Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শিশুদের নিরাপত্তা বিঘ্নিত করার দায়ে মামলার মুখে চ্যাটজিপিটির ওপেনএআই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 3 June 2026
শিশুদের নিরাপত্তা বিঘ্নিত করার দায়ে মামলার মুখে চ্যাটজিপিটির ওপেনএআই
Share on FacebookShare on Twitter

শিশুদের নিরাপত্তা ঝুঁকির অভিযোগ এনে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআই এবং এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য।

চ্যাটজিপিটি প্ল্যাটফর্মটির নিরাপত্তার বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে এই মামলায়। একই সঙ্গে চ্যাটজিপিটি স্কুল শুটারদের (শিক্ষা প্রতিষ্ঠানে হামলাকারী) তথ্য সরবরাহ করা, আত্মহননের পথ দেখানো এবং তরুণ ব্যবহারকারীদের আসক্ত করার মাধ্যমে শিশুদের ক্ষতি করছে বলেও মামলায় উল্লেখ করা হয়।

ওপেনএআই-এর বিরুদ্ধে কোনো মার্কিন অঙ্গরাজ্যের আইনি পদক্ষেপ নেওয়ার এটিই প্রথম ঘটনা। ফ্লোরিডার রিপাবলিকান অ্যাটর্নি জেনারেল জেমস উথমিয়ার সোমবার অঙ্গরাজ্যের আদালতে এই মামলাটি দায়ের করেন।

মামলায় গত বছর ফ্লোরিডার টালাহাসি বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি গোলাগুলির ঘটনা এবং অন্যান্য অঙ্গরাজ্যের বেশ কিছু সহিংসতার উদাহরণ টানা হয়েছে, যেখানে হামলাকারীরা সহিংসতা চালানোর আগে চ্যাটজিপিটি থেকে তথ্য পেয়েছিল বলে অভিযোগ রয়েছে।

এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল উথমিয়ার বলেন, চ্যাটজিপিটির যেসব ফিচার সবচেয়ে বেশি ক্ষতিকারক, সেগুলো চালুর পেছনে স্যাম অল্টম্যানের ব্যক্তিগত ভূমিকা ‘সবচেয়ে কেন্দ্রীয়’ ছিল। এই কারণে এই মামলায় অল্টম্যানকে ব্যক্তিগতভাবেও আসামি করা হয়েছে।

উথমিয়ার সাংবাদিকদের বলেন, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিভাবকরা প্রতারিত হচ্ছেন এবং এর জন্য তাদের চড়া মূল্য দিতে হবে। এই মামলার মাধ্যমে শত কোটি ডলার ক্ষতিপূরণ দাবির পাশাপাশি তরুণ ব্যবহারকারীদের ক্ষেত্রে চ্যাটজিপিটির কার্যপদ্ধতি পরিবর্তনের জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।

এই বিষয়ে ওপেনএআই-এর একজন মুখপাত্রের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এর আগে ওপেনএআই জানিয়েছিল, তারা তাদের এআই মডেলগুলোকে এমনভাবে প্রশিক্ষণ দেয় যাতে তা সহিংসতাকে উস্কে দেয় এমন অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে। এমনকি চ্যাট লগে বড় কোনো ক্ষতির সুনির্দিষ্ট ঝুঁকি দেখা দিলে তারা আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করে এবং মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের সহায়তায় বিষয়টি মূল্যায়ন করে।

এর আগে গত এপ্রিল মাসে প্রসিকিউটররা ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির ওই সন্দেহভাজন বন্দুকধারীর চ্যাট লগ পর্যালোচনা করার পর চ্যাটজিপিটির ভূমিকা নিয়ে একটি অপরাধ তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছিলেন। ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির ওই হামলায় নিহত এক ব্যক্তির পরিবারও ওপেনএআই-এর বিরুদ্ধে একটি পৃথক মামলা করেছে, যেখানে দাবি করা হয়েছে যে চ্যাটজিপিটি হামলাকারীকে আক্রমণের পরিকল্পনা করতে সাহায্য করেছিল।

বর্তমানে এআই কোম্পানিগুলো বিশ্বজুড়ে মামলার এক ক্রমবর্ধমান তরঙ্গের মুখোমুখি হচ্ছে। ব্যবহারকারীদের চ্যাটবটের সঙ্গে এমন সব কথপোকথন যা আত্মক্ষতি, মানসিক অসুস্থতা এবং সহিংসতায় প্ররোচিত করে, তা ঠেকাতে ব্যর্থ হওয়ার অভিযোগে এসব মামলা করা হচ্ছে। গত এপ্রিলেও কানাডার এক প্রাণঘাতী গণ-গোলাগুলির ঘটনায় নিহতদের পরিবার ওপেনএআই এবং অল্টম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল, যেখানে দাবি করা হয় যে চ্যাটজিপিটিতে ওই হামলার পরিকল্পনা চলার বিষয়টি কোম্পানি আগে থেকেই জানত, কিন্তু পুলিশকে সতর্ক করেনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

চিপ সংকটে বিপর্যস্ত দেশের মোবাইল খাত
প্রযুক্তি সংবাদ

চিপ সংকটে বিপর্যস্ত দেশের মোবাইল খাত

ওপেনসোর্স ডেটাবেজে চলছে এনআইডি: নেই কোনো এন্টারপ্রাইজ সাপোর্ট
প্রযুক্তি পরামর্শ

এবার এনআইডি সংশোধনের নিয়মে বড় পরিবর্তন

হোয়াটসঅ্যাপ-টুইটারেও রেকর্ড গড়লেন মেসি
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপ-টুইটারেও রেকর্ড গড়লেন মেসি

আইএসপিএবি’র সভাপতি ইমদাদ, মহাসচিব নাজমুল
প্রযুক্তি সংবাদ

আইএসপিএবি’র সভাপতি ইমদাদ, মহাসচিব নাজমুল

কোথায় হারিয়ে গেলো ক্যাসিও এফ ৯১ ডাব্লিউ ঘড়িটি?
নির্বাচিত

কোথায় হারিয়ে গেলো ক্যাসিও এফ ৯১ ডাব্লিউ ঘড়িটি?

জাফর আলমের মৃত্যুতে টেলিযোগাযোগ মন্ত্রীর শোক
প্রযুক্তি সংবাদ

পৃথিবীতে বাঙালির ইতিহাস অনন্য : মোস্তাফা জব্বার

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

অনার ম্যাজিক ৯ সিরিজে থাকছে ১১,০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ এমপি ক্যামেরা ও এআরআরআই ভিডিও প্রযুক্তি
নির্বাচিত

অনার ম্যাজিক ৯ সিরিজে থাকছে ১১,০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ এমপি ক্যামেরা ও এআরআরআই ভিডিও প্রযুক্তি

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন
প্রযুক্তি বাজার

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন

প্রযুক্তি পরামর্শ

আইফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে, ছবি-ভিডিও না মুছেই

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 June 2026

শিশুদের নিরাপত্তা বিঘ্নিত করার দায়ে মামলার মুখে চ্যাটজিপিটির ওপেনএআই

Techzoom.TV |
TechzoomTV