Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘প্রাইভেসি ডিসপ্লে’ ফিচার, আপনার ফোনে নজরদারি করা হবে কঠিন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 31 March 2026
‘প্রাইভেসি ডিসপ্লে’ ফিচার, আপনার ফোনে নজরদারি করা হবে কঠিন
Share on FacebookShare on Twitter

স্মার্টফোন ব্যবহার করার সময় অনেকেই একটি সমস্যার মুখোমুখি হন পাশে দাঁড়িয়ে থাকা কেউ সহজেই আপনার ফোনের স্ক্রিনে কী চলছে তা দেখে ফেলতে পারে। ব্যক্তিগত বার্তা, ছবি কিংবা গুরুত্বপূর্ণ তথ্য তখন আর গোপন থাকে না। ব্যবহারকারীদের এই উদ্বেগ কমাতে নতুন এক প্রযুক্তি নিয়ে এসেছে স্যামসাং।

তাদের আসন্ন স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজে যুক্ত হয়েছে বিশেষ ‘প্রাইভেসি ডিসপ্লে’ ফিচার। তবে এই সুবিধা সব মডেলে নয়, মূলত স্যামসাং গ্যালাক্সি এস২৬ আলট্রা ফোনে পাওয়া যাবে বলে জানা গেছে। মজার ব্যাপার হচ্ছে, মানুষের চোখের গঠন থেকেই প্রযুক্তির ধারণা।

এই প্রযুক্তি কীভাবে কাজ করে তা বোঝার জন্য আগে মানুষের চোখের কাজের পদ্ধতি জানা দরকার। সাধারণভাবে কোনো বস্তু থেকে নির্গত আলো চোখে এসে পড়লে তবেই আমরা সেটি দেখতে পাই। এই স্বাভাবিক নীতির উপর ভিত্তি করেই নতুন ডিসপ্লে প্রযুক্তিটি তৈরি করা হয়েছে, যাতে স্ক্রিনের আলো নির্দিষ্ট দিকেই পৌঁছায়।

স্মার্টফোনের ডিসপ্লে অসংখ্য ক্ষুদ্র বিন্দুর মতো অংশ দিয়ে তৈরি, যেগুলোকে বলা হয় পিক্সেল। এই পিক্সেলগুলো জ্বলে উঠলেই স্ক্রিনে ছবি, ভিডিও বা লেখা দেখা যায়। এতদিন পর্যন্ত বেশিরভাগ স্মার্টফোনে দুই ধরনের পিক্সেল ব্যবহৃত হতো একটি সরাসরি সামনে আলো ছড়াত, অন্যটি পাশের দিকেও আলো ছড়িয়ে দিত। ফলে ফোনের মালিকের পাশাপাশি আশপাশে থাকা অন্যরাও সহজেই স্ক্রিন দেখতে পেতেন।

স্যামসাংয়ের নতুন প্রযুক্তিতে এই জায়গাতেই এসেছে পরিবর্তন। গ্যাজেট বিশেষজ্ঞদের মতে, এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এমন পিক্সেলগুলো নিয়ন্ত্রণ করা হয় যেগুলো পাশের দিকে আলো ছড়ায়। প্রয়োজন অনুযায়ী সেগুলো বন্ধ রাখা হয়। ফলে ফোনের মালিক সরাসরি স্ক্রিনের দিকে তাকালে সবকিছু পরিষ্কার দেখতে পারবেন, কিন্তু পাশ থেকে কেউ দেখলে পর্দার বিষয়বস্তু বোঝা কঠিন হবে।

এই প্রযুক্তিকে অনেক বিশ্লেষক টর্চলাইটের আলোর সঙ্গে তুলনা করেছেন। টর্চের আলো যখন চারদিকে ছড়িয়ে যায়, তখন সেটিকে নির্দিষ্ট জায়গায় ফোকাস করলে আলো আরও স্পষ্ট হয়। একই কৌশল ব্যবহার করে স্ক্রিনের আলোকে নির্দিষ্ট দিকে সীমাবদ্ধ রাখার ধারণা থেকেই তৈরি হয়েছে ‘প্রাইভেসি ডিসপ্লে’।

এই প্রযুক্তি চালু হলে পাবলিক জায়গায় বসে কাজ করা বা ব্যক্তিগত মেসেজ পড়া অনেক বেশি নিরাপদ হবে। বিশেষ করে ট্রেন, বাস, অফিস বা ক্যাফের মতো জায়গায় ফোন ব্যবহার করার সময় অন্যের নজর থেকে স্ক্রিনের তথ্য আড়াল রাখা সহজ হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: প্রাইভেসি ডিসপ্লে

এই বিভাগ থেকে আরও পড়ুন

সবচেয়ে বেশি পেটেন্ট হুয়াওয়ের
নির্বাচিত

সবচেয়ে বেশি পেটেন্ট হুয়াওয়ের

আগামী সেপ্টেম্বর থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত মহাকাশ পর্যটন!
প্রযুক্তি সংবাদ

আগামী সেপ্টেম্বর থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত মহাকাশ পর্যটন!

নারী নির্যাতন প্রতিরোধে সংস্কৃতির ভূমিকা অপরিহার্য: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

নারী নির্যাতন প্রতিরোধে সংস্কৃতির ভূমিকা অপরিহার্য: মোস্তাফা জব্বার

বিক্রয়োত্তর সেবায় অপোর মাসব্যাপী ক্যাম্পেইন চালু
প্রযুক্তি সংবাদ

বিক্রয়োত্তর সেবায় অপোর মাসব্যাপী ক্যাম্পেইন চালু

কাশি শুনে করোনা শনাক্ত করবে যন্ত্র
প্রযুক্তি সংবাদ

কাশি শুনে করোনা শনাক্ত করবে যন্ত্র

ফেসবুকের রিকমেন্ডেশন সাসপেন্ড হওয়ার কারণ
প্রযুক্তি সংবাদ

ফেসবুকের রিকমেন্ডেশন সাসপেন্ড হওয়ার কারণ

Load More

ট্রেন্ডিং টপিক

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি
প্রযুক্তি সংবাদ

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি

চ্যাটজিপিটি, ক্লদ ও গ্রোক একসঙ্গে অচল হওয়ার কারণ নিয়ে রহস্য
প্রযুক্তি সংবাদ

চ্যাটজিপিটি, ক্লদ ও গ্রোক একসঙ্গে অচল হওয়ার কারণ নিয়ে রহস্য

ভারতে আসছে না OnePlus 16? ফ্ল্যাগশিপ বাজারে বিকল্প হতে পারে 16R
প্রযুক্তি সংবাদ

ভারতে আসছে না OnePlus 16? ফ্ল্যাগশিপ বাজারে বিকল্প হতে পারে 16R

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন
প্রযুক্তি সংবাদ

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 March 2026

‘প্রাইভেসি ডিসপ্লে’ ফিচার, আপনার ফোনে নজরদারি করা হবে কঠিন

Techzoom.TV |
TechzoomTV