Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঈদে ঘোরাঘুরির ছবি ও ভিডিও এডিট করুন সহজে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঈদে ঘোরাঘুরির ছবি ও ভিডিও এডিট করুন সহজে
Share on FacebookShare on Twitter

ঈদের ছুটিতে আমরা সবাই কমবেশি ঘুরতে যাই। মেহমানদারি, নতুন পোশাক আর সুন্দর সব লোকেশনে ছবি তোলা ও ভিডিও করা ছাড়া ঈদের আনন্দ যেন অপূর্ণ থেকে যায়। তবে ছবি তুললেই তো আর হলো না। সেগুলোকে সুন্দরভাবে এডিট করে সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করার জন্য চাই জুতসই কিছু টুল। বিভিন্ন অ্যাপের কারণে এখন ফটো এবং ভিডিও এডিটিং হয়ে গেছে অনেক সহজ ও দ্রুত। ফলে এখন কমবেশি সবাই ছবি কিংবা ভিডিও এডিট করতে পারদর্শী। এই ঈদে আপনার সম্পাদনার অভিজ্ঞতা সমৃদ্ধ করুন।

সেরা তিনটি এআই ফটো এডিটর

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আপনার সৃজনশীলতাকে নষ্ট করে না, বরং সময় বাঁচিয়ে কাজ আরও সুন্দর করে তোলে। এবারের ঈদের ছবি কিংবা ভিডিওগুলো এডিট করতে এই টুলগুলো ব্যবহার করে দেখতে পারেন। এতে আপনার সাধারণ ছবিগুলো হয়ে উঠতে পারে অসাধারণ।

লুমিনার নিও: সিরিয়াস এডিটিং বা ছবি নিখুঁত পালিশ করার জন্য এটি সেরা। এতে ২৫টির বেশি এআই টুল রয়েছে। এর ‘স্কাই এআই’ দিয়ে আপনি মুহূর্তেই ধূসর আকাশ বদলে দিতে পারেন। এ ছাড়া অবজেক্ট রিমুভাল এআই দিয়ে ছবির অনাকাঙ্ক্ষিত মানুষ বা বস্তু সরিয়ে ফেলা যায়। এটি বিদ্যুৎ বা ইন্টারনেটের তারও ৯৫ শতাংশ নিখুঁতভাবে মুছে ফেলতে পারে।

নতুনদের জন্য সহজ ফোটর: যাঁরা প্রথমবার এডিটিং করছেন, তাঁদের জন্য ফোটর সবচেয়ে সহজ। এতে ছবি যুক্ত করেই দ্রুত এডিট শুরু করা যায়। এর ফ্রি ভার্সনটি সাধারণ কাজের জন্য বেশ ভালো। তবে আনলিমিটেড ফিচারের জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্রয়োজন।

বাজেটবান্ধব বিকল্প পিক্সলর: অ্যাডবি ফটোশপের সাশ্রয়ী বিকল্প খুঁজলে পিক্সলর আপনার জন্য সেরা। এটি চালানো খুব সহজ এবং এতে এআই দিয়ে ছবি জেনারেট করার সুবিধাও রয়েছে। যাঁরা কম পরিশ্রমে ভালো আউটপুট পেতে চান, এটি তাঁদের জন্য দারুণ।

ভিডিও সম্পাদনার জন্য ৮টি অনলাইন টুলস

ঈদে ঘোরাঘুরির ভিডিওগুলো এডিট করার জন্য এখন আর ভারী সফটওয়্যারের প্রয়োজন নেই। ব্রাউজার থেকে কিছু টুল ব্যবহার করে তৈরি করতে পারবেন দুর্দান্ত ভিডিও।

ভিড: পেশাদার ভিডিওর জন্য এটি সেরা অনলাইন এডিটর। এতে স্বয়ংক্রিয় সাবটাইটেল এবং মাল্টি-ট্র্যাক টাইমলাইনের সুবিধা রয়েছে।
ক্যানভা: ফেসবুক কিংবা ইউটিউব শর্টসের মতো ছোট ভিডিওর জন্য এটি দারুণ। এতে অনেক রেডিমেড টেমপ্লেট পাওয়া যায়।
ক্যাপউইং: এতে প্রফেশনাল সফটওয়্যারের মতো ট্রানজিশন, কি-ফ্রেম এবং মিউজিক যুক্ত করার সুবিধা রয়েছে।
ক্লিপচ্যাম্প: মাইক্রোসফটের এই টুলের মাধ্যমে ব্রাউজার থেকে স্ক্রিন রেকর্ডিং এবং এআই-ভিত্তিক টেক্সট-টু-স্পিচ সুবিধা পাওয়া যায়।
অ্যাডোবি এক্সপ্রেস: মূলত গ্রাফিক ডিজাইনের টুল হলেও এটি দিয়ে ভিডিওর গতি পরিবর্তন বা ব্যাকগ্রাউন্ড মিউজিক সহজে যুক্ত করা যায়।
ফ্লেক্স ক্লিপ: প্রমোশনাল ভিডিওর জন্য এটি খুব কাজের। এমনকি এআই দিয়ে স্ক্রিপ্ট বা ভয়েস জেনারেশনও সম্ভব।
প্রোমো ডট কম: মার্কেটিং বা বিজ্ঞাপনের জন্য এটি ব্যবহার করা হয়। এতে হাজার হাজার টেমপ্লেট রয়েছে। তবে এটি ব্যবহার করতে অর্থ ব্যয় করতে হয়।
ওসলো: একদম বিনা মূল্যে ১০৮০পি ভিডিও এক্সপোর্ট এবং স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য ওসলো একটি চমৎকার অপশন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটন এসি সার্ভিস ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কারিগরী প্রশিক্ষণ কর্মশালা
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন এসি সার্ভিস ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কারিগরী প্রশিক্ষণ কর্মশালা

আইমেসেজে বার্তা ফেরত আনার সুযোগ
প্রযুক্তি সংবাদ

আইমেসেজে বার্তা ফেরত আনার সুযোগ

কৃত্রিম বুদ্ধিমত্তায় ক্যারিয়ার গড়তে বৃত্তি
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তায় ক্যারিয়ার গড়তে বৃত্তি

টিকটকের নতুন সিইওর খোঁজে বাইটডান্স
নির্বাচিত

টিকটকের নতুন সিইওর খোঁজে বাইটডান্স

রিয়েলমি সি২০: রিয়েলমির একদম সস্তা ফোন
নির্বাচিত

রিয়েলমি সি২০: রিয়েলমির একদম সস্তা ফোন

আইফোনে অ্যাডাল্ট কন্টেন্ট আসা বন্ধ করবেন যেভাবে
নির্বাচিত

আইফোনে অ্যাডাল্ট কন্টেন্ট আসা বন্ধ করবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

খোয়া যাওয়া ৫৮ মোবাইল ফোন উদ্ধার
নির্বাচিত

খোয়া যাওয়া ৫৮ মোবাইল ফোন উদ্ধার

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর
নির্বাচিত

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক
শিক্ষা ও ক্যাম্পাস

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
প্রযুক্তি বাজার

ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সক্রিয় হয়ে উঠেছে ‍সুযোগ-সন্ধানী মোবাইল ফোন চোরাকারবারিরা

সক্রিয় হয়ে উঠেছে ‍সুযোগ-সন্ধানী মোবাইল ফোন চোরাকারবারিরা

স্মার্টফোনের বাজার

ঈদের বাজারে ২০ হাজার টাকার মধ্যে সেরা ১০ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ঈদে ঘোরাঘুরির ছবি ও ভিডিও এডিট করুন সহজে
প্রযুক্তি সংবাদ

ঈদে ঘোরাঘুরির ছবি ও ভিডিও এডিট করুন সহজে

ঈদের ছুটিতে আমরা সবাই কমবেশি ঘুরতে যাই। মেহমানদারি,...

৬০% ক্ষেত্রে ভুল তথ্য, তবু কেনাকাটায় এআইয়ের ফাঁদে মানুষ

৬০% ক্ষেত্রে ভুল তথ্য, তবু কেনাকাটায় এআইয়ের ফাঁদে মানুষ

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর

সোশ্যাল হ্যান্ডেলে ট্রেনে ঈদ যাত্রার ভোগান্তি

সোশ্যাল হ্যান্ডেলে ট্রেনে ঈদ যাত্রার ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix