Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 13 June 2026
অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স
Share on FacebookShare on Twitter

রকেট, স্যাটেলাইট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ঘিরে গড়ে ওঠা মাস্কের বিস্তৃত সাম্রাজ্যে অংশীদার হওয়ার সুযোগ পেয়েই ব্যাপক আগ্রহ দেখান বিনিয়োগকারীরা। ৭৫ বিলিয়ন ডলারের রেকর্ড প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও)-এর পরদিনই ৫১ কোটির বেশি শেয়ার হাতবদল হয়, যার মূল্য প্রায় ৮৪ বিলিয়ন ডলার। যদিও স্পেসএক্স এখনো লাভজনক নয় এবং এর আয় একই মূল্যমানের বড় প্রযুক্তি কোম্পানিগুলোর তুলনায় অনেক কম

নাসডাকে প্রথম দিনের লেনদেনেই ১৯ শতাংশ লাফ দিয়েছে স্পেসএক্সের শেয়ার। এতে বাজারমূল্য ২ ট্রিলিয়ন বা ২ লাখ কোটি ডলার অতিক্রম করে যুক্তরাষ্ট্রের ষষ্ঠ বৃহত্তম কোম্পানিতে পরিণত হয়েছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে ইলন মাস্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হয়েছেন বলে রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রকেট, স্যাটেলাইট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ঘিরে গড়ে ওঠা মাস্কের বিস্তৃত সাম্রাজ্যে অংশীদার হওয়ার সুযোগ পেয়েই ব্যাপক আগ্রহ দেখান বিনিয়োগকারীরা। ৭৫ বিলিয়ন ডলারের রেকর্ড প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও)-এর পরদিনই ৫১ কোটির বেশি শেয়ার হাতবদল হয়, যার মূল্য প্রায় ৮৪ বিলিয়ন ডলার। যদিও স্পেসএক্স এখনো লাভজনক নয় এবং এর আয় একই মূল্যমানের বড় প্রযুক্তি কোম্পানিগুলোর তুলনায় অনেক কম।

২০১২ সালে ফেসবুকের আইপিওতে যেভাবে প্রযুক্তিগত সমস্যা হয়েছিল, এবার তেমন কিছু ঘটেনি। গতকাল সকালে স্বাভাবিকভাবেই লেনদেন শুরু হয়। দিনের শেষে স্পেসএক্সের শেয়ারদর দাঁড়ায় ১৬০ ডলার ৯৫ সেন্ট, ফলে কোম্পানিটির বাজারমূল্য পৌঁছে যায় ২ দশমিক ১ ট্রিলিয়ন ডলারে। এতে স্পেসএক্স ব্রডকমকে পেছনে ফেলেছে, আর সামনে রয়েছে অ্যামাজন, যার বাজারমূল্য প্রায় ২ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার।

অভিষেকের আগে নাসডাকের সক্ষমতা নিয়ে বাজারে উদ্বেগ ছিল, বিশেষ করে সাম্প্রতিক সময়ে প্রযুক্তি খাতের শেয়ারের দরপতন এর কারণ। এআই-নির্ভর কোম্পানিগুলোর অস্বাভাবিক মূল্যায়ন নিয়েও প্রশ্ন উঠেছিল। সামনে আরো বড় আইপিও আসছে—অ্যানথ্রপিক ও ওপেনএআই এরই মধ্যে তালিকাভুক্তির অপেক্ষায় রয়েছে।

তবে দিনের শেষে বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী থেকে শুরু করে মাস্কভক্ত খুচরা বিনিয়োগকারী সবার মধ্যেই ছিল উচ্ছ্বাস।

ইন্ডিয়ানাপোলিসভিত্তিক মাইন্ডসেট ওয়েলথ ম্যানেজমেন্টের প্রধান বিনিয়োগ কর্মকর্তা সেথ হিকল বলেন, ‘অনেক বিনিয়োগকারীর কাছে স্পেসএক্সে বিনিয়োগ করা মানে শিল্পবিপ্লবের সময় রেলপথে বিনিয়োগ করার মতো। আর সেই সুযোগের জন্য তারা “ইলন মাস্ক প্রিমিয়াম” দিতেও প্রস্তুত।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইনস্টাগ্রামে পণ্যের প্রচারণাকারীদের তথ্য ফাঁস
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রামে গুরুতর নিরাপত্তা ত্রুটি ছিল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল
কিভাবে করবেন

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

ফোনে কভার ব্যবহার করা ভালো না খারাপ?
নির্বাচিত

কভার ব্যবহারে কি সেলফোনের ক্ষতি হয়

বন্ধ হলো ইউটিউবের গেমিং
প্রযুক্তি সংবাদ

বন্ধ হলো ইউটিউবের গেমিং

এশিয়া প্যাসিফিকে দ্রুত এগিয়ে চলেছে হুয়াওয়ে ক্লাউড
প্রযুক্তি সংবাদ

এশিয়া প্যাসিফিকে দ্রুত এগিয়ে চলেছে হুয়াওয়ে ক্লাউড

দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে ভিভোর এস১ প্রো
নির্বাচিত

দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে ভিভোর এস১ প্রো

Load More

ট্রেন্ডিং টপিক

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির
অর্থ ও বাণিজ্য

নেতিবাচক ধারা কাটিয়ে ঘুরে দাঁড়াল গ্রামীণফোন: ৩য় প্রান্তিকে রাজস্ব ৪,০১৭ কোটি টাকা, নিট মুনাফা ৭৫১ কোটি

ভাঁজযোগ্য আইফোন নিয়ে বিপাকে অ্যাপল, যা জানা গেলো
প্রযুক্তি সংবাদ

ভাঁজযোগ্য আইফোন নিয়ে বিপাকে অ্যাপল, যা জানা গেলো

সাংবাদিকতায় নতুন সুযোগ নিয়ে এসেছে এআই
নির্বাচিত

সাংবাদিকতায় নতুন সুযোগ নিয়ে এসেছে এআই

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?
প্রযুক্তি পরামর্শ

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইপিওর আবেদন করেছে চীনের মেমোরি চিপ নির্মাতা ওয়াইএমটিসি
প্রযুক্তি সংবাদ

আইপিওর আবেদন করেছে চীনের মেমোরি চিপ নির্মাতা ওয়াইএমটিসি

চীনের শীর্ষস্থানীয় ন্যান্ড (NAND) ফ্ল্যাশ মেমোরি চিপ নির্মাতা...

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার

ভারতে ইনফিনিক্স জিটি ৫০ প্রো উন্মোচন

ভারতে ইনফিনিক্স জিটি ৫০ প্রো উন্মোচন

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 June 2026

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix