Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের ডিজিটাল ও আর্থিক অন্তর্ভুক্তিতে অবদান রাখছে শেয়ারইট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
দেশের ডিজিটাল ও আর্থিক অন্তর্ভুক্তিতে অবদান রাখছে শেয়ারইট
Share on FacebookShare on Twitter

ডিজিটালাইজেশন দক্ষিণ এশিয়ায় ব্যাপক পরিবর্তন ঘটিয়েছে এবং এর ফলে কোভিড-১৯ মহামারিতে মানুষের জীবন অনেক সহজ হয়েছে। এক প্রতিবেদন অনুসারে, গত বছরের জানুয়ারিতে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিলো ৪৭.৬১ মিলিয়ন এবং ২০২০ থেকে ২০২১ সালের মধ্যে এই সংখ্যা ৭.৭ মিলিয়ন (+১৯ শতাংশ) বৃদ্ধি পায়।

কিন্তু, এখনও সম্পূর্ণ ডিজিটাল এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত হয়নি। এর জন্য দায়ী ‘অ্যাক্সেসিবিলিটি ডিসকানেক্ট’ (সংযোগ থেকে বিচ্ছিন্ন)। যখন ব্যবহারকারীর চাহিদা অবকাঠামোর প্রবৃদ্ধিকে ছাড়িয়ে যায় তখন এমনটি ঘটে।

প্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটলেও সম্পূর্ণ ডিজিটাল এবং আর্থিক অন্তর্ভুক্তি অর্জনের জন্য আমাদের আরও অনেক পথ অতিক্রম করতে হবে। অন্তর্ভুক্তিমূলক অবকাঠামো তৈরির লক্ষ্যে সকল বাঁধা ভাঙতে অনলাইন ও অফলাইন ডিজিটাল কন্টেন্ট এবং ফাইল-শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করে শেয়ারইট।

সহজলভ্য ও সাশ্রয়ী
যাত্রার শুরুর দিকে, শেয়ারইট একটি ক্রস প্ল্যাটফর্ম ফাইল শেয়ারিং অ্যাপ তৈরির দিকে বিশেষ গুরুত্বারোপ করে, যা পরে অনলাইন ও অফলাইন ফাইল শেয়ারিং, কন্টেন্ট স্ট্রিমিং এবং গেমিং প্ল্যাটফর্মে পরিণত হয়। শেয়ারইট গ্রুপের পার্টনার ও গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট কারাম মালহোত্রা একে এমন একটি ‘শক্তিশালী ও উন্মুক্ত ইকোসিস্টেম’ হিসেবে অভিহিত করেন, যাতে বিভিন্ন ডেভেলপারের অ্যাপ রয়েছে। তিনি বলেন, “শেয়ারইট ইন্টারনেট সংযোগ বা মোবাইল ডেটা ব্যবহার ছাড়াই বিভিন্ন ধরণের ফোনে নানাবিধ কনটেন্ট শেয়ারের সক্ষমতা প্রদান করে এবং এটি বিনামূল্যে ডাউনলোড করা যায়।” ব্যবহারকারীদের ডেটার চাহিদা দ্রুতগতিতে বৃদ্ধির ফলে প্রতিষ্ঠানটি এই বিষয়ে বিশেষ প্রাধান্য দেয়।

তিনি বলেন, “আগে মানুষ ১০ মেগা বাইটের গেম খেলতে পারলেই খুশি ছিলো। আর এখন, তারা ১ জিবি’র নিচে কোনো গেম খেলে খুশি নয়।” তিনি আরও বলেন, “এক সময়ের নোকিয়ার স্নেক গেম থেকে আজকের কল অফ ডিউটি – ব্যবহারকারীদের ডেটা ব্যবহারের প্রয়োজনীয়তা ১০০ গুণ বেড়েছে।”
মালহোত্রা আরও বলেন যে, উদীয়মান দেশগুলোতে মোবাইল ইন্টারনেট সংযোগের মান এখনও তেমন উন্নত নয় এবং এখানকার মানুষকে মোবাইল ডেটা ব্যবহারের অত্যাধিক খরচ নিয়েও চিন্তা করতে হয়। ইন্টারনেট থেকে কন্টেন্ট ডাউনলোড করার এসব চ্যালেঞ্জ মানুষের ডিজিটাল অর্থনীতিতে সম্পূর্ণভাবে অংশগ্রহণের পথে বাঁধা সৃষ্টি করেছে। কনটেন্ট এবং অ্যাপ শেয়ারের কোনো বিকল্পই কেবল এই দৃশ্যে পরিবর্তন আনতে পারতো।

মানুষের প্রয়োজনীয়তা পূরণ
মালহোত্রা বলেন, “শেয়ারইট’র প্রবৃদ্ধি এই নীতির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে যে, শেয়ারিং মানুষকে ভালো বোধ করায়, যা আমাদের উন্নত ইউজার এক্সপেরিয়েন্স এবং ওয়ার্ড অব মাউথ মার্কেটিংয়ের ফলে আরও সহজ হয়েছে।”

এই অর্গানিক প্রবৃদ্ধি শেয়ারইটের গ্রহণযোগ্যতা বাড়িয়েছে। শেয়ারইট একটি সাধারণ ফাইল-শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে চালু হওয়ার পর এর সাথে জড়িত টিম উপলব্ধি করে যে, এটি ইন্টারনেট সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীতে কাউকে ব্যবহার করার পরামর্শ দেয়ার মতো বিশ্বস্ত অ্যাপ, যার ফলে এটি বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অ্যাপ হয়ে উঠছে। আজ পর্যন্ত প্রায় ২.৪ বিলিয়ন ব্যবহারকারী শেয়ারইট গ্রুপের অ্যাপ্লিকেশনের বৈচিত্র্যপূর্ণ স্যুট ইনস্টল করেছেন। মালহোত্রা বলেন, “নিয়ার-ডিসটেন্স পিয়ার-টু-পিয়ার বিশ্বের শীর্ষস্থানীয় অফলাইন-অনলাইন সামাজিক ইকোসিস্টেম।” তিনি আরও বলেন, “শেয়ারইট এমন একটি ডিজিটাল অর্থনীতি সৃষ্টি করে যে ব্যাপারে আমাদের ধারণাও নেই।” পিয়ার-টু-পিয়ার শেয়ারিং অন্য উপায়েও সাহায্য করে: মানুষের মুখের কথায় সবচেয়ে দ্রুত আস্থা তৈরি করা যায়। গুগলের এক জরিপে দেখা গেছে যে, বেশিরভাগ মানুষ বন্ধু এবং পরিবারের মাধ্যমে নতুন অ্যাপের সন্ধান পায়।

মালহোত্রা বলেন যে, কথোপকথন কোনো বিষয়ে আস্থা তৈরিতে মূল ভূমিকা পালন করে। তিনি উল্লেখ করেন, “প্রতিটি জনপ্রিয় গেমের কমপক্ষে ৩০টি নকল বিকল্প থাকে।” “আপনি কীভাবে জানবেন যে কোনটি বৈধ যেটিতে ভাইরাস, ম্যালওয়্যার বা স্পাইওয়্যার নেই? আপনি আপনার বন্ধুকে জিজ্ঞেস করবেন।” পিয়ার-টু-পিয়ার শেয়ারিংও অর্গানিকভাবে ডিজিটাল জ্ঞান বাড়ায়, কারণ বন্ধুরা একে অপরকে বিশ্বাস করে এবং কীভাবে বিভিন্ন অ্যাপ কাজ করে তা শেখায়।

প্রযুক্তি সুবিধাবঞ্চিতদের সেবা প্রদান
ই-কমার্স এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্ল্যাটফর্মগুলোকে সুবিধাবঞ্চিত গ্রাহকদের সেবা প্রদানে সক্ষম করার মাধ্যমে দেশের ডিজিটাল অবকাঠামোর উন্নয়নে অবদান রাখছে শেয়ারইট। এটি কার্যকরী উপায়ে আরও উল্লেখযোগ্য সংখ্যক গ্রাহকের কাছে পৌঁছাতে বিভিন্ন ব্র্যান্ডকে সহায়তা করে।
কোভিড-১৯ আঘাত হানার পর অনলাইন কেনাকাটা এবং পেমেন্ট উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় অনলাইন প্ল্যাটফর্মের ব্যবহার দ্রুতগতিতে বৃদ্ধি পায়। এ বিষয়টি বিবেচনায় রেখে, সম্ভাব্য গ্রাহকদের সম্পর্কে ধারণা লাভ করতে এবং তাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে শেয়ারইট শীর্ষস্থানীয় ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ ও দেশের ডাকবিভাগের অংশীদার উদ্ভাবনী মোবাইল আর্থিক সেবা নগদের মতো ই-কমার্স এবং ফিনটেক ব্র্যান্ডগুলোর সাথে অংশীদারিত্ব করেছে। একইভাবে, শেয়ারইট এর অ্যাড প্ল্যাটফর্মে ক্যাম্পেইন চালুর মাধ্যমে অন্যান্য অ্যাপ-ভিত্তিক ব্যবসার প্রবৃদ্ধিকে সহজ করে। এটি বিভিন্ন ব্র্যান্ডকে সম্ভাব্য এবং নতুন অডিয়েন্সের কাছে পৌঁছাতে সাহায্য করে৷

এসবের জন্য শেয়ারইট স্থানীয়করণে বিশেষ জোর দেয় এবং টার্গেট মার্কেটের সাংস্কৃতিক পটভূমি এবং ভাষা বিশ্লেষণ করে সে অনুযায়ী অ্যাপের ডিজাইন, যোগাযোগের উপায় এবং কার্যকারিতায় পরিবর্তন আনে। এটি ক্লায়েন্টদের চাহিদা পূরণে স্থানীয় টিম এবং প্রতিভাবানদের পেছনে যতোটুকু সম্ভব বিনিয়োগ করে।
বিশ্বের সাতশো’রও বেশি বিজ্ঞাপনদাতা এবং তাদের বিদ্যমান ব্যবহারকারীদের কাজে লাগিয়ে শেয়ারইট সচেতনতামূলক ক্যাম্পেইন, ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি, ডিজিটাল পেমেন্ট অপশন এবং বিস্তৃত অডিয়েন্স নেটওয়ার্কের মাধ্যমে ইউজার মনিটাইজেশনে এর ক্লায়েন্টদের সহায়তা করে। এরপর ক্লায়েন্টরা ব্যবহারকারীর সংখ্যা আরও বৃদ্ধি করতে এই মুনাফা পুনরায় বিনিয়োগ করতে পারেন। মালহোত্রা এই পদ্ধতিকে ‘ফ্লাইহুইল’ মডেল হিসেবে উল্লেখ করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: শেয়ারইট

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমি টিভি স্টিক: পুরনো টিভিকে বানান অ্যানড্রয়েড
প্রযুক্তি সংবাদ

শাওমি টিভি স্টিক: পুরনো টিভিকে বানান অ্যানড্রয়েড

ওয়ানপ্লাস ১৩: বাজার মাতাতে দুর্দান্ত স্মার্টফোন আনছে ওয়ানপ্লাস
প্রযুক্তি সংবাদ

ওয়ানপ্লাস ইউজারদের জন্য সুখবর, ফোনের সমস্যা মেটাতে চলে এল নতুন সফটওয়্যার আপডেট

এডিস মশা নিয়ন্ত্রণে দেশের পরমাণু বিজ্ঞানীদের প্রযুক্তি উদ্ভাবন: বিজ্ঞানমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

এডিস মশা নিয়ন্ত্রণে দেশের পরমাণু বিজ্ঞানীদের প্রযুক্তি উদ্ভাবন: বিজ্ঞানমন্ত্রী

আইফোন ১৪ মডেলের তুলনায় কম টিকবে ১৫
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৪ মডেলের তুলনায় কম টিকবে ১৫

ডেটিং অ্যাসিস্ট্যান্ট
নির্বাচিত

আপনার সঙ্গী খুঁজে দেবে এআই, ফেসবুক আনল নতুন ডেটিং অ্যাসিস্ট্যান্ট

ক্ষুদ্র ব্যবসায়ীদের ১০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

ভুলে করোনাভাইরাসের পোস্ট ডিলিট করেছে ফেসবুক

Load More

ট্রেন্ডিং টপিক

টেকনো ও গুগলের নতুন উদ্যোগে এআই সুবিধা আরও সহজলভ্য
নির্বাচিত

টেকনো ও গুগলের নতুন উদ্যোগে এআই সুবিধা আরও সহজলভ্য

ফুটবল বিশ্বকাপে হোয়াটসঅ্যাপের নতুন ধামাকা
বিবিধ

ফুটবল বিশ্বকাপে হোয়াটসঅ্যাপের নতুন ধামাকা

গ্যালাক্সি সিরিজের নতুন ওয়াচ আনলো স্যামসাং
নির্বাচিত

গ্যালাক্সি সিরিজের নতুন ওয়াচ আনলো স্যামসাং

মোবাইল নম্বর দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলা কি নিরাপদ?
নির্বাচিত

বিভ্রাট কাটিয়ে সচল হলো ফেসবুক

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ, আবেদনের সুযোগ পাবেন যারা
প্রযুক্তি সংবাদ

আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যোগ হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী

চলতি বছরের আগস্টের শেষদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে...

দরপতনের শীর্ষে বেক্সিমকো

দরপতনের শীর্ষে বেক্সিমকো

বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২.৫ শতাংশ করল বিশ্বব্যাংক

বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২.৫ শতাংশ করল বিশ্বব্যাংক

ইলন মাস্ক কোথায় অর্থ ব্যয় করেন?

কীভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হচ্ছেন ইলন মাস্ক?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৩ মার্চ ২০২২

দেশের ডিজিটাল ও আর্থিক অন্তর্ভুক্তিতে অবদান রাখছে শেয়ারইট

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix