Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কর্মী ছাঁটাইয়ের চিন্তা স্যামসাংয়ের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৩ জুলাই ২০১৯
কর্মী ছাঁটাইয়ের চিন্তা স্যামসাংয়ের

স্যামসাং

Share on FacebookShare on Twitter

ভারতে চীনা ব্র্যান্ডগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখে পর্যুদস্ত স্যামসাং এবার দেশটিতে হাজারখানেক কর্মী ছাঁটাইয়ের চিন্তা করছে। আগামী অক্টোবরের মধ্যেই জনশক্তির এ ‘যৌক্তিকীকরণ’ সম্পন্ন হবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে। খবর ইকোনমিক টাইমস।

ভারতে প্রযুক্তিপণ্যের অনলাইন বাজারের দ্রুত প্রবৃদ্ধির সুযোগে চীনা ব্র্যান্ড শাওমি, অপো, ওয়ান প্লাস দ্রুতই স্যামসাংকে অতিক্রম করে গেছে। ২০১৬ সাল থেকেই এ প্রবণতা লক্ষ করা যাচ্ছে। অনলাইন বাজারে প্রতিযোগিতার দৌড়ে পিছিয়ে পড়া স্যামসাংয়ের নিট মুনাফা ২০১৭-১৮ সালেই উল্লেখযোগ্য পরিমাণ কমে যায়।

জানা গেছে, চীনা ব্র্যান্ডের সস্তা স্মার্টফোন ও টেলিভিশনের বিপরীতে অবস্থান ধরে রাখার কৌশল হিসেবে রাজস্ব বাড়ানোর চেয়ে মুনাফার দিকেই বেশি নজর দিচ্ছে স্যামসাং। আর এ কারণেই খরচ কমানোর পদক্ষেপ নেয়া হয়েছে।

স্যামসাং ইন্ডিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন, ভারত ও বিভিন্ন দেশে স্যামসাং বিনিয়োগ অব্যাহত রাখবে। এর মধ্যে বিশ্বের বৃহত্তম সেলফোন কারখানা, উন্নয়ন ও গবেষণা (আরঅ্যান্ডডি) এবং নতুন ব্যবসা অনুসন্ধানের পেছনে বিপুল বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। আর ব্যবসাকে অগ্রাধিকার দিতে গিয়ে স্যামসাং প্রায়ই রিসোর্সের পুনর্বিন্যাস করে থাকে।

ভারতে স্যামসাংয়ের বিভিন্ন বিভাগে প্রায় ২০ হাজার কর্মী রয়েছে। এরই মধ্যে ১৫০ জনকে ছাঁটাই করা হয়েছে। অদক্ষ ও লক্ষ্যপূরণে ব্যর্থ, এমন কর্মীদের একটি তালিকা কোম্পানির ভারত অংশের প্রেসিডেন্ট এইচসি হোংয়ের কাছে পাঠানো হয়েছে। বিষয়টি এখন দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে কোম্পানির সদর দপ্তরে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এ তালিকায় ভারতে কর্মরত স্যামসাংয়ের মোট কর্মীর ১০ শতাংশ রয়েছে বলে জানা গেছে।

কোম্পানির নির্বাহী পর্যায়ের সূত্রে জানা গেছে, জনশক্তি যৌক্তিকীকরণের আওতায় থাকছে স্যামসাংয়ের বিক্রয়, বিপণন, আরঅ্যান্ডডি এবং উৎপাদন বিভাগ। পাশাপাশি অর্থ, মানবসম্পদ এবং করপোরেট রিলেশনস বিভাগের কিছু কর্মীও ছাঁটাই হতে পারে।

এদিকে ব্যবসা সংকুচিত হওয়ার পরিপ্রেক্ষিতে গত এপ্রিল থেকে ভারতে নতুন কর্মী নিয়োগ বন্ধ রেখেছে স্যামসাং। তবে আসন্ন উৎসব মৌসুমে ব্যবসার সম্ভাবনা যাচাইসাপেক্ষে বিষয়টি পুনর্বিবেচনা করার সুযোগ রয়েছে বলে জানা গেছে।

কয়েকটি চীনা ব্র্যান্ড ও দেশীয় মাইক্রোম্যাক্সের চ্যালেঞ্জের মুখে ২০১৫-১৬ সালেও কয়েকশ কর্মী ছাঁটাই করে স্যামসাং। মূলত এর আগে থেকেই ভারতের বাজারে স্যামসাংয়ের স্মার্টফোন বিক্রি কমতে শুরু করেছে। ওই সময় কোম্পানির পক্ষ থেকে ছাঁটাইকৃত কর্মীর কোনো পরিসংখ্যান প্রকাশ করা না হলেও বিভিন্ন গণমাধ্যমে এটি সাড়ে ৭০০ থেকে ৮০০ বলে দাবি করা হয়।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিজিটাল প্ল্যাটফর্মে ভাতা বিতরণ চায় ‘নগদ’
নির্বাচিত

ভাতার টাকা উধাও হয়ে যাচ্ছে ‘নগদ’ একাউন্ট থেকে

পৃথিবীতে ‘আছড়ে পড়ছে’ নাসার স্যাটেলাইট
নির্বাচিত

পৃথিবীতে ‘আছড়ে পড়ছে’ নাসার স্যাটেলাইট

ট্রিলিয়ন ডলার ক্লাবে এবার মাইক্রোসফট
নির্বাচিত

ট্রিলিয়ন ডলার ক্লাবে এবার মাইক্রোসফট

অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল করা যাবে কিয়ার নতুন গাড়িতে
অটোমোবাইল

অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল করা যাবে কিয়ার নতুন গাড়িতে

বাজারে আসছে হুয়াওয়ে পকেট থ্রি
প্রযুক্তি বাজার

বাজারে আসছে হুয়াওয়ে পকেট থ্রি

স্যামসাং গ্যালাক্সি এম১২ রিভিউ: কেন কিনবেন স্যামসাং গ্যালাক্সি এম১২
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এম১২ রিভিউ: কেন কিনবেন স্যামসাং গ্যালাক্সি এম১২

Load More

ট্রেন্ডিং টপিক

গ্রেপ্তারের পর যে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাদি হত্যার মূল আসামি
সোশ্যাল মিডিয়া

গ্রেপ্তারের পর যে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাদি হত্যার মূল আসামি

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!
বিবিধ

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা
নির্বাচিত

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা
শিক্ষা ও ক্যাম্পাস

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix