Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোটরসাইকেলের ওপর আয়কর না বসাতে বাইকারদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৮ মে ২০২৬
মোটরসাইকেলের ওপর আয়কর না বসাতে বাইকারদের মানববন্ধন
Share on FacebookShare on Twitter

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোটরসাইকেলের ওপর অগ্রিম আয়কর (এআইটি) আরোপের পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছেন মোটরসাইকেল ব্যবহারকারীরা।

গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে আয়োজিত এক মানববন্ধনে এ প্রতিবাদ জানান তারা। মানববন্ধন শেষে এনবিআর চেয়ারম্যান বরাবর বাইকের ওপর এআইটি আরোপ না করার দাবিতে স্মারকলিপি দেন তারা।

আগামী অর্থবছরে প্রথমবারের মতো মোটরসাইকেলের ওপর এআইটি বসানোর আলোচনা চলছে। মোট তিন স্তরের এ পরিকল্পনায় ১১১-১২৫ সিসিতে ২ হাজার টাকা, ১২৬-১৬৫ সিসিতে ৫ হাজার এবং ১৬৫ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেলের ওপর বার্ষিক ১০ হাজার টাকা এআইটি নির্ধারণ করা হতে পারে।

বাইকারদের পক্ষে স্মারকলিপি জমা দেন একেএম ইমন। মানববন্ধনে তিনি বলেন, ‘এমনিতেই আমাদের দেশে বাইকের দাম অনেক বেশি। পার্শ্ববর্তী দেশ ভারতে যে বাইক ১ লাখ টাকায় বিক্রি হয়, সেই একই বাইক আমাদের দেশে বিক্রি হয় ৩ লাখ টাকায়। রাইডশেয়ার কিংবা পণ্য ডেলিভারির মাধ্যমে অনেকে দৈনিক ৫০০ থেকে ১ হাজার টাকা আয় করেন। প্রস্তাবিত নতুন করারোপ করা হলে মধ্য ও নিম্ন মধ্যবিত্ত অনেক মানুষের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হবে।’

স্মারকলিপিতে বাইকাররা দাবি করেন, বাংলাদেশে মোটরসাইকেল এখন আর কোনো বিলাসপণ্য বা শখের বাহন নয়; বরং এটি সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত, কর্মসংস্থান ও জীবিকার প্রধান মাধ্যম। বিশেষ করে অফিসগামী চাকরিজীবী, শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং রাইডশেয়ারিং সার্ভিসের চালকরা তীব্র যানজট এড়াতে এবং সময় বাঁচাতে এর ওপর নির্ভরশীল।

এতে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে গণপরিবহনে হয়রানি ও অনিরাপত্তা এড়াতে বিপুলসংখ্যক নারী ব্যক্তিগত মোটরসাইকেল ও স্কুটার ব্যবহার শুরু করেছেন। এ বাহন নারীদের আত্মবিশ্বাস ও স্বনির্ভর যাতায়াতের প্রতীক হয়ে উঠেছে। নতুন করে এ করারোপ করা হলে নারীদের স্বাধীন ও নিরাপদ চলাচলের ক্ষেত্রে বড় ধরনের আর্থিক প্রতিবন্ধকতা সৃষ্টি হবে।

প্রস্তাবিত নতুন কর কাঠামোকে ‘অতিরিক্ত আর্থিক বোঝা’ ও ‘গণবিরোধী’ দাবি করে স্মারকলিপিতে বলা হয়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ কঠিন সময়ে বাইকাররা এমনিতেই রেজিস্ট্রেশন ফি, রোড ট্যাক্স, ফিটনেস, বীমা ও জ্বালানির ওপর চড়া কর দিচ্ছে। এর ওপর নতুন করে অগ্রিম আয়কর চাপিয়ে দেয়া হলে তা সাধারণ মানুষের পিঠে শেষ পেরেক ঠুকে দেয়ার শামিল হবে।

স্মারকলিপিতে বাইকাররা প্রস্তাবিত কর প্রত্যাহারসহ আরো তিনটি দাবি জানান। মোটরসাইকেলকে বিলাসপণ্য হিসেবে বিবেচনা না করে সাধারণ জনগণের প্রয়োজনীয় জরুরি পরিবহনমাধ্যম হিসেবে মূল্যায়ন, বাইকারদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি না করে পরিবহন খাতকে বাস্তবসম্মত ও জনবান্ধব রাখার কার্যকর পদক্ষেপ গ্রহণ ও নারী রাইডারদের নিরাপদ ও স্বাধীন চলাচলের বিষয়টি বিবেচনায় নিয়ে অতিরিক্ত করের সিদ্ধান্ত বাতিল করতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের বাজারে গ্যালাক্সি এ৫৩ ফাইভজি
নির্বাচিত

দেশের বাজারে গ্যালাক্সি এ৫৩ ফাইভজি

মোস্তাফা জব্বারকে ফুলেল শুভেচ্ছা জানাল বেসিস
প্রযুক্তি সংবাদ

মোস্তাফা জব্বারকে ফুলেল শুভেচ্ছা জানাল বেসিস

শাওমির চশমায় শোনা যাবে গান
নির্বাচিত

শাওমির চশমায় শোনা যাবে গান

আপনার গাড়ীটি ভালো রাখার জন্য গাড়ী রক্ষণাবেক্ষণের টিপস
অটোমোবাইল

আপনার গাড়ীটি ভালো রাখার জন্য গাড়ী রক্ষণাবেক্ষণের টিপস

সেই সনি ওয়াকম্যান আবারও আসছে
নির্বাচিত

সেই সনি ওয়াকম্যান আবারও আসছে

খুলনায় ওয়ালটন কম্পিউটারের নতুন শোরুম উদ্বোধন, ডিলার মিট অনুষ্ঠিত
নির্বাচিত

খুলনায় ওয়ালটন কম্পিউটারের নতুন শোরুম উদ্বোধন, ডিলার মিট অনুষ্ঠিত

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

২০০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে মটোরোলার ‘এজ ৭০ নিও’
নির্বাচিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে মটোরোলার ‘এজ ৭০ নিও’

একই মঞ্চে আসছে আইকুর ‘নিও ১১ আল্ট্রা’ ও ‘জেড১১এস’
মোবাইল এরিনা

একই মঞ্চে আসছে আইকুর ‘নিও ১১ আল্ট্রা’ ও ‘জেড১১এস’

এসএসসি-দাখিল পরীক্ষায় সিসিটিভি!
ফিচার

এসএসসির ফল সোমবার, যুক্ত হলো এসএমএসে নতুন নম্বর

শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা ‘ভিএলএসআইথন ৩.০’
প্রযুক্তি সংবাদ

শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা ‘ভিএলএসআইথন ৩.০’

সপ্তাহের সবচেয়ে পঠিত

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স
নির্বাচিত

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের নতুন মাস্টার...

অ্যাপল গ্যাজেট অবৈধ পথে শুল্ক ফাঁকি দিয়ে আনছে স্মার্টফোন, পাচার হচ্ছে ডলার!

কম দামের বিজ্ঞাপন দেখিয়ে বেশি দাম চাওয়ার অভিযোগ অ্যাপল গ্যাজেটসের বিরুদ্ধে

ওয়ানপ্লাসের নতুন ট্যাব আসছে বছরের শেষ দিকে, থাকছে না কমপ্যাক্ট মডেল

ওয়ানপ্লাসের নতুন ট্যাব আসছে বছরের শেষ দিকে, থাকছে না কমপ্যাক্ট মডেল

অ্যান্ড্রয়েড ১৭ আপডেট পাবে মটোরোলার যেসব ফোন, ফাঁস সম্ভাব্য তালিকা

অ্যান্ড্রয়েড ১৭ আপডেট পাবে মটোরোলার যেসব ফোন, ফাঁস সম্ভাব্য তালিকা

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ মে ২০২৬

মোটরসাইকেলের ওপর আয়কর না বসাতে বাইকারদের মানববন্ধন

Techzoom.TV |
TechzoomTV