Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআইয়ের সাহায্যে উত্তর কোরিয়ার ‘নকল কর্মী’ ঢুকে পড়ছে ইউরোপে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
এআইয়ের সাহায্যে উত্তর কোরিয়ার ‘নকল কর্মী’ ঢুকে পড়ছে ইউরোপে
Share on FacebookShare on Twitter

উত্তর কোরিয়ার আইটি অপারেটরদের একটি ‘মিনি আর্মি’ সম্প্রতি আলোচনায় এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে কর্মী ছদ্মবেশে চাকরি নিচ্ছে তারা। ইউরোপের বড় কোম্পানি থেকে এসব ‘নকল কর্মী’ বা ‘ফেইক ওয়ার্কার’ নিয়মিত বড় অংকের বেতন হাতিয়ে নিচ্ছে। সাইবার বিশেষজ্ঞদের অভিযোগ, এসব অপরাধে রাষ্ট্রীয় সমর্থন দেয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তথ্যানুযায়ী, ২০২০-২৪ সালের মধ্যে উত্তর কোরিয়ার অপারেটররা তিন শতাধিক মার্কিন কোম্পানিতে রিমোট ওয়ার্কার হিসেবে প্রবেশ করেছে। এ বাবদ পিয়ংইয়ং কমপক্ষে ৬৮ লাখ ডলার আয় করেছে।

গুগলের থ্রেট ইন্টেলিজেন্স গ্রুপে ইউরোপের প্রধান উপদেষ্টা জেমি কলিয়ার বলেছেন, এ প্রবণতা ইউরোপেও ছড়াচ্ছে। উত্তর কোরিয়ার এজেন্টরা যুক্তরাজ্যে ‘ল্যাপটপ ফার্ম’ তৈরি করছে। নিয়োগপ্রক্রিয়ায় বিদ্যমান নিরাপত্তা ঘাটতির সুযোগ নিচ্ছে তারা।

সাধারণত পরিচয় চুরি করে প্রতারণা শুরু হয়। কখনো নিষ্ক্রিয় লিঙ্কডইন অ্যাকাউন্ট দখল করা হয় বা অ্যাকাউন্টধারীকে অর্থ দিয়ে ব্যবহারের অনুমতি নেয়া হয়। এরপর ভুয়া সিভি ও পরিচয়পত্র তৈরি করে লিঙ্কডইন এন্ডোর্সমেন্ট সংগ্রহ করা হয়। নকল কর্মীরা এআই ব্যবহার করে ডিজিটাল মাস্ক বা ডিপফেক ভিডিও ফিল্টারের মাধ্যমে অনলাইন ইন্টারভিউয়ে উপস্থিত হয়।

পিং আইডেন্টিটির সিটিও অ্যালেক্স লরি বলেন, ‘বিগ ল্যাংগুয়েজ মডেল (এলএলএম) ব্যবহার করে তারা সাংস্কৃতিকভাবে উপযুক্ত নাম ও ইমেইল তৈরি করতে পারে।’

অনলাইন নিয়োগ প্রক্রিয়া শক্ত করার পর, উত্তর কোরিয়ার অপারেটররা বাস্তব মানুষ বা ফ্যাসিলিটেটর ব্যবহার করে অনলাইনে ইন্টারভিউ দিয়ে প্রবেশ করছে। দ্বিতীয় ধাপে নতুন কর্মীদের ল্যাপটপে দূর থেকে লগইন করে এলএলএম এবং চ্যাটবট কমান্ডের মাধ্যমে কাজ সম্পন্ন করা হয়। কখনো কখনো একজন একাধিক কোম্পানিতে লগইন করে কাজ করছে একজন।

সোফোসের থ্রেট ইন্টেলিজেন্স ডিরেক্টর রাফে পিলিং বলেন, ‘উচ্চ বেতনপ্রাপ্ত, সম্পূর্ণ দূরবর্তী প্রযুক্তি চাকরি লক্ষ্য করে তারা নিজেদের ৭-১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন কর্মী হিসেবে উপস্থাপন করে, বেতন নেয় এবং পুনরায় একই প্রক্রিয়া চালায়।’

অ্যামাজনের সুরক্ষা বিভাগের প্রধান স্টিফেন শ্মিড্ট জানিয়েছেন, ২০২৪ সালের এপ্রিল থেকে ১ হাজার ৮০০-এরও বেশি সন্দেহভাজন উত্তর কোরিয়ান অপারেটরকে চাকরি থেকে বিরত রাখা হয়েছে। এরা ক্রমেই এআই ও মেশিন লার্নিং সম্পর্কিত চাকরির দিকে লক্ষ্য করছে।

প্রথম মার্কিন কোম্পানি হিসেবে নোবি৪ স্বীকার করেছে, তাদের নিরাপত্তা সিস্টেমে নকল কর্মী প্রবেশের চেষ্টা করেছিল এবং ম্যালওয়্যার লোড করতে চেয়েছিল, যা শনাক্ত হওয়ার পর প্রতিহত করা হয়।

Tags: এআই

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডব্লিউএইচও করোনা সতর্কতা পৌঁছে দেবে ফেসবুকের মাধ্যমে
প্রযুক্তি সংবাদ

ডব্লিউএইচও করোনা সতর্কতা পৌঁছে দেবে ফেসবুকের মাধ্যমে

কী থাকছে  আইকিউও ৩ তে ?
প্রযুক্তি সংবাদ

কী থাকছে আইকিউও ৩ তে ?

মারুতি সুজুকির নতুন সিএনজি গাড়ি
অটোমোবাইল

মারুতি সুজুকির নতুন সিএনজি গাড়ি

ভিভো ভি২১ প্রো: বাজেট কিলার ফোন
নির্বাচিত

ভিভো ভি২১ প্রো: বাজেট কিলার ফোন

হোয়াটসঅ্যাপে চ্যাটবট চালু রবির
টেলিকম

হোয়াটসঅ্যাপে চ্যাটবট চালু রবির

প্রি-অর্ডারে হতাশ করল আইফোন ১৪ ও ১৪ প্লাস!
নির্বাচিত

সিম ও ডাটা নিয়ে সমস্যায় আইফোন ১৪ ব্যবহারকারীরা

Load More

ট্রেন্ডিং টপিক

রমজানের উচ্ছ্বাসে রাঙা ফেস্টিভ রেডে এলো ভিভো ওয়াই৩১ডি
নির্বাচিত

রমজানের উচ্ছ্বাসে রাঙা ফেস্টিভ রেডে এলো ভিভো ওয়াই৩১ডি

প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
প্রযুক্তি বাজার

প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

১৯৫৭ সালের পর প্রথম লোকসানে হোন্ডা, পারিশ্রমিক ফেরত দিচ্ছেন কর্মকর্তারা
অটোমোবাইল

১৯৫৭ সালের পর প্রথম লোকসানে হোন্ডা, পারিশ্রমিক ফেরত দিচ্ছেন কর্মকর্তারা

বাংলাদেশের শিল্প ও সমাজ উন্নয়নের অন্যতম ব্যক্তিত্ব সৈয়দ মঞ্জুর এলাহী’র প্রথম মৃত্যুবার্ষিকী
বিবিধ

বাংলাদেশের শিল্প ও সমাজ উন্নয়নের অন্যতম ব্যক্তিত্ব সৈয়দ মঞ্জুর এলাহী’র প্রথম মৃত্যুবার্ষিকী

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সক্রিয় হয়ে উঠেছে ‍সুযোগ-সন্ধানী মোবাইল ফোন চোরাকারবারিরা

সক্রিয় হয়ে উঠেছে ‍সুযোগ-সন্ধানী মোবাইল ফোন চোরাকারবারিরা

স্মার্টফোনের বাজার

ঈদের বাজারে ২০ হাজার টাকার মধ্যে সেরা ১০ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ঈদে ঘোরাঘুরির ছবি ও ভিডিও এডিট করুন সহজে
প্রযুক্তি সংবাদ

ঈদে ঘোরাঘুরির ছবি ও ভিডিও এডিট করুন সহজে

ঈদের ছুটিতে আমরা সবাই কমবেশি ঘুরতে যাই। মেহমানদারি,...

৬০% ক্ষেত্রে ভুল তথ্য, তবু কেনাকাটায় এআইয়ের ফাঁদে মানুষ

৬০% ক্ষেত্রে ভুল তথ্য, তবু কেনাকাটায় এআইয়ের ফাঁদে মানুষ

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর

সোশ্যাল হ্যান্ডেলে ট্রেনে ঈদ যাত্রার ভোগান্তি

সোশ্যাল হ্যান্ডেলে ট্রেনে ঈদ যাত্রার ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix