Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উবারের আদলে আসছে জাতীয় অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 30 May 2026
উবারের আদলে আসছে জাতীয় অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক
Share on FacebookShare on Twitter

ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স না পাওয়া, অতিরিক্ত ভাড়া আদায়, দালালচক্রের দৌরাত্ম্য ও সমন্বয়হীনতার দীর্ঘদিনের সমস্যার সমাধানে ‘জাতীয় অ্যাম্বুলেন্স পুল ও জরুরি সেবা নেটওয়ার্ক’ গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে পরিকল্পনার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বেসরকারি অ্যাম্বুলেন্সগুলোকে একটি কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় এনে অ্যাপ বা কল সেন্টারের মাধ্যমে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকার ব্যবস্থা করা হবে। পরিকল্পনাটি অনেকটা রাইড শেয়ারিং অ্যাপ ‘উবার’-এর আদলে হতে পারে। একই সঙ্গে ভাড়া নির্ধারণ, রিয়েল-টাইম ট্র্যাকিং এবং জরুরি সেবার সমন্বিত নেটওয়ার্ক তৈরির বিষয়েও কাজ চলছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে এ খাতে প্রাথমিকভাবে ৩০ কোটি টাকা বরাদ্দের সুপারিশ করা হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে গাইডলাইন প্রণয়ন, সেবার পরিধি নির্ধারণ, রক্ষণাবেক্ষণ কাঠামো তৈরি, অ্যাম্বুলেন্স ট্র্যাকিং সিস্টেম চালু এবং বিদ্যমান স্বাস্থ্য হেল্পলাইন ১৬২৬৩-কে কার্যকর করার প্রস্তাব রয়েছে। শুরুতে রাজধানী ঢাকায় পাইলট প্রকল্প চালুর চিন্তাভাবনা করা হচ্ছে।

প্রসঙ্গত, ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির নির্বাচনি ইশতেহারের স্বাস্থ্যসেবা অংশে জাতীয় অ্যাম্বুলেন্স পুল গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়, সময়মতো অ্যাম্বুলেন্স না পেয়ে যেন কোনো জীবন ঝরে না যায়, সে লক্ষ্যেই প্রযুক্তিনির্ভর জরুরি চিকিৎসাসেবা চালু করা হবে।

এ প্রতিশ্রুতির আলোকে গত ২৩ মে স্বাস্থ্যসেবা বিভাগে অতিরিক্ত সচিব (হাসপাতাল) মো. খোরশেদ আলমের সভাপতিত্বে একটি প্রাথমিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বেসরকারি অ্যাম্বুলেন্সগুলোকে কীভাবে একই নেটওয়ার্কে আনা যায় এবং কেন্দ্রীয়ভাবে পরিচালনার কাঠামো কী হতে পারে, তা নিয়ে আলোচনা হয়।

স্বাস্থ্যসেবা বিভাগের বিশ্বস্ত সূত্র বলছে, থাকলেও কেন্দ্রীয় সমন্বয়ের অভাবে অনেক সময় জরুরি রোগীরা সময়মতো সেবা পান না। এক এলাকায় অ্যাম্বুলেন্স খালি থাকলেও অন্য এলাকায় রোগীকে দীর্ঘসময় অপেক্ষা করতে হয়। এই বাধা দূর করতে অ্যাপ কিংবা কল সেন্টারের মাধ্যমে নিকটস্থ অ্যাম্বুলেন্স শনাক্ত করে রোগীর কাছে পাঠানোর ব্যবস্থা করছে সরকার। একই সঙ্গে এমআইএসভিত্তিক ব্যবস্থার মাধ্যমেও রোগী, হাসপাতাল ও অ্যাম্বুলেন্সের মধ্যে দ্রুত সমন্বয় করা হবে।

এ বিষয়ে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (হাসপাতাল অনুবিভাগ) মো. খোরশেদ আলম জানান, জাতীয় অ্যাম্বুলেন্স পুল এখনো প্রাথমিক পরিকল্পনা পর্যায়ে রয়েছে। এই পরিকল্পনার অধীনে অ্যাপভিত্তিক কিংবা কল সেন্টারনির্ভর একটি সিস্টেম নিয়ে ভাবা হচ্ছে, যেখানে উবারের মতো সহজে অ্যাম্বুলেন্স ডাকা যাবে। পাশাপাশি ভাড়া নিয়ন্ত্রণ, ট্র্যাকিং ব্যবস্থা ও সেবার মান নিশ্চিত করার বিষয়েও কাজ হবে।

স্বাস্থ্যসেবা বিভাগ জানিয়েছে, জাতীয় নেটওয়ার্ক চালু হলে সরকার কিলোমিটারভিত্তিক নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করতে পারে। পরিকল্পনার অংশ হিসেবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর আদলে একটি কেন্দ্রীয় কল সেন্টার চালুর বিষয়েও আলোচনা হয়েছে। পরবর্তী পর্যায়ে বিআরটিএ, পুলিশ, সরকারি-বেসরকারি হাসপাতাল, অ্যাম্বুলেন্স মালিক ও চালকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বড় পরিসরে বৈঠক করা হবে।

তবে সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণহীনভাবে পরিচালিত বেসরকারি অ্যাম্বুলেন্স খাতে গড়ে ওঠা সিন্ডিকেট নতুন এই ব্যবস্থার পথে বড় চ্যালেঞ্জ হতে পারে। তারপরও জনস্বার্থে কার্যকর ও প্রযুক্তিনির্ভর জরুরি স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক গড়ে তোলার বিষয়ে আশাবাদী সরকার।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক

এই বিভাগ থেকে আরও পড়ুন

কিসে সবচেয়ে বেশি ভয় পান বিল গেটস?
প্রযুক্তি সংবাদ

কিসে সবচেয়ে বেশি ভয় পান বিল গেটস?

চট্টগ্রামের খুলশীতে বিভিন্ন ডিভাইসসহ ৬৩ বিদেশী নাগরিক গ্রেফতার, যা বলছে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চট্টগ্রামের খুলশীতে বিভিন্ন ডিভাইসসহ ৬৩ বিদেশী নাগরিক গ্রেফতার, যা বলছে পুলিশ

ফোনে কত র‌্যাম হলে ভালো? জেনে নিন আপনার প্রয়োজন অনুযায়ী আদর্শ র‌্যাম
নির্বাচিত

ফোনে কত র‌্যাম হলে ভালো? জেনে নিন আপনার প্রয়োজন অনুযায়ী আদর্শ র‌্যাম

ই-কমার্স প্রতিষ্ঠান উইকম ও থলে ডটকমের ৬ জন গ্রেফতার
ই-কমার্স

ই-কমার্স প্রতিষ্ঠান উইকম ও থলে ডটকমের ৬ জন গ্রেফতার

প্রথমবারের মতো নারী উদ্যোক্তাদের জন্য ‘ওয়েন্ড অ্যাপ’
ই-কমার্স

প্রথমবারের মতো নারী উদ্যোক্তাদের জন্য ‘ওয়েন্ড অ্যাপ’

অ্যান্ড্রয়েডের জন্য ৬ টি সেরা গ্রুপ ভিডিও কল অ্যাপস
টিপস

অ্যান্ড্রয়েডের জন্য ৬ টি সেরা গ্রুপ ভিডিও কল অ্যাপস

Load More

ট্রেন্ডিং টপিক

মংলায় ১০০ মেগাওয়াট এসএমআর নির্মাণের প্রস্তাব দিয়েছে চীন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশকে এসএমআর প্রযুক্তিতে চীনের প্রস্তাব

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড
নির্বাচিত

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লের Redmi 17C 5G স্মার্টফোন
মোবাইল এরিনা

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লে, ভারতে Redmi 17C 5G

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 May 2026

উবারের আদলে আসছে জাতীয় অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক

Techzoom.TV |
TechzoomTV