Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কৃত্রিম বুদ্ধিমত্তার ‘ভয়-ভিত্তিক’ বিপণন ও বাস্তবতা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১ মে ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তার ‘ভয়-ভিত্তিক’ বিপণন ও বাস্তবতা
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর দ্বৈত আচরণ দিন দিন স্পষ্ট হয়ে উঠছে। অধিকাংশ সময় নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বাজারে আসার পর প্রচারণায় বলা হয়, তাদের তৈরি এআই এতটাই শক্তিশালী যে তা মানবজাতির জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাকে একদিকে অত্যন্ত শক্তিশালী বলে দাবি করে, একইসঙ্গে ঝুঁকিপূর্ণ বলেও সতর্ক করে। তাদের এ ধরণের প্রচারণায় জনমনে প্রশ্ন উঠছে, এ ‘ভয়’ কি আসলেই নিরাপত্তার জন্য, নাকি এটি ব্যবসার কৌশল?

সম্প্রতি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে রয়েছে এআই কোম্পানি অ্যানথ্রোপিকের নতুন মডেল ‘ক্লড মিথোস’। কোম্পানিটি দাবি করছে, সাইবার সিকিউরিটি বা ডিজিটাল নিরাপত্তার ত্রুটি খুঁজে বের করতে মডেলটি মানুষের চেয়ে বহুগুণ দক্ষ। এটি এতটাই দক্ষ যে, ভুল হাতে পড়লে এটি বিশ্ব অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হতে পারে। কিন্তু মজার বিষয় হলো, প্রতিষ্ঠানটি বিপদের কথা বললেও প্রযুক্তিটি নিয়ে তাদের বাণিজ্যিক অগ্রযাত্রা থামিয়ে রাখেনি।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, কোনো কোম্পানি যখন নিজের পণ্যকে ‘ভয়ংকর’ হিসেবে প্রচার করে, তখন তার পেছনে গভীর কিছু স্বার্থ কাজ করে। একে বলা হয় ‘ভয়-ভিত্তিক বিপণন’। সমালোচকদের দাবি, প্রযুক্তির মাধ্যমে হওয়া বাস্তব ক্ষতি আড়াল করতে এআই কোম্পানিগুলো আমাদের সম্ভাব্য এক মহাপ্রলয়ের (অ্যাপোক্যালিপস) চিন্তায় ব্যস্ত রাখতে চায়। পরিবেশের ওপর বিরূপ প্রভাব, শ্রম শোষণ কিংবা বিদ্যমান সামাজিক কাঠামো ধ্বংসের মতো বিষয়গুলো যখন আলোচনায় আসার কথা, তখন মানুষ ব্যস্ত থাকে—‘এআই কি রোবট হয়ে পৃথিবী দখল করে নেবে’ —এ জাতীয় প্রশ্নে।

এডিনবরা বিশ্ববিদ্যালয়ের এআই নীতিশাস্ত্রের বিশেষজ্ঞ শ্যানন ভ্যালর বলেন, ‘আপনি যখন এ প্রযুক্তিকে অতিপ্রাকৃত বা অতি-মানবিক কোনো বিপদ হিসেবে তুলে ধরবেন, তখন সাধারণ মানুষ নিজেকে অসহায় মনে করবে। তখন মনে হবে, এ বিপদ থেকে কেবল ওই প্রযুক্তি নির্মাতারাই আমাদের বাঁচাতে পারে।’

ইতিহাস বলছে, ভয় দেখিয়ে প্রচার পাওয়ার কৌশল এ খাতে নতুন নয়। ২০১৯ সালে ওপেনএআইয়ের তৎকালীন নির্বাহী ডারিও আমোদেই (যিনি এখন অ্যানথ্রোপিকের প্রধান) দাবি করেছিলেন, তাদের ‘জিপিটি-২’ মডেলটি এতটাই বিপজ্জনক যে তারা এটি উন্মুক্ত করবেন না। অথচ মাত্র কয়েক মাস পরেই তারা এটি জনসমক্ষে নিয়ে আসে। ওপেনএআইয়ের বর্তমান প্রধান স্যাম অল্টম্যানও ২০১৫ সাল থেকেই ‘এআই মানবসভ্যতা ধ্বংস করতে পারে’ এমন বার্তা দিয়ে আসছেন। অথচ গত কয়েক বছরে এ খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রত্যেকেরই ব্যক্তিগত সম্পদ ও কোম্পানির শেয়ারের দাম আকাশচুম্বী হয়েছে।

নিরাপত্তা বিশেষজ্ঞদের অনেকেই আবার অ্যানথ্রোপিকের ‘মিথোস’ মডেলের সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এআই নাউ ইনস্টিটিউটের প্রধান বিজ্ঞানী হাইডি খ্লাফ মনে করেন, অ্যানথ্রোপিক তাদের নতুন মডেলের সাফল্যের ক্ষেত্রে কোনো স্বীকৃত মানদণ্ড বা ‘ফলস পজিটিভ রেট’ প্রকাশ করেনি। এটি ছাড়াই কোনো সিকিউরিটি টুল কতটা কার্যকর, তা বোঝা অসম্ভব। এমনকি গুঞ্জনও রয়েছে, পর্যাপ্ত কম্পিউটিং পাওয়ারের অভাবেই হয়তো তারা এটি বাজারে ছাড়তে দেরি করছে, আর নিরাপত্তার অজুহাত দিয়ে বিষয়টিকে আড়াল করার চেষ্টা করছে।

বাস্তবতা হলো, এআই কোম্পানিগুলো শুরুতে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করলেও এখন তারা লাভজনক পাবলিক কোম্পানি হওয়ার দৌড়ে শামিল। বাজারের নিয়ন্ত্রণ নিতে সুরক্ষা নীতি শিথিল করছে ওপেনএআই ও অ্যানথ্রোপিকের মতো প্রতিষ্ঠান।

শ্যানন ভ্যালরের যুক্তি, পারমাণবিক শক্তি কিংবা জৈব অস্ত্রের মতো বিষয়গুলো যদি নিয়ন্ত্রণ ও শাসনের আওতায় আনা সম্ভব হয়, তবে একটি চ্যাটবট কেন মানুষের নিয়ন্ত্রণের বাইরে থাকবে? আসলে এই প্রযুক্তিগুলো কোনো অলৌকিক শক্তি নয়, বরং মুনাফার উদ্দেশ্যে তৈরি পণ্য মাত্র।

মেটাভার্স বা বিটকয়েন বিশ্ব অর্থনীতি দখল করবে— সিলিকন ভ্যালিতে পূর্বে এমন অনেক ভবিষ্যদ্বাণী শোনা গিয়েছে। কিন্তু সেগুলোর কোনটাই এখনো পূর্ণতা পায়নি। তাই এআই-এর এই ‘ভীতি’ কি আগামীর অন্ধকার ভবিষ্যৎ, নাকি শেয়ার বাজারে আধিপত্য বিস্তারের এক সুনিপুণ চিত্রনাট্য, তা সময়ই বলে দেবে। তবে আপাতত কোম্পানিগুলো সাধারণ ব্যবহারকারীদের বিশ্বাস করাতে চায়, তারা যে দৈত্যটি তৈরি করেছে, তার চাবিকাঠি শুধু তাদের হাতেই থাকা নিরাপদ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

রিয়েলমির নতুন দুই ফোন
প্রযুক্তি সংবাদ

রিয়েলমির নতুন দুই ফোন

বৃদ্ধকে কান ধরিয়ে দাঁড় করে রাখার ছবি সরকারি ওয়েবসাইটে!
নির্বাচিত

বৃদ্ধকে কান ধরিয়ে দাঁড় করে রাখার ছবি সরকারি ওয়েবসাইটে!

বিদ্যুৎ বিল কমাতে ফ্যান জোরে না আস্তে চালাবেন?
প্রযুক্তি সংবাদ

ফ্যানে কেন তিনটা পাখা থাকে?

ইউরোপে বড় শাস্তির মুখে গুগল
নির্বাচিত

ইউরোপে বড় শাস্তির মুখে গুগল

করোনা ডেটা বিশ্লেষণ করে সংক্রমণের জোন ভাগের তথ্য জানাবে এনডিটিএফ
প্রযুক্তি সংবাদ

করোনা ডেটা বিশ্লেষণ করে সংক্রমণের জোন ভাগের তথ্য জানাবে এনডিটিএফ

নির্বাচনের পর ক্রিপ্টোয় আগুন, ৮১ হাজারে বিটকয়েন
প্রযুক্তি সংবাদ

নির্বাচনের পর ক্রিপ্টোয় আগুন, ৮১ হাজারে বিটকয়েন

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

দরপতনে শীর্ষে ড্যাফোডিল, চাপে ১০ কোম্পানি
অর্থ ও বাণিজ্য

দরপতনে শীর্ষে ড্যাফোডিল, চাপে ১০ কোম্পানি

ঈদ ও গ্রীষ্ম উপলক্ষ্যে আকর্ষণীয় অফার নিয়ে প্রস্তুত ওয়ালটন প্লাজা
ছাড় ও অফার

ঈদ ও গ্রীষ্ম উপলক্ষ্যে আকর্ষণীয় অফার নিয়ে প্রস্তুত ওয়ালটন প্লাজা

২০২৬ সালের সেরা ক্যামেরা ফোন: মোবাইল ফটোগ্রাফিতে এখন কারা শীর্ষে?
নির্বাচিত

২০২৬ সালের সেরা ক্যামেরা ফোন: মোবাইল ফটোগ্রাফিতে এখন কারা শীর্ষে?

আইফোনের স্ক্রিনে সবুজ ও কমলা রঙের ডটের অর্থ কী জানেন?
প্রযুক্তি সংবাদ

আইফোনের স্ক্রিনে সবুজ ও কমলা রঙের ডটের অর্থ কী জানেন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ক্যামেরা ফোন: মোবাইল ফটোগ্রাফিতে এখন কারা শীর্ষে?

২০২৬ সালের সেরা ক্যামেরা ফোন: মোবাইল ফটোগ্রাফিতে এখন কারা শীর্ষে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

বাজেট যখন ২০ হাজার: দেশের বাজারে মিলছে যে সেরা ১০টি স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মিড-রেঞ্জে হুয়াওয়ের নতুন চমক নোভা ১৫
প্রযুক্তি বাজার

মিড-রেঞ্জে হুয়াওয়ের নতুন চমক নোভা ১৫

বিশ্ববাজারে এবং দেশীয় ক্রেতাদের কাছে হুয়াওয়ের ‘নোভা’ (nova)...

রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

চিপ সংকটে নতুন মোড়: চীনের সস্তা র‍্যাম বাজারে আনছে করসেয়ার

চিপ সংকটে নতুন মোড়: চীনের সস্তা র‍্যাম বাজারে আনছে করসেয়ার

ঈদুল আজহা সামনে রেখে রান্নার প্রয়োজনীয় উপকরণ নিয়ে খাস ফুডের আয়োজন

ঈদুল আজহা সামনে রেখে রান্নার প্রয়োজনীয় উপকরণ নিয়ে খাস ফুডের আয়োজন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০১ মে ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তার ‘ভয়-ভিত্তিক’ বিপণন ও বাস্তবতা

Techzoom.TV |
TechzoomTV