Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআই ডেটিং সহায়ক ‘বি’ আনছে বাম্বল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৫ মার্চ ২০২৬
এআই ডেটিং সহায়ক ‘বি’ আনছে বাম্বল
Share on FacebookShare on Twitter

ডেটিং অ্যাপ প্রতিষ্ঠান বাম্বল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নতুন এক সহায়ক আনতে চলেছে। প্রতিষ্ঠানটির চতুর্থ প্রান্তিকের আয় প্রকাশের সময় বুধবার (১১ মার্চ) এই ঘোষণা দেওয়া হয়। খবর টেকক্রাঞ্চ।

‘বি’ (Bee) নামের এই এআই সহায়ক ব্যবহারকারীর ব্যক্তিগত চ্যাটের মাধ্যমে তাদের মূল্যবোধ, সম্পর্কের লক্ষ্য, যোগাযোগের ধরন, জীবনযাত্রা ও ডেটিং অভিপ্রায় সম্পর্কে জানবে। এই তথ্য ব্যবহার করে এটি ব্যবহারকারীর জন্য আরও প্রাসঙ্গিক সঙ্গী খুঁজে দেবে। বর্তমানে ‘বি’ পাইলট পর্বে রয়েছে এবং অভ্যন্তরীণভাবে পরীক্ষা চলছে। শিগগিরই এটি বেটা সংস্করণে চালু হবে বলে জানিয়েছেন বাম্বলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হুইটনি উলফ হের্ড।

প্রাথমিকভাবে ‘বি’ ব্যবহার করে ‘ডেটস’ নামের একটি নতুন অভিজ্ঞতা চালু করবে বাম্বল, যেখানে এআই ব্যবহারকারীর জন্য সঙ্গীর সুপারিশ করবে। ভবিষ্যতে এটি ডেটের পরামর্শ দেওয়া বা পূর্ববর্তী ম্যাচ থেকে বেনামী প্রতিক্রিয়া চাওয়ার মতো কাজেও ব্যবহার করা হবে।

‘ডেটস’-এ ‘বি’ প্রথমে ব্যবহারকারীর সঙ্গে একটি ব্যক্তিগত আলাপচারিতার মাধ্যমে তাদের সম্পর্কে জানবে। এরপর একই লক্ষ্য, মূল্যবোধ ও সম্পর্কের অভিপ্রায় আছে এমন দুজনকে শনাক্ত করে তাদের অ্যাপে জানিয়ে দেবে কেন তারা একে অপরের জন্য উপযুক্ত।

জেন জেড ব্যবহারকারীদের মধ্যে ডেটিং অ্যাপের জনপ্রিয়তা কমতে থাকায় এই উদ্যোগ নিচ্ছে বাম্বল। উলফ হের্ড জানিয়েছেন, কিছু নির্দিষ্ট বাজারে জনপ্রিয় ‘সোয়াইপ’ পদ্ধতি বাদ দিয়ে পরীক্ষা চালানো হবে। পাশাপাশি ‘চ্যাপ্টার-বেসড’ প্রোফাইল চালু করা হবে, যেখানে ব্যবহারকারীরা একে অপরের জীবনের বিভিন্ন অংশের সঙ্গে সংযুক্ত হতে পারবেন।

কোম্পানিটি জানিয়েছে, চতুর্থ প্রান্তিকে তাদের আয় ২২ কোটি ৪২ লাখ ডলার হয়েছে এবং প্রতি পরিশোধিত ব্যবহারকারীর গড় আয় ৭.৯ শতাংশ বেড়ে ২২.২০ ডলার হয়েছে। এই খবরে বাম্বলের শেয়ারের দাম প্রায় ৪০ শতাংশ বেড়েছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ব্যবসার বিতরণ ব্যবস্থাকে স্বয়ংক্রিয় করবে নিউপোর্ট
প্রযুক্তি সংবাদ

ব্যবসার বিতরণ ব্যবস্থাকে স্বয়ংক্রিয় করবে নিউপোর্ট

মোবাইল ফোনেও ছড়াতে পারে করোনাভাইরাস!
নির্বাচিত

স্মার্টফোন করোনাভাইরাস মুক্ত করার সহজ উপায়

পুরাতন আইফোন কেনার সময় যে বিষয় গুলো দেখে নিতে হবে!
প্রযুক্তি সংবাদ

আইফোনে নিরাপত্তা ত্রুটি, হ্যাক থেকে বাঁচতে অ্যাপলের পরামর্শ

ঈদের খুশি দ্বিগুণ করতে স্যামসাং টেলিভিশনে থাকছে আকর্ষণীয় অফার
প্রযুক্তি সংবাদ

ঈদের খুশি দ্বিগুণ করতে স্যামসাং টেলিভিশনে থাকছে আকর্ষণীয় অফার

উধাও ফ্লাইট এক্সপার্ট আস্থার সংকটে গো জায়ান ও শেয়ারট্রিপ
অর্থ ও বাণিজ্য

শতকোটি টাকা নিয়ে উধাও ফ্লাইট এক্সপার্ট, আস্থার সংকটে গো জায়ান ও শেয়ারট্রিপ

করোনার সম্ভাবনা কতটুকু, নিজেই টেস্ট করুন এই অ্যাপে
নির্বাচিত

করোনার সম্ভাবনা কতটুকু, নিজেই টেস্ট করুন এই অ্যাপে

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যান্ড্রয়েডে ফেস আইডি নিয়ে নতুন শঙ্কা কী
নির্বাচিত

অ্যান্ড্রয়েডে ফেস আইডি নিয়ে নতুন শঙ্কা কী

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

আড়াই হাজার টাকায় স্মার্টফোন দিতে চাই: রেহান আসিফ আসাদ

৮০০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার, বিনিয়োগ বাড়াচ্ছে এআই খাতে
নির্বাচিত

৮০০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার, বিনিয়োগ বাড়াচ্ছে এআই খাতে

প্রতি মিনিটে ২০৮টা করে বট আইডি সরাচ্ছে এক্স
প্রযুক্তি সংবাদ

প্রতি মিনিটে ২০৮টা করে বট আইডি সরাচ্ছে এক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোনে কি আছে এই ৯টি অ্যাপ? এখনই ডিলিট না করলে বিপদের আশঙ্কা!

প্রযুক্তি যত উন্নত হচ্ছে, হ্যাকার ও প্রতারকদের কৌশলও...

প্রাকৃতিক গ্যাস সংকটের বিকল্প সমাধান হতে পারে পানি দিয়ে পরিচালিত চুলা

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix