Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আপনার অ্যান্ড্রয়েড ফোন ভাইরাসে আক্রান্ত কিনা বলে দেবে এই ৪ লক্ষণ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 18 June 2026
আপনার অ্যান্ড্রয়েড ফোন ভাইরাসে আক্রান্ত কিনা বলে দেবে এই ৪ লক্ষণ
Share on FacebookShare on Twitter

অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোতে সাধারণত একাধিক নিরাপত্তা ব্যবস্থা থাকে। তবে সাইবার অপরাধীদের নিত্যনতুন কৌশলের কারণে ব্যবহারকারীরা প্রতিনিয়ত ম্যালওয়্যার, স্পাইওয়্যার এবং অন্যান্য ক্ষতিকর সফটওয়্যারের ঝুঁকির মুখে পড়ছেন।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো সাধারণত সুরক্ষিত হলেও ফোন হ্যাক বা সংক্রমিত হয়েছে কিনা, তা বুঝতে ব্যবহারকারীদের সবসময় সতর্ক থাকা উচিত। ম্যালওয়্যার শুধু ফোনের কার্যক্ষমতাই কমায় না, বরং ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের বিবরণও ঝুঁকির মধ্যে ফেলে দেয়।

আপনার অ্যান্ড্রয়েড ফোনটি ভাইরাসে আক্রান্ত কিনা, তা বোঝার জন্য ৪টি প্রধান লক্ষণ নিচে দেওয়া হলো:

১. ফোনের অস্বাভাবিক আচরণ

ম্যালওয়্যার সংক্রমণের অন্যতম সাধারণ লক্ষণ হলো ডিভাইসের অপ্রত্যাশিত আচরণ। যদি আপনার ফোন আপনার অজান্তেই নিজে নিজে টেক্সট মেসেজ পাঠাতে শুরু করে, কাউকে কল দেয়, কোনো অ্যাপ খুলে যায় কিংবা স্ক্রিনে হঠাৎ পপআপ বিজ্ঞাপন ভেসে ওঠে, তবে বুঝতে হবে ব্যাকগ্রাউন্ডে কোনো ক্ষতিকর সফটওয়্যার সচল রয়েছে। এছাড়া ফোনে নিজে থেকে কোনো অপরিচিত অ্যাপ ইনস্টল হয়ে গেলেও সতর্ক হওয়া জরুরি।

২. অনলাইন অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশ

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, আপনার সোশ্যাল মিডিয়া, ইমেইল বা ব্যাংকিং অ্যাকাউন্টে কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখা দিলে বুঝতে হবে আপনার লগইন তথ্য চুরি হয়েছে। যদি আপনার অজান্তেই পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যায়, অপরিচিত কোনো স্থান থেকে লগইন অ্যালার্ট আসে বা কোনো কার্যক্রম ঘটে, তবে এটি ম্যালওয়্যারের কাজ হতে পারে।

৩. হঠাৎ ডাটা (ইন্টারনেট) ব্যবহার বেড়ে যাওয়া

মোবাইল ডাটার ব্যবহার হঠাৎ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়াও একটি বড় সতর্কবার্তা। ক্ষতিকর অ্যাপগুলো সাধারণত ব্যাকগ্রাউন্ডে লুকিয়ে থেকে বাইরের সার্ভারের সঙ্গে যোগাযোগ করে এবং তথ্য আপলোড করে। এর ফলে ব্যবহারকারীর অজান্তেই প্রচুর ডাটা খরচ হয় এবং ফোনের বিল বেড়ে যেতে পারে।

৪. দ্রুত ব্যাটারি শেষ হওয়া এবং ফোন গরম হওয়া

ভারি কোনো কাজ বা গেম খেলা ছাড়াই যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি স্বাভাবিকের চেয়ে দ্রুত শেষ হতে থাকে কিংবা ফোন অতিরিক্ত গরম হয়ে যায়, তবে ব্যাকগ্রাউন্ডে ম্যালওয়্যার চলার সম্ভাবনা রয়েছে। যদিও পুরনো হার্ডওয়্যারের কারণেও এমনটা হতে পারে, তবে প্রতিনিয়ত এই সমস্যা হওয়া মানে কোনো ক্ষতিকর অ্যাপ ফোনের প্রসেসর ও র‍্যাম ব্যবহার করছে।

যেভাবে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস সুরক্ষিত রাখবেন
আপনার ফোন ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ হলে বিশেষজ্ঞরা অবিলম্বে নিচের পদক্ষেপগুলো নেওয়ার পরামর্শ দিয়েছেন:

‘সেফ মোড’ চালু করুন: ফোন সেফ মোডে রিস্টার্ট করলে সব থার্ড-পার্টি অ্যাপ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, যা ক্ষতিকর অ্যাপ শনাক্ত করতে সাহায্য করে।

অ্যাপস মুছে ফেলুন: সম্প্রতি ইনস্টল করা বা সন্দেহজনক মনে হওয়া অ্যাপগুলো দ্রুত আনইনস্টল করে দিন।

অ্যাপ পারমিশন যাচাই করুন: আপনার ফোনের অ্যাপগুলো কী কী তথ্য ব্যবহারের অনুমতি নিয়ে রেখেছে তা রিভিউ করুন এবং অপ্রয়োজনীয় অ্যাক্সেস বন্ধ করুন।

গুগল প্রটেকশন অন করুন: গুগলের ‘অ্যাডভান্স প্রোটেকশন’ ফিচারগুলো চালু রাখুন।

বিশ্বস্ত উৎস ব্যবহার করুন: গুগল প্লে স্টোর ছাড়া অন্য কোনো অপরিচিত ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড করবেন না।

আপডেট রাখুন: আপনার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং সব অ্যাপস সবসময় আপ-টু-ডেট রাখুন।

সন্দেহজনক লিংকে ক্লিক এড়িয়ে চলুন: ইমেইল, মেসেজ বা ওয়েবসাইটে আসা যেকোনো সন্দেহজনক লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন।

শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন: অনলাইন অ্যাকাউন্টগুলোর জন্য সবসময় জটিল এবং অনন্য পাসওয়ার্ড ব্যবহার করুন।

যদি আপনি নিশ্চিত হন যে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে, তবে অবিলম্বে আপনার মোবাইল অপারেটরের সঙ্গে যোগাযোগ করুন, সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন এবং প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে বিষয়টি অবহিত করুন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সিঙ্গাপুরে স্মার্ট বাংলাদেশের রূপরেখা তুলে ধরলেন প্রতিমন্ত্রী পলক
প্রযুক্তি সংবাদ

সিঙ্গাপুরে স্মার্ট বাংলাদেশের রূপরেখা তুলে ধরলেন প্রতিমন্ত্রী পলক

নাইট ভিশন ক্যামেরাসহ ডজির এস৯৮ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

নাইট ভিশন ক্যামেরাসহ ডজির এস৯৮ স্মার্টফোন

মিডিয়াটেক প্রসেসরসহ রিয়েলমির প্রথম প্যাড উন্মোচন
নির্বাচিত

মিডিয়াটেক প্রসেসরসহ রিয়েলমির প্রথম প্যাড উন্মোচন

আইফোন ১৪-তে দুই টেরাবাইট স্টোরেজ থাকছে
নির্বাচিত

আইফোন ১৪-তে দুই টেরাবাইট স্টোরেজ থাকছে

আসছে গুগল অ্যাসিস্ট্যান্টের ড্রাইভিং মোড
নির্বাচিত

ইন্টারনেট ছাড়া ব্যবহার করা যাবে গুগল ড্রাইভ

৪২ জন জনসংযোগ কর্মকর্তাকে ফিরিয়ে নেওয়া হলো তথ্য অধিদপ্তরে
নির্বাচিত

৪২ জন জনসংযোগ কর্মকর্তাকে ফিরিয়ে নেওয়া হলো তথ্য অধিদপ্তরে

Load More

ট্রেন্ডিং টপিক

ফেরারি নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

ফেরারি নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু
প্রযুক্তি সংবাদ

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

রাজস্ব ও নিরাপত্তা রক্ষায় বড় হাতিয়ার ‘এনইআইআর’
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফোনের নিবন্ধন দুই ধাপে চালুর পরিকল্পনা

ভিভো ওয়াই৩২: অল-ইন-ওয়ান স্মার্ট পারফর্মার
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই৩২: অল-ইন-ওয়ান স্মার্ট পারফর্মার

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

ফেরারি নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স

ফেরারি নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স

বাংলাদেশে উন্মোচিত শাওমি টিভি এস প্রো ও এক্স মিনি এলইডি ২০২৬ সিরিজ

১৪৪ হার্টজ ও ৪কে ডিসপ্লের নতুন টিভি আনল শাওমি, দাম কত?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরায় বাজিমাত! এলো অপো ফাইন্ড এক্স১০ সিরিজ
প্রযুক্তি সংবাদ

২০০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরায় বাজিমাত! এলো অপো ফাইন্ড এক্স১০ সিরিজ

ছবি তুলতে ভালোবাসেন? অপো বাজারে নিয়ে এসেছে তাদের...

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

সাংবাদিকতায় নতুন সুযোগ নিয়ে এসেছে এআই

সাংবাদিকতায় নতুন সুযোগ নিয়ে এসেছে এআই

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 June 2026

আপনার অ্যান্ড্রয়েড ফোন ভাইরাসে আক্রান্ত কিনা বলে দেবে এই ৪ লক্ষণ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix