Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চীনের নতুন উদ্ভাবনে ড্রোনের ভাসমান থাকার দিন হবে ‘অনির্দিষ্টকাল’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
চীনের নতুন উদ্ভাবনে ড্রোনের ভাসমান থাকার দিন হবে ‘অনির্দিষ্টকাল’

FILE PHOTO: A drone flies as Chinese drone maker DJI demonstrates their app that tracks a drone's registration and owner in Montreal, Canada, November 13, 2019. REUTERS/Christinne Muschi

Share on FacebookShare on Twitter

মাঝআকাশে ড্রোন চার্জিংয়ের এক যুগান্তকারী প্রযুক্তি উদ্ভাবনের দাবি করেছেন চীনা বিজ্ঞানীরা।

তারা বলছেন, তাদের তৈরি এই বিশেষ শক্তি সঞ্চালন প্ল্যাটফর্ম মাইক্রোওয়েভ ব্যবহার করে মাঝআকাশে উড়ন্ত অবস্থায় ড্রোন চার্জ করতে পারবে। এ প্রাথমিক নকশাটি সফল হলে ভবিষ্যতে বিভিন্ন ড্রোন অনির্দিষ্টকালের জন্য ভেসে থাকতে পারবে।

চীনের ‘সিডিয়ান ইউনিভার্সিটি’র গবেষকরা এ প্ল্যাটফর্মটিকে একটি স্থলযানে রূপান্তরের পরিকল্পনা করছেন, যা ড্রোনের উড়ান ও এর কার্যসক্ষমতার পরিধি বাড়াতে সাহায্য করবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।

বিজ্ঞানীদের করা পরীক্ষায় দেখা গেছে, গাড়িতে বসানো এ সিস্টেমটি ব্যবহার করে একটি ‘ফিক্সড-উইং’ ড্রোনকে ১৫ মিটার উচ্চতায় টানা ৩ ঘণ্টারও বেশি সময় আকাশে উড়িয়ে রাখা সম্ভব হয়েছে।

গাড়িতে থাকা পাওয়ার ট্রান্সমিশন সিস্টেমটি এক মাইক্রোওয়েভ এমিটারের সাহায্যে ড্রোনের নিচে থাকা অ্যান্টেনাতে শক্তি পাঠায়। ড্রোন ও চার্জিং সিস্টেম উভয়ই চলন্ত অবস্থায় থাকার পরও এই শক্তি সঞ্চালন প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

তবে মাইক্রোওয়েভ এমিটার ও ড্রোনের মধ্যে সঠিক সংযোগ বা অ্যালাইনমেন্ট ধরে রাখা বেশ কঠিন ছিল বলে গবেষণায় উল্লেখ করেছেন গবেষকরা।

গবেষণাটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘অ্যারোনটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি’-এ।

গবেষকরা বলেছেন, এজন্য জিপিএস পজিশনিং ও ড্রোনের ভেতরে থাকা ফ্লাইট কন্ট্রোল সিস্টেমের মধ্যে নিবিড় সমন্বয়ের প্রয়োজন হয়েছে। সিস্টেমটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

কারণ, বিচ্ছুরিত শক্তির কেবল তিন থেকে পাঁচ শতাংশ ড্রোনে পৌঁছায়, আর বাকি সিংহভাগ মাইক্রোওয়েভ শক্তিই অপচয় হয়। বাতাস ও পজিশনিং সংক্রান্ত ভুলের কারণে ড্রোনটিতে আসা শক্তির পরিমাণেও তারতম্য বা ওঠানামা দেখা গেছে।

‘সিডিয়ান ইউনিভার্সিটি’র অধ্যাপক সং লিউইয়ের নেতৃত্বে এ কাজটি করেছে গবেষণা দলটি। তিনি অ্যান্টেনা কাঠামো ও ‘মাইক্রোওয়েভ ওয়্যারলেস এনার্জি ট্রান্সমিশন’ গবেষণায় একজন বিশেষজ্ঞ।

সাম্প্রতিক বছরগুলোতে আশপাশের ও নির্দিষ্ট দিকে পরিচালিত তড়িৎচৌম্বকীয় শক্তিকে সরাসরি ব্যবহারযোগ্য বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরের বিষয়টি এখন আর কেবল গবেষণার পর্যায়ে নেই, বরং তা মানসম্মত ও কার্যকর প্রযুক্তিতে পরিণত হওয়ার পথে।

গেল বছর যুক্তরাষ্ট্রের ‘ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি’ বা ডারপা দূরবর্তী স্থানে শক্তি সঞ্চালনের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে।

তারা লেজার রশ্মি ব্যবহার করে আট দশমিক ছয় কিলোমিটার দূরে ৩০ সেকেন্ডের বেশি সময় ধরে ৮০০ ওয়াট বিদ্যুৎ পাঠাতে পেরেছে।

এ সিস্টেমটির কার্যকারিতা কেবল ২০ শতাংশের মতো হলেও ডারপা বলেছে, প্রযুক্তিটি আরও সাশ্রয়ী হয়ে ওঠার সঙ্গে সঙ্গে এর কর্মক্ষমতাও বাড়ানো সম্ভব।

যুক্তরাষ্ট্রের চলমান এক প্রতিরক্ষা প্রকল্প বর্তমানে ‘ওয়্যারলেস এনার্জি ওয়েব’ বা তারহীন বিদ্যুৎ জাল তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে, যার মাধ্যমে মুহূর্তের মধ্যেই এক স্থান থেকে অন্য স্থানে শক্তি পরিবহন করা সম্ভব হবে।

চীনের সাম্প্রতিক গবেষণার তুলনায় ডারপা’র নকশাটি ভিন্ন।

তারা ভূপৃষ্ঠ থেকে লেজার রশ্মি পাঠিয়ে তা আকাশে থাকা একাধিক ‘নোড’ বা কেন্দ্রের মধ্য দিয়ে ঘুরিয়ে পুনরায় মাটিতে থাকা রিসিভারে পাঠানোর মাধ্যমে দীর্ঘ দূরত্বে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে।

মার্কিন এ সংস্থাটি আশা করছে, এ নেটওয়ার্ক সফল হলে ড্রোনের বিভিন্ন বহর সীমাহীন দূরত্ব পর্যন্ত উড়তে পারবে এবং এদের ভাসমান থাকার সময়সীমাও হবে অনির্দিষ্ট।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: লেজার রশ্মি

এই বিভাগ থেকে আরও পড়ুন

এখন থেকে শেল’এর আসল পণ্য মিলবে দারাজে
ই-কমার্স

এখন থেকে শেল’এর আসল পণ্য মিলবে দারাজে

কোয়ালকমের নতুন তিন চিপসেট উন্মোচন
নির্বাচিত

কোয়ালকমের রাজস্ব বেড়েছে ৫%

ভিপিএনের সঙ্গে ‘অ্যান্ট্রি-ট্র্যাকিং ফিচার’ সমন্বয় করছে ফায়ারফক্স
প্রযুক্তি সংবাদ

ভিপিএনের সঙ্গে ‘অ্যান্ট্রি-ট্র্যাকিং ফিচার’ সমন্বয় করছে ফায়ারফক্স

ভিভো পাবজি মোবাইল ক্লাব ওপেন ডিসেম্বরে
নির্বাচিত

১০ বছরের জন্য ব্যান হতে পারে পাবজি

২৮ নভেম্বর থেকে ই-পাসপোর্ট চালু হবে : পররাষ্ট্রমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

অবশেষে চালু হচ্ছে ই-পাসপোর্ট

বাংলাদেশে চলবে না ফেসবুক-গুগল
নির্বাচিত

বাংলাদেশে চলবে না ফেসবুক-গুগল

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

আলমাস সুপার শপে বিএসটিআই-এর হানা, ৫ লাখ টাকা জরিমানা
অর্থ ও বাণিজ্য

আলমাস সুপার শপে বিএসটিআই-এর হানা, ৫ লাখ টাকা জরিমানা

শিল্প-শিক্ষা সহযোগিতা জোরদার করতে একসঙ্গে কাজ করবে ইউসিবিডি ও কারমো গ্রুপ
শিক্ষা ও ক্যাম্পাস

শিল্প-শিক্ষা সহযোগিতা জোরদার করতে একসঙ্গে কাজ করবে ইউসিবিডি ও কারমো গ্রুপ

চলছে ইন্টারনেট সোসাইটির নির্বাচন, আগামী ১৬ জুলাই পর্যন্ত ভোটগ্রহণ
প্রযুক্তি সংবাদ

চলছে ইন্টারনেট সোসাইটির নির্বাচন, আগামী ১৬ জুলাই পর্যন্ত ভোটগ্রহণ

বিশ্বজুড়ে বেড়েছে ইভির চাহিদা
অটোমোবাইল

বিশ্বজুড়ে বেড়েছে ইভির চাহিদা

সপ্তাহের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

মোবাইলের দাম বৃদ্ধিতে বিপাকে মধ্যবিত্ত ক্রেতারা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে ইবিএল চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ
অর্থ ও বাণিজ্য

২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে ইবিএল চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)-এর চেয়ারম্যান মো. শওকত আলী...

স্টেডফাস্ট কুরিয়ারের রংপুর অঞ্চলের আধিপত্য ও ‘অদৃশ্য মাফিয়াতন্ত্রের’ অভিযোগ

স্টেডফাস্ট কুরিয়ারের রংপুর অঞ্চলের আধিপত্য ও ‘অদৃশ্য মাফিয়াতন্ত্রের’ অভিযোগ

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৩ এপ্রিল ২০২৬

চীনের নতুন উদ্ভাবনে ড্রোনের ভাসমান থাকার দিন হবে ‘অনির্দিষ্টকাল’

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix