Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইকিউওও ব্র্যান্ডের এই ফোনে পাবেন ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 22 May 2026
আইকিউওও ব্র্যান্ডের এই ফোনে পাবেন ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি
Share on FacebookShare on Twitter

চীনের আইকিউওও ব্র্যান্ডের ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সমৃদ্ধ শক্তিশালী ফাইভ জি স্মার্টফোনের দাম একধাপে অনেকটা কমে গেছে। ভারতে আইকিউওও নিও টেন ফোনে এই সুবিধা পাওয়া যাচ্ছে। দেশটির ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজনে তার উদ্বোধনী দাম থেকে ১০ হাজার রুপি পর্যন্ত সস্তায় কেনা যাচ্ছে। আইকিউওও নিও টেন ফোনে শক্তিশালী ব্যাটারির পাশাপাশি দুর্দান্ত সব বৈশিষ্ট্য রয়েছে। আকর্ষণীয় এই গেমিং ফোনটি অ্যাসফল্ট ব্ল্যাক, আলপাইন ওয়াইন, ইনফার্নো রেড এবং টাইটানিয়াম ক্রোম—এই চারটি রঙের বিকল্পে বাজারে পাওয়া যাচ্ছে।

আইকিউওও নিও টেন ফোনটি ভারতে দুটি স্টোরেজ সংস্করণে বাজারে আনা হয়েছিল, যার একটি ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং অন্যটি ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। বর্তমানে ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজনে ফোনটির শুরুর দাম ৩৭,৯৯৯ রুপি তালিকাভুক্ত করা হয়েছে। তবে আইকিউওও নিও টেন ফোনের আসল উদ্বোধনী দাম ছিল ৪৫,৯৯৯ রুপি।

আরও পড়ুন: আইফোনের চেয়ে কেন অ্যানড্রয়েড সেরা? জেনে নিন ৭টি অকাট্য কারণ

সেই হিসাবে সরাসরি ফোনের দাম ৮,০০০ রুপি কমানো হয়েছে। এর পাশাপাশি নির্দিষ্ট মাধ্যমে কিনলে আরও ২,০০০ রুপির তাত্ক্ষণিক ছাড় পাওয়া যাচ্ছে। যার অর্থ দাঁড়ায়, আইকিউওও নিও টেন ফোনটি তার আসল দাম থেকে সব মিলিয়ে ১০,০০০ রুপি কমে বিক্রি হচ্ছে।

বৈশিষ্ট্যের কথা বললে, আইকিউওও নিও টেন স্মার্টফোনে রয়েছে একটি ৬ দশমিক ৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যা ১.৫ কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট এস জেন ফোর চিপসেটের সাহায্যে কাজ করে। এতে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত অভ্যন্তরীণ বা ইন্টারনাল স্টোরেজ ব্যবহারের সুবিধা রয়েছে। ফোনে শক্তি জোগাতে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার বিশাল ব্যাটারি যুক্ত করা হয়েছে এবং এটি ১২০ ওয়াটের দ্রুতগতির বা ফাস্ট চার্জিং সুবিধা সমর্থন করে।

ক্যামেরার ক্ষেত্রে ফোনের পেছনের অংশে রয়েছে দুটি ক্যামেরা। যার মধ্যে আছে ৫০ মেগাপিক্সেলের প্রধান সেন্সর এবং ৮ মেগাপিক্সেলের একটি আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স। এছাড়া সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য ডিভাইসের সামনের অংশে একটি ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে।

যোগাযোগ বা কানেক্টিভিটির দিক থেকে ফোনটি ওয়াই-ফাই সেভেন এবং ব্লুটুথ ৫.৪ প্রযুক্তি সমর্থন করে। এছাড়াও ডিভাইসটিতে এনএফসি এবং ইউএসবি টাইপ-সি সংযোগের সুবিধা রয়েছে। ফোনটিতে একসঙ্গে দুটি ফিজিক্যাল সিম কার্ডও ব্যবহার করা যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইকিউওও

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোন লক থাকলে হোয়াটসঅ্যাপে কল আসলে রিং না হলে সমাধান জানুন
প্রযুক্তি সংবাদ

ফোন লক থাকলে হোয়াটসঅ্যাপে কল আসলে রিং না হলে সমাধান জানুন

ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন চা বিক্রেতা!
প্রযুক্তি সংবাদ

ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন চা বিক্রেতা!

গ্লোবাল কম্পিউটার প্রযুক্তিতে শীর্ষস্থানে রয়েছে যে ৫ দেশ
প্রযুক্তি সংবাদ

গ্লোবাল কম্পিউটার প্রযুক্তিতে শীর্ষস্থানে রয়েছে যে ৫ দেশ

যেসব বিষয়ে ৯৯৯-এ কল করবেন
প্রযুক্তি সংবাদ

যেসব বিষয়ে ৯৯৯-এ কল করবেন

আসছে গুগল অ্যাসিস্ট্যান্টের ড্রাইভিং মোড
প্রযুক্তি সংবাদ

ফাইল শেয়ারিং আরও সহজ হচ্ছে গুগল ড্রাইভে

আইএসপিএবি সংস্কারে শনিবার পর্যন্ত আল্টিমেটাম
প্রযুক্তি সংবাদ

আইএসপিএবি সংস্কারে শনিবার পর্যন্ত আল্টিমেটাম

Load More

ট্রেন্ডিং টপিক

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি

ক্লোন আইএমইআইযুক্ত মোবাইল ফোন ও এনইআইআর বাস্তবায়ন নিয়ে বিটিআরসির উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

একটি আইএমইআই নম্বরে ৩ কোটি ৯১ লাখ ফোন, ১০ মাসেও চালু হয়নি এনইআইআর

শেয়ারট্রিপের টিকিট বুকিং ও ইবিএল ক্রেডিট কার্ডের প্রমোশনাল অফার নিয়ে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

টাকা নিয়েও টিকিট না দেওয়ার অভিযোগ শেয়ারট্রিপের বিরুদ্ধে

সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট, ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট
নির্বাচিত

সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট, ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশার যথেচ্ছ চলাচল নিয়ন্ত্রণ...

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 May 2026

আইকিউওও ব্র্যান্ডের এই ফোনে পাবেন ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix