সংবাদ

ডব্লিউডব্লিউডিসি ২০২৬: বিদায়ী উপহার যা দিয়ে গেলেন কুক

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কারা থাকছেন পৃথিবীর প্রথম স্টারফ্লিটে, তাদের কাজ কী
বিবিধ

কারা থাকছেন পৃথিবীর প্রথম স্টারফ্লিটে, তাদের কাজ কী

নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান ‘পৃথিবীর প্রথম স্টারফ্লিট’ গঠনের...

আদ্-দ্বীন হাসপাতালের সেবা বন্ধ, ডায়ালাইসিস না পেয়ে প্রাণ গেল বৃদ্ধের

আদ্-দ্বীন হাসপাতালের সেবা বন্ধ, ডায়ালাইসিস না পেয়ে প্রাণ গেল বৃদ্ধের

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০১ জুলাই ২০১৯

মোবাইল বিস্ফোরণ ঠেকাতে কি করবেন

Techzoom.TV |
TechzoomTV