Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রথম অধিবেশনেই উঠছে নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
প্রথম অধিবেশনেই উঠছে নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশ
Share on FacebookShare on Twitter

সংসদ কক্ষে স্পিকারের আসন ফাঁকা রেখে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ১২ মার্চ, বৃহস্পতিবার বেলা ১১টা ৫ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়।

বেলা সোয়া ১১টার কিছু আগে প্রথম অধিবেশনে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ১৯৭১ সাল থেকে শুরু করে এ পর্যন্ত আন্দোলন সংগ্রামে সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

প্রথম অধিবেশনটি প্রায় এক মাস চলতে পারে।

আগেই জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছিলেন, এই অধিবেশনের প্রথম দিনেই নির্বাচিত হবেন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রারম্ভিক বক্তব্যের মধ্য দিয়ে ঐতিহাসিক এই অধিবেশনের সূচনা হবে।

নির্বাচনের পর ১৫ থেকে ২০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি করা হবে। এই বিরতিতে সংসদ ভবনেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর নতুন স্পিকারের সভাপতিত্বে অধিবেশনের মূল কার্যক্রম শুরু হবে।

অধিবেশনে পাঁচ সদস্যের একটি সভাপতিমণ্ডলী মনোনয়ন ও শোক প্রস্তাব উত্থাপন করা হবে। এছাড়া প্রথম বৈঠকে সরকারের প্রধান কাজ হবে অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের মেয়াদে জারি করা প্রায় ১৩০টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে।

এই তালিকার ১২২ নম্বরে রয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ (সংশোধনী) ২০২৬। সংসদ এই অধ্যাদেশে অনুমোদন দিলেই নতুন যোগাযোগ নীতিমালা বাস্তবায়িত হবে।

এর আগে সকালে সংসদের প্রথম অধিবেশনে যোগ দেয়ার আগে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, আজকে জনগণের প্রত্যাশিত সংসদ বসতে যাচ্ছে। এই সংসদের মাধ্যমে গণতন্ত্রের পদযাত্রা শুরু হবে। জুলাই শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে।

১১ মার্চ, বুধবার বুধবার সরকার ও বিরোধীদলীয় এমপিরা আলাদা সংসদীয় দলের বৈঠক করেছেন। তবে এখন পর্যন্ত স্পষ্ট হয়নি– শুরুর বৈঠকে কে সভাপতিত্ব করবেন এবং নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার কে হচ্ছেন। গতকালের বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার দলের অবস্থান অনুযায়ী নোট অব ডিসেন্ট (আপত্তি) সহকারে জুলাই সনদ বাস্তবায়নের ইঙ্গিত দিয়েছেন।

অন্যদিকে জামায়াত ও এনসিপির অবস্থান অনুযায়ী বিরোধীদলীয় সদস্যরা গণভোটে পাস হওয়া জুলাই সনদের হুবহু বাস্তবায়ন চায়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কাঠামো, সংসদের উচ্চকক্ষ গঠন পদ্ধতিসহ কয়েকটি সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া নির্ধারণ নিয়েই দুপক্ষের মধ্যে মূলত মতবিরোধ তৈরি হয়েছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইউআইইউ-তে আধুনিক সোলার ল্যাব উদ্বোধন করলো হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

ইউআইইউ-তে আধুনিক সোলার ল্যাব উদ্বোধন করলো হুয়াওয়ে

ভাড়া দেয়া হচ্ছে রোবট কুকুর!
প্রযুক্তি সংবাদ

ভাড়া দেয়া হচ্ছে রোবট কুকুর!

সহজে ঋণ পাবেন ভার্চুয়াল কার্ডধারী ফ্রিল্যান্সাররা
নির্বাচিত

সহজে ঋণ পাবেন ভার্চুয়াল কার্ডধারী ফ্রিল্যান্সাররা

ফেব্রিক লাগবে, ওয়ালটন, বিকাশ, স্কায়ার ও ইওয়ান ব্যবস্থাপনা পরিচালক পেলেন সম্মাননা
প্রযুক্তি সংবাদ

ফেব্রিক লাগবে, ওয়ালটন, বিকাশ, স্কায়ার ও ইওয়ান ব্যবস্থাপনা পরিচালক পেলেন সম্মাননা

ডিজিটাল ইকোসিস্টেমের উন্নয়নে আসিয়ান অ্যাকাডেমি চালু করলো হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল ইকোসিস্টেমের উন্নয়নে আসিয়ান অ্যাকাডেমি চালু করলো হুয়াওয়ে

ইমেজ সেন্সর প্রযুক্তিতে সনির নতুন সংযোজন
নির্বাচিত

ইমেজ সেন্সর প্রযুক্তিতে সনির নতুন সংযোজন

Load More

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান
বিবিধ

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলা, সমন জারি
বিবিধ

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলা, সমন জারি

ফের বাড়ল স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

ফের বাড়ল স্বর্ণের দাম

রিল বানিয়েই জেতা যাবে নতুন ভিভো স্মার্টফোন
ছাড় ও অফার

রিল বানিয়েই জেতা যাবে নতুন ভিভো স্মার্টফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

৩০ হাজার টাকায় ২০২৫ সালের সেরা ৫ স্মার্টফোন

৩০ হাজার টাকায় ২০২৫ সালের সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যাডভেঞ্চার ও প্রফেশনালদের জন্য ডুজি ফায়ার ৭ সিরিজ: এক ফোনেই সব ট্যুলস!
প্রযুক্তি সংবাদ

অ্যাডভেঞ্চার ও প্রফেশনালদের জন্য ডুজি ফায়ার ৭ সিরিজ: এক ফোনেই সব ট্যুলস!

পাহাড়ের চূড়া হোক কিংবা গহীন বন—দুর্গম পরিবেশে যোগাযোগের...

শাওমি প্যাড ৮ বনাম ওয়ানপ্লাস প্যাড গো ২: সেরা ট্যাবলেটের লড়াইয়ে কে এগিয়ে?

শাওমি প্যাড ৮ বনাম ওয়ানপ্লাস প্যাড গো ২: সেরা ট্যাবলেটের লড়াইয়ে কে এগিয়ে?

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে পালাচ্ছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে পালাচ্ছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড চুলা কিনবেন, কোনটিতে কী সুবিধা

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড চুলা কিনবেন, কোনটিতে কী সুবিধা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix