Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

থ্রেডসের ওয়েব সংস্করণে এল মেসেজিং সুবিধা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 9 May 2026
থ্রেডসের ওয়েব সংস্করণে এল মেসেজিং সুবিধা
Share on FacebookShare on Twitter

কম্পিউটার বা ডেস্কটপ থেকেও এখন ডাইরেক্ট মেসেজ বা ডিএম আদান-প্রদান করা যাবে মেটা মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রেডসে।

ব্যবহারকারীদের দীর্ঘদিনের চাহিদার কথা মাথায় রেখে ওয়েব সংস্করণে মেসেজিং ও নতুন ‘লাইভ চ্যাটস’ ফিচার নিয়ে এসেছে কোম্পানিটি।

মঙ্গলবার এক ঘোষণায় থ্রেডস বলেছে, তারা এখন ওয়েব সংস্করণেও মেসেজিং সুবিধা চালু করছে। যার মাধ্যমে এখন কম্পিউটার বা ডেস্কটপ থেকেই ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটিং করা যাবে।

ওয়েবে মেসেজিং সুবিধা যোগের মাধ্যমে থ্রেডস তাদের ডেস্কটপ অভিজ্ঞতাকে প্রতিদ্বন্দ্বী বিভিন্ন প্ল্যাটফর্ম, যেমন এক্স ও ব্লুস্কাই-এর সমপর্যায়ে নিয়ে এল বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ।

থ্রেডস-এর প্রধান কনর হেইস এক পোস্টে বলেছেন, ২০২৫ সালের জুলাইয়ে ডিএম মেসেজ পাঠানোর সুবিধা চালুর পর থেকেই ব্যবহারকারীদের পক্ষ থেকে ওয়েব মেসেজিং ছিল সবচেয়ে বেশি দাবি করা ফিচার।

“আমাদের সবচেয়ে সক্রিয় ব্যবহারকারীরা ওয়েবে বেশি সময় কাটান কারণ তারা ডেস্কে বসে দীর্ঘক্ষণ থ্রেডস ব্যবহার করেন। একটি কথোপকথনের অ্যাপকে সব জায়গায় কার্যকর হওয়া প্রয়োজন এবং এখন তা সম্ভব হয়েছে।”

থ্রেডসের ওয়েব সংস্করণে এখন ‘মেসেজ’ ট্যাব যোগ হয়েছে, যেখানে ব্যবহারকারী নিজের ইনবক্স দেখতে পাবেন। পাশাপাশি ‘রিকোয়েস্টস’ বিভাগও রয়েছে, যেখানে আসা সব মেসেজ রিকোয়েস্ট দেখা যাবে। এখানে ব্যবহারকারী নিজের বিভিন্ন মেসেজ সার্চ করতে ও দ্রুত নতুন চ্যাটিং শুরু করতে পারবেন।

এ সুবিধাটি আসা মোটেও বিস্ময়কর বিষয় নয়। কারণ হেইস এপ্রিলেই আভাস দিয়েছিলেন, থ্রেডসের ওয়েব সংস্করণে মেসেজিং সুবিধা যোগ হতে যাচ্ছে।

শুরুতে ডিএম পাঠানোর ব্যবস্থা না থাকলেও বর্তমানে মেসেজিং থ্রেডসের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।

কোম্পানিটি বলেছে, বছরের শুরু থেকে ব্যবহারকারীরা প্রতি সপ্তাহে আগের চেয়ে ৩০ শতাংশ বেশি মেসেজ পাঠাচ্ছেন। বর্তমানে থ্রেডসে প্রতি সপ্তাহে গড়ে প্রায় ৩৫ কোটি ডিএম আদান-প্রদান হচ্ছে।

২০২৩ সালে যাত্রা শুরুর পর থেকে থ্রেডস তাদের প্ল্যাটফর্মের পরিধি বাড়াতে ও প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পাল্লা দিতে নিয়মিত নতুন নতুন ফিচার যোগ করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমটি সম্প্রতি এমন ফিচার যোগ করেছে, যা তাদের প্রতিযোগীদের কাছেও নেই, সেটি হচ্ছে ‘লাইভ চ্যাটস’। এ সুবিধাটি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন রিয়াল-টাইমে বা সরাসরি কথোপকথনের সুযোগ দেয়।

ফিচারটি প্রথম চালু হচ্ছে বাস্কেটবল টুর্নামেন্ট ‘এনবিএ’-এর প্লে-অফ চলাকালীন থ্রেডস কমিউনিটির জন্য। এখানে মেসেজ, ছবি, ভিডিও, লিংক এবং ইমোজি রিঅ্যাকশন পাঠানো যায়। একটি চ্যাটিংয়ে সর্বোচ্চ ১৫০ জন সদস্য সক্রিয়ভাবে মেসেজ পাঠাতে পারবেন।

এ সংখ্যা পূর্ণ হয়ে গেলে বাকি ব্যবহারকারীরা ‘দর্শক’ হিসেবে যোগ হবেন; তারা সরাসরি মেসেজ লিখতে না পারলেও কথোপকথন দেখতে, রিঅ্যাকশন দিতে ও পোল বা জনমত জরিপে অংশ নিতে পারবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এক্ষুনি ডিলিট করুন আপনার ফোন থেকে
প্রযুক্তি সংবাদ

এক্ষুনি ডিলিট করুন আপনার ফোন থেকে

বিশেষ/আকর্ষণীয়/সেরা ঈদ ক্যাম্পেইন নিয়ে এলো অনার বাংলাদেশ
নির্বাচিত

বিশেষ/আকর্ষণীয়/সেরা ঈদ ক্যাম্পেইন নিয়ে এলো অনার বাংলাদেশ

যেকোনো অ্যাঙ্গেল থেকেই এখন স্মার্টফোনে হবে কার্ড রিড
নির্বাচিত

যেকোনো অ্যাঙ্গেল থেকেই এখন স্মার্টফোনে হবে কার্ড রিড

বেটিং ওয়েবসাইটে ডলার লেনদেন করতেন তারা
প্রযুক্তি সংবাদ

বেটিং ওয়েবসাইটে ডলার লেনদেন করতেন তারা

এবার ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন কলেজ শিক্ষার্থী রাশেদ আলী
নির্বাচিত

এবার ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন কলেজ শিক্ষার্থী রাশেদ আলী

৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা
নির্বাচিত

বাজারে ৩ হাজারে ভালো স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

ডিসেম্বর থেকে যেসব ডিভাইসে নেটফ্লিক্স দেখা যাবে না
প্রযুক্তি সংবাদ

কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নেটফ্লিক্সের

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

বিটিসিএলের ডট বিডি ডোমেইনে নিবন্ধিত হাজারো ওয়েবসাইটে প্রবেশ...

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 May 2026

থ্রেডসের ওয়েব সংস্করণে এল মেসেজিং সুবিধা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix