Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তাইওয়ানে বছরে ১৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনভিডিয়া

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
তাইওয়ানে বছরে ১৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনভিডিয়া
Share on FacebookShare on Twitter

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বৈশ্বিক বিস্তারে তাইওয়ানকে ‘এআই বিপ্লবের কেন্দ্র’ আখ্যা দিয়ে সেখানে বছরে প্রায় ১৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং। আজ বুধবার তাইপেতে কোম্পানির নতুন সদর দপ্তর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

হুয়াং বলেন, চার-পাঁচ বছর আগেও এনভিডিয়া তাইওয়ানে বছরে ১০ থেকে ১৫ বিলিয়ন ডলার ব্যয় করত। এখন সেই ব্যয় ১০০ বিলিয়ন ডলারে পৌঁছেছে এবং তা বাড়িয়ে বছরে ১৫০ বিলিয়ন ডলারে নেয়া হবে। তবে কত বছর ধরে এ পরিমাণ বিনিয়োগ অব্যাহত থাকবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি তিনি।

বিশ্বের প্রায় ৫ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার নতুন সদর দপ্তরের নির্মাণকাজ চলতি বছর শুরু হবে এবং ২০৩০ সালের মধ্যে এটি চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নতুন সদর দপ্তর স্থাপনের ফলে বিশ্বের বৃহত্তম চুক্তিভিত্তিক চিপ নির্মাতা টিএসএমসি’র সঙ্গে এনভিডিয়ার সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে বলে মনে করা হচ্ছে। এ প্রতিষ্ঠানই উন্নতমানের সেমিকন্ডাক্টর তৈরি করে, যা এআই প্রযুক্তির বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এছাড়া তাইওয়ানে নতুন কেন্দ্র স্থাপনের মাধ্যমে এনভিডিয়া তাদের অন্যান্য উৎপাদন সহযোগী প্রতিষ্ঠান যেমন ফক্সকন, উইসট্রন এবং জোয়ান্টা কম্পিউটারের সঙ্গে জোট আরো শক্তিশালী করতে পারবে। এ প্রতিষ্ঠানগুলো এআই সার্ভার ও অবকাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় এক হাজার কর্মী, পরিবারের সদস্য এবং তাইপের মেয়র চিয়াং ওয়ান-আন উপস্থিত ছিলেন। সেখানে জেনসেন হুয়াং বলেন, তাইওয়ান এখন দ্রুত এগিয়ে যাচ্ছে। এখানেই চিপ তৈরি হয়, প্যাকেজিং হয়, সিস্টেম তৈরি হয় এবং এখানেই এআই সুপারকম্পিউটার তৈরি হয়েছে। তাইওয়ানে আমাদের অংশীদারের সংখ্যা অবিশ্বাস্য। তিনি আরো জানান, নতুন স্থাপনায় প্রায় চার হাজার কর্মী নিয়োগ দেয়া হবে।

জেনসেন হুয়াং তাইওয়ানের ঐতিহাসিক শহর তাইনানে জন্মগ্রহণ করেন। নয় বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বর্তমানে তাইওয়ানে তিনি একধরনের তারকা মর্যাদা ভোগ করেন এবং তার প্রতিটি পদক্ষেপ ব্যাপকভাবে অনুসরণ করা হয়।

এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে চীন সফরেও অংশ নেন জেনসেন হুয়াং। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে তিনি প্রতিনিধিদলের সদস্য ছিলেন।

গত বছরের শেষ দিকে এনভিডিয়া ইতিহাস সৃষ্টি করে বিশ্বের প্রথম ৫ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের কোম্পানিতে পরিণত হয়। এর মাধ্যমে বৈশ্বিক এআই উত্থানের কেন্দ্রবিন্দুতে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করে প্রতিষ্ঠানটি। বুধবার জেনসেন হুয়াং বলেন, আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে কোম্পানিটির মূল্যায়ন আরো বাড়বে।

গত সপ্তাহে এনভিডিয়া বিনিয়োগকারীদের আশ্বস্ত করে জানায়, বিস্তৃত গ্রাহকভিত্তি ও নতুন পণ্যের সহায়তায় তারা প্রবৃদ্ধির ধারা ধরে রাখতে সক্ষম হবে। একই সঙ্গে তাদের প্রধান এআই চিপ থেকে ১ ট্রিলিয়ন ডলারের বেশি বিক্রির যে পূর্বাভাস দেয়া হয়েছে, তা অর্জনের পথেও তারা এগিয়ে যাচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এনভিডিয়া

এই বিভাগ থেকে আরও পড়ুন

সিরিকে চ্যাটবটে রূপান্তর করছে অ্যাপল?
প্রযুক্তি সংবাদ

সিরিকে চ্যাটবটে রূপান্তর করছে অ্যাপল?

আম্বার আইটি থেকে এখন দ্রুত এবং সহজে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধন
প্রযুক্তি সংবাদ

আম্বার আইটি থেকে এখন দ্রুত এবং সহজে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধন

করোনাভাইরাস: চীনা বিক্রয়কেন্দ্র খুলতে সময় নেবে অ্যাপল
নির্বাচিত

করোনাভাইরাস: চীনা বিক্রয়কেন্দ্র খুলতে সময় নেবে অ্যাপল

বছরের শুরুতে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল হ্যান্ডসেট
প্রযুক্তি সংবাদ

গ্রাহকের ব্যবহৃত হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে: বিটিআরসি

হোয়াটসঅ্যাপে প্রতারণার নতুন ফাঁদ
প্রযুক্তি পরামর্শ

হোয়াটসঅ্যাপে প্রতারণার নতুন ফাঁদ

বিশ্বজুড়ে পিসি, ট্যাবলেট ও মোবাইল ফোন সরবরাহ বাড়বে
প্রযুক্তি সংবাদ

বিশ্বজুড়ে পিসি, ট্যাবলেট ও মোবাইল ফোন সরবরাহ বাড়বে

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
প্রযুক্তি সংবাদ

গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে

৮১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির নতুন ফোন আনল ভিভো
নির্বাচিত

৮১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির নতুন ফোন আনল ভিভো

আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ দেখবেন কিভাবে
বিবিধ

আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ দেখবেন কিভাবে

লোকসানের পাহাড়ে বহুজাতিক সিঙ্গার, লভ্যাংশহীন বছরে শেয়ারের অবনমন
অর্থ ও বাণিজ্য

লোকসানের পাহাড়ে বহুজাতিক সিঙ্গার, লভ্যাংশহীন বছরে শেয়ারের অবনমন

সপ্তাহের সবচেয়ে পঠিত

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ডিজিটালাইজেশনের অভাবে দেশের আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হচ্ছে
অর্থ ও বাণিজ্য

ডিজিটালাইজেশনের অভাবে দেশের আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হচ্ছে

চতুর্থ শিল্পবিপ্লবের এ যুগে বৈশ্বিক লেনদেন প্রায় পুরোটাই...

লোকসানের পাহাড়ে বহুজাতিক সিঙ্গার, লভ্যাংশহীন বছরে শেয়ারের অবনমন

লোকসানের পাহাড়ে বহুজাতিক সিঙ্গার, লভ্যাংশহীন বছরে শেয়ারের অবনমন

৮১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির নতুন ফোন আনল ভিভো

৮১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির নতুন ফোন আনল ভিভো

কন্টেন্ট ক্রিয়েটরদের সুখবর দিলো টিকটক

বাংলাদেশি ক্রিয়েটরদের ১ কোটি ৩২ লাখ ভিডিও ডিলিট করেছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ মে ২০২৬

তাইওয়ানে বছরে ১৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনভিডিয়া

Techzoom.TV |
TechzoomTV