Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘পরিবেশ-বান্ধব বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য তৈরি করছে ওয়ালটন’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৭ জুলাই ২০১৯
‘পরিবেশ-বান্ধব বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য তৈরি করছে ওয়ালটন’
Share on FacebookShare on Twitter

‘পরিবেশ-বান্ধব এবং বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য তৈরিতে ওয়ালটন দৃষ্টান্ত স্থাপন করেছে। পণ্যের গুণগতমান রক্ষায় ওয়ালটন সবকিছু করছে। ওয়ালটনের অত্যাধুনিক টেস্টিং ল্যাব এবং কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম বিশ্বমানের। জলবায়ু উষ্ণায়ণ রোধে রেফ্রিজারেটর ও কম্প্রেসর উৎপাদনে ক্ষতিকারক এইচএফসি গ্যাস ফেজ আউটের বিশ্বের প্রথম কোনো প্রকল্প বাস্তবায়ন করছে ওয়ালটন তথা বাংলাদেশ।’

বলেছেন পরিবেশ বিশেষজ্ঞ এবং কিগালি কুলিং এফিশিয়েন্সি প্রোগ্রাম (কেসিইপি)-এর ‘ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেনদেনিং ফর এফিশিয়েন্সি অ্যান্ড একসেস টু কুলিং’ বিভাগের প্রধান মিস হেলেন পিকট। শনিবার (৬ জুলাই ২০১৯) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এইচএফসি ফেজ আউট প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণকালে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনার উৎপাদনে জলবায়ু উষ্ণায়নের জন্য দায়ী এইচএফসি গ্যাসের ব্যবহার পুরোপুরি বন্ধের লক্ষ্যে বাংলাদেশ সরকারের পরিবেশ বন, ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপির অধীনে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এক বছর মেয়াদী ওই প্রকল্পের আওতায় ওয়ালটন কারখানা এবং সার্ভিস সেন্টারে ফ্রিজ এবং কম্প্রেসর থেকে পুরোপুরি এইচএফসি ফেজ আউট করে গ্রিন হাইড্রোকার্বন টেকনোলজির ব্যবহার নিয়ে কাজ চলছে। উক্ত প্রকল্পে এইচএফসি-১৩৪এ রেফ্রিজারেন্টের পরিবর্তে পরিবেশ-বান্ধব এইচসি-৬০০এ (আইসোবিউটেন) রেফ্রিজারেন্ট ব্যবহার করে এনার্জি এফিশিয়েন্ট বা বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ তৈরি হচ্ছে। ‘কিগালি কুলিং এফিশিয়েন্সি প্রোগ্রাম’ এতে সহায়তা দিচ্ছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনডিপির কেমিক্যাল ও মন্ট্রিল প্রোটোকল বিষয়ক জাতীয় পরামর্শক আশরাফুল আম্বিয়া, প্রজেক্ট কো-অর্ডিনেটর ড. সত্যেন্দ্র কুমার পুরকায়স্থ, প্রোগ্রাম অফিসার সত্য রঞ্জন ভট্টাচার্য, ওয়ালটনের নির্বাহী পরিচালক গোলাম মুর্শেদ, আলমগীর আলম সরকার, ইউসুফ আলী, তাপস কুমার মজুমদার ও মোহাম্মদ তানভীর রহমান, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মীর মুজহিদিন ইসলাম, অপারেটিভ ডিরেক্টর তৌফিক-উল-কাদের ও ইসহাক রনি প্রমুখ।

হেলেন পিকট আরো বলেন, বাংলাদেশে মধ্যম আয়ের মানুষের সংখ্যা বাড়ছে। ফলে এখানে রেফ্রিজারেটর এবং এসির ব্যবহার আরো বাড়বে। ভোক্তারা যাতে পরিবেশ-বান্ধব এবং বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য ব্যবহার করতে পারে, সেজন্য আমরা ওয়ালটনের সঙ্গে কাজ করছি।

আশরাফুল আম্বিয়া বলেন, উষ্ণায়ণ রোধে এইচএফসি ফেজ আউটে বিশ্বে এটাই প্রথম প্রকল্প। পরিবেশ-বান্ধব এবং বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য তৈরিতে ওয়ালটনের এ উদ্যোগ বিশ্বে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।

উল্লেখ্য, বিশ্ব উষ্ণায়ণ রোধে ওজোন স্তর ক্ষয়কারী দ্রব্যের ব্যবহার পর্যায়ক্রমে অপসারণের লক্ষ্যে ১৯৮৭ সালে মন্ট্রিল চুক্তি স্বাক্ষরিত হয়। পরে ২০১৬ সালে রুয়ান্ডার কিগালিতে এক সংশোধনীর মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোতে ফ্রিজ ও এসির কম্প্রেসরে বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী হাইড্রো ফ্লুরো কার্বন (এইচএফসি) গ্যাস ব্যবহার বন্ধে সিদ্ধান্ত নেয়া হয়। এর ফলে একবিংশ শতাব্দি শেষে অন্তত ০.৫ ডিগ্রি সেলসিয়াস বিশ্ব উষ্ণায়ণ রোধ করা সম্ভব হবে।

ওয়ালটনের এ প্রকল্পটি বাস্তবায়নের ফলে বায়ুমন্ডলে বাৎসরিক প্রায় ২৩০ মেট্রিক টন এইচএফসি গ্যাসের নিঃসরণ রোধ হবে। এর মাধ্যমে বাৎসরিক প্রায় ৩ লাখ ৩০ হাজার টন কার্বন ডাই অক্সাইড গ্যাস নিঃসরণ বন্ধ করা সম্ভব হবে। এ প্রকল্পের মাধ্যমে ‘গ্লোবাল ওয়ার্মিং’ কমিয়ে আনার ক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে ওয়ালটন তথা বাংলাদেশ।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যানড্রয়েড ফোনে ক্ষতিকর ম্যালওয়্যারের হানা
নির্বাচিত

অ্যানড্রয়েড ফোনে ক্ষতিকর ম্যালওয়্যারের হানা

কম খরচে স্টোরেজ দিচ্ছে গুগল
নির্বাচিত

কম খরচে স্টোরেজ দিচ্ছে গুগল

অ্যাপল নিয়ে কিছু অবাক করা তথ্যঃ আপনি জানেন তো ?
নির্বাচিত

অ্যাপল সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য, যা আপনি হয়ত কল্পনাও করেননি

আজ সংবাদ সম্মেলনে আসছে ইভ্যালি
ই-কমার্স

২৮ অক্টোবর থেকে চালু হচ্ছে ইভ্যালি

নতুন স্কুটার আনল টিভিএস
অটোমোবাইল

নতুন স্কুটার আনল টিভিএস

ভালোবাসার মাসে মটোরোলার ‘হ্যালো ভালোবাসা’ ক্যাম্পেইন শুরু
ছাড় ও অফার

ভালোবাসার মাসে মটোরোলার ‘হ্যালো ভালোবাসা’ ক্যাম্পেইন শুরু

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?
বিবিধ

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত
নির্বাচিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix