Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 22 April 2026
অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?
Share on FacebookShare on Twitter

দীর্ঘ ১৫ বছর দায়িত্ব পালনের পর অ্যাপলের সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক। তার এই প্রস্থান ও জন টার্নাসের স্থলাভিষিক্ত হওয়ার খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রযুক্তি প্রধানরা।

স্যাম অল্টম্যান থেকে শুরু করে ওয়ারেন বাফেটের মতো শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্যক্তিরা কুকের এ বিদায়বেলায় তার অসামান্য অবদানের প্রশংসা ও বর্ণিল সব স্মৃতির কথা তুলে ধরেছেন।

সোমবার অ্যাপল ঘোষণা করেছে, বর্তমান সিইও টিম কুকের স্থলাভিষিক্ত হচ্ছেন জন টার্নাস, যিনি বর্তমানে কোম্পানির হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান। খবরটি ছড়িয়ে পড়ার পরপরই প্রযুক্তি বিশ্বের ব্যক্তিত্বরা তাদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেন।

আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি প্রতিবেদনে লিখেছে, স্টিভ জবস ২০১১ সালে পদ ছাড়ার পর কুক দীর্ঘ ১৫ বছর ধরে অ্যাপলের সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। জবসের অধীনে কুক ছিলেন কোম্পানির অপরেশন প্রধান, অ্যাপলের ভাষায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, অপরেশন্স।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান লিখেছেন, “কুক একজন কিংবদন্তি। তিনি যা কিছু করেছেন তার জন্য ও অ্যাপলের প্রতি আমি কৃতজ্ঞ।”

২০২৪ সালে অ্যাপল ও ওপেনএআই প্রথমবারের মতো পার্টনারশিপ শুরু করে, যার মাধ্যমে সিরি ও অ্যাপলের ‘রাইটিং টুলস’-এ চ্যাটজিপিটি যোগ হয়। কুককে নিয়ে ‘ওকুলাস ভিআর’-এর প্রতিষ্ঠাতা পালমার লাকিও সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করেছেন।

তিনি লিখেছেন, “আরআইপি টিম অ্যাপল”, যেখানে তিনি ২০১৯ সালে হোয়াইট হাউসে তৎকালীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘটা সেই ঘটনারই দিকে ইঙ্গিত করেছেন।

ওই ঘটনায় প্রথম মেয়াদে ট্রাম্প ভুল করে টিম কুককে ‘টিম অ্যাপল’ বলে সম্বোধন করেছিলেন। কুক তখন বিষয়টি বেশ মজার ছলে নিয়ে তার টুইটার প্রোফাইলে নিজের নামের শেষ অংশ সরিয়ে সেখানে অ্যাপলের লোগো বসিয়ে দিয়েছিলেন।

পালমার লাকি ২০১৭ সালে ফেইসবুক ছেড়ে একই বছরের শেষদিকে ‘অ্যান্ডুরিল’ নামের এক প্রতিরক্ষা টুল তৈরির কোম্পানি গড়ে তোলেন। অন্যদিকে, ‘বার্কশায়ার হ্যাথওয়ে’-এর চেয়ারম্যান ওয়ারেন বাফেট বলেছেন, “কুক না থাকলে অ্যাপল আজকের এ অবস্থানে পৌঁছাতে পারত না। “অ্যাপলের জন্য তিনি যা করেছেন তা আমার পরিচিত অন্য কেউ করতে পারতেন বলে আমি মনে করি না।”

বার্কশায়ার হ্যাথওয়ের সবচেয়ে বড় বিনিয়োগ অ্যাপলে।

কুকের প্রশংসা করে বাফেট বলেছেন, “বিশ্বজুড়ে ব্যবসা সামলানো, নানা ধরনের ইতিহাস ও সংস্কৃতির দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং গ্রাহক, কর্মী ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা সবকিছুতেই কুক অনন্য। “আমরা ভাগ্যবান যে, আমরা তার কোম্পানির শেয়ারহোল্ডার হতে পেরেছি।”

প্রশংসা এল মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকেও

মঙ্গলবার নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ দেওয়া এক পোস্টে টিম কুকের মেয়াদের ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, “আমার প্রথম মেয়াদের শুরুতে কুুকের একটি ফোন কলের মাধ্যমেই আমাদের সম্পর্কের শুরু হয়েছিল। “কুকের ক্যারিয়ার ছিল অসাধারণ, প্রায় অতুলনীয়। তিনি অ্যাপলের জন্য ও ভবিষ্যতে তিনি যা-ই করতে চান না কেন, সেখানে দারুণ কাজ করে যাবেন। এক কথায় বলতে গেলে, টিম কুক একজন বিস্ময়কর মানুষ!”

এরপর সিএনবিসি’র ‘স্কোয়াক বক্স’ অনুষ্ঠানেও কুকের কাজের প্রশংসা করে ট্রাম্প বলেছেন, “আমি তাকে খুব কাছ থেকে চেনার সুযোগ পেয়েছি। তিনি একজন চমৎকার মানুষ এবং তিনি অসাধারণ কাজ করেছেন।”

টিম কুক ‘থাকছেন’ নির্বাহী চেয়ারম্যান হিসাবে

বর্তমানে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে থাকা জন টার্নাস আগামী ১ সেপ্টেম্বর থেকে অ্যাপলের সিইও’র দায়িত্ব নেবেন। তখন কুক অ্যাপলের এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে যোগ দেবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাপল

এই বিভাগ থেকে আরও পড়ুন

জামায়াতের নামে সিজেপিকে সমর্থনের চিঠি ভুয়া
প্রযুক্তি সংবাদ

জামায়াতের নামে সিজেপিকে সমর্থনের চিঠি ভুয়া

বাংলাদেশ থেকে ৪২ লাখ ভিডিও সরিয়েছে টিকটক
নির্বাচিত

বাংলাদেশ থেকে ৪২ লাখ ভিডিও সরিয়েছে টিকটক

ট্রাম্পের সোশ্যাল মিডিয়া এলনের টুইটারকে টেক্কা দিল
প্রযুক্তি সংবাদ

ট্রাম্পের সোশ্যাল মিডিয়া এলনের টুইটারকে টেক্কা দিল

হুয়াওয়ের ক্রান্তিকালে স্যামসাংয়ের ব্যবসার সুযোগ
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের ক্রান্তিকালে স্যামসাংয়ের ব্যবসার সুযোগ

বাজারে এলো ‘হুয়াওয়ে মেট ৮০ প্রো ম্যাক্স উইন্ড এডিশন’
নির্বাচিত

বাজারে এলো ‘হুয়াওয়ে মেট ৮০ প্রো ম্যাক্স উইন্ড এডিশন’

বদলে যাচ্ছে ফেসবুক!
প্রযুক্তি সংবাদ

শিক্ষার্থীদের জন্য ফেসবুকের অনলাইন রিসোর্স গাইড চালু

Load More

ট্রেন্ডিং টপিক

প্রযুক্তি রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তি রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল
সোশ্যাল মিডিয়া

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100
নির্বাচিত

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

স্মার্টফোনের ক্যামেরা যত উন্নতই হোক, ছবি তোলার পর...

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 April 2026

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?

Techzoom.TV |
TechzoomTV