Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মিটিংয়ে সবার কথোপকথন শুনে রিপোর্ট বানিয়ে দেবে মেটার এআই পেনডেন্ট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 5 June 2026
মিটিংয়ে সবার কথোপকথন শুনে রিপোর্ট বানিয়ে দেবে মেটার এআই পেনডেন্ট
Share on FacebookShare on Twitter

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি উন্নয়নে প্রতিযোগিতা যখন তুঙ্গে, তখন নতুন এক ওয়্যারেবল ডিভাইস নিয়ে কাজ শুরু করেছে মেটা। স্মার্ট গ্লাসের বাজারে এরই মধ্যে নিজেদের অবস্থান শক্ত করার পর এবার সংস্থাটি নজর দিয়েছে এআই-চালিত একটি পেনডেন্ট তৈরির দিকে। প্রযুক্তি মহলের ধারণা, এটি ব্যবহারকারীর ব্যক্তিগত ডিজিটাল সহকারী হিসেবে বিভিন্ন কাজে সহায়তা করবে।

জানা গেছে, মেটা তাদের নতুন ‘ওয়্যারেবলস ফর ওয়ার্ক’ উদ্যোগের আওতায় এই ডিভাইসটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। মূলত অফিস ও কর্পোরেট পরিবেশে কর্মরত ব্যক্তিদের কথা মাথায় রেখেই পণ্যটি তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে কর্মক্ষেত্রে তথ্য ব্যবস্থাপনা ও কাজের গতি আরও উন্নত করার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিবেদন অনুযায়ী, এআই পেনডেন্ট ব্যবহারকারীর আশপাশের কথোপকথন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইন্টারঅ্যাকশন বিশ্লেষণ করতে পারবে। পাশাপাশি সেগুলোর সংক্ষিপ্তসার তৈরি করে প্রয়োজনীয় তথ্য পরবর্তীতে সহজে খুঁজে পাওয়ার সুযোগ দেবে। ফলে মিটিং, আলোচনা কিংবা দৈনন্দিন কর্মপরিবেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখা আরও সহজ হতে পারে।

প্রযুক্তি সংশ্লিষ্ট সূত্রের দাবি, চলতি বছরের শেষ নাগাদ ডিভাইসটির সীমিত পরিসরে পরীক্ষামূলক ব্যবহার শুরু হতে পারে। এর মাধ্যমে মেটা বাস্তব পরিবেশে প্রযুক্তিটির কার্যকারিতা যাচাই করবে।

এই প্রকল্পের পেছনে মেটার আগের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপও রয়েছে। গত বছর প্রতিষ্ঠানটি মেটা ওয়্যারেবল স্টার্টআপ লিমিটলেস অধিগ্রহণ করে। ওই কোম্পানি এমন পেনড্যান্ট-ধরনের ডিভাইস তৈরি করত, যা বাস্তব জীবনের কথোপকথন রেকর্ড, ট্রান্সক্রাইব এবং সংরক্ষণ করতে সক্ষম। নতুন এআই পেনডেন্টে সেই প্রযুক্তির আরও উন্নত সংস্করণ ব্যবহার করা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ওয়্যারেবলস ফর ওয়ার্ক কী?
মেটার নতুন কর্মসূচি ‘ওয়্যারেবলস ফর ওয়ার্ক’ মূলত বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান ও কর্পোরেট সংস্থাগুলোর জন্য ডিজাইন করা হচ্ছে। প্রথম ধাপে নির্বাচিত কয়েকটি প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে এই প্রকল্প চালু করা হবে। জানা গেছে, প্রতিটি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানে প্রায় ১০০টি করে ডিভাইস সরবরাহ করা হতে পারে।

দীর্ঘমেয়াদে মেটা এই খাতে বড় বিনিয়োগের পরিকল্পনা করছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের দ্বিতীয়ার্ধের মধ্যে প্রায় ১ কোটি এআই ওয়্যারেবল ডিভাইস বাজারে পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সংস্থাটি। পাশাপাশি আরও নতুন দেশে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে তাদের।

স্মার্ট গ্লাসেও নতুন চমক
শুধু ওয়্যারেবলস ফর ওয়ার্ক নয়, স্মার্ট গ্লাস প্রযুক্তিতেও মেটা সমানভাবে কাজ চালিয়ে যাচ্ছে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ২০২৬ সালের শেষ নাগাদ সংস্থাটি একাধিক নতুন স্মার্ট গ্লাস উন্মোচন করতে পারে।

সম্ভাব্য মডেলগুলোর তালিকায় রয়েছে মোডেলো, লুনা, আরবিএম২ রিফ্রেশ এবং মোজিটো সিআইপি। এছাড়া ভবিষ্যৎ প্রজন্মের প্রযুক্তি নিয়ে আর্টিমিস ও এসএসডি নামের আরও কিছু পরীক্ষামূলক প্রকল্পের কাজও চলছে বলে জানা গেছে।

এআই ও ওয়্যারেবল প্রযুক্তির সমন্বয়ে মেডা যে আগামী দিনের ব্যক্তিগত কম্পিউটিং অভিজ্ঞতা বদলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, নতুন এই উদ্যোগগুলো সেই ইঙ্গিতই দিচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সিলেটে ২৭৯টি এন্ড্রয়েড ফোন জব্দ, আটক ৪
প্রযুক্তি সংবাদ

সিলেটে ২৭৯টি এন্ড্রয়েড ফোন জব্দ, আটক ৪

এই ল্যাপটপগুলিতে পাবেন আলট্রা এইচডি ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

এই ল্যাপটপগুলিতে পাবেন আলট্রা এইচডি ডিসপ্লে

নির্বাচিত

গুগল মিটিং দেখা যাবে ইউটিউবেও, জানুন উপায়

জিমেইমেলের ছবি ট্রান্সফার করুন গুগল ফটোজে
নির্বাচিত

জিমেইমেলের ছবি ট্রান্সফার করুন গুগল ফটোজে

যেভাবে জানবেন মোবাইল হ্যান্ডসেটের আইএমইআই নম্বর
নির্বাচিত

যেভাবে জানবেন মোবাইল হ্যান্ডসেটের আইএমইআই নম্বর

গুগল-ফেসবুকে বিজ্ঞাপনের তথ্য চেয়েছে বিটিআরসি
প্রযুক্তি সংবাদ

গুগল-ফেসবুকে বিজ্ঞাপনের তথ্য চেয়েছে বিটিআরসি

Load More

ট্রেন্ডিং টপিক

১২ বছরে বাংলাদেশ লোকাল গাইডস, ৩০০তম মিটআপ উদযাপন
প্রযুক্তি সংবাদ

১২ বছরে বাংলাদেশ লোকাল গাইডস, ৩০০তম মিটআপ উদযাপন

‘AI সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন
প্রযুক্তি সংবাদ

‘AI সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন

পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ!
প্রযুক্তি সংবাদ

পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ!

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন
প্রযুক্তি বাজার

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 June 2026

মিটিংয়ে সবার কথোপকথন শুনে রিপোর্ট বানিয়ে দেবে মেটার এআই পেনডেন্ট

Techzoom.TV |
TechzoomTV