Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সোশ্যাল মিডিয়ায় বাড়ছে ‘এআই ইনফ্লুয়েন্সার’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২২ জুন ২০২৬
সোশ্যাল মিডিয়ায় বাড়ছে ‘এআই ইনফ্লুয়েন্সার’
Share on FacebookShare on Twitter

সোশ্যাল মিডিয়ায় পণ্যের প্রচার বাড়াতে বিভিন্ন ব্র্যান্ড এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ইনফ্লুয়েন্সার ব্যবহার করছে।সম্প্রতি এক অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

অনুসন্ধানের তথ্যানুযায়ী, বিভিন্ন কোম্পানি এখন এমনসব এআই কনটেন্ট ব্যবহার করছে, যা দেখে সাধারণ মানুষের মনে হতে পারে এগুলো প্রকৃত গ্রাহকের বাস্তব অভিজ্ঞতা। কিন্তু এসব বিজ্ঞাপনে দেখানো মানুষের কোনো অস্তিত্ব নেই। সোশ্যাল মিডিয়ায় সাধারণ ব্যবহারকারীদের পক্ষে বোঝার কোনো উপায় থাকে না পর্দায় দৃশ্যমান ব্যক্তিটি আসল নাকি নকল।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, এআই ইনফ্লুয়েন্সার তৈরি করা অনেক কনটেন্ট ক্রিয়েটরকে গোপনীয়তার চুক্তি বা নন-ডিসক্লোজার এগ্রিমেন্টে স্বাক্ষর করতে বাধ্য করা হচ্ছে, যেন তারা এ কাজ নিয়ে বাইরে কোনো কথা বলতে না পারেন।

বিজ্ঞাপনে এআই ব্যবহারের বিষয়টি সাধারণ ক্রেতাদের জানানো বাধ্যতামূলক কিনা, তা নিয়ে এখনো সুনির্দিষ্ট কোনো বৈশ্বিক নিয়ম নেই। তবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এ বিষয়ে পদক্ষেপ নিয়েছে। আগামী আগস্ট থেকে ইইউর ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাক্ট’ বা এআই আইন কার্যকর হতে যাচ্ছে।

নতুন আইন অনুযায়ী, যেকোনো ডিপফেক ছবি, অডিও কিংবা ভিডিওর গায়ে স্পষ্ট করে ‘এআই প্রযুক্তিতে তৈরি’ লেবেল বা স্টিকার যুক্ত করতে হবে। অবশ্য আইনটি যুক্তরাজ্যের (ইউকে) ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যুক্তরাজ্যের ভোক্তা অধিকার বিষয়ক সংস্থা হুইচ জানায়, বিজ্ঞাপনে বাস্তব মানুষের বদলে কৃত্রিম ইনফ্লুয়েন্সার ব্যবহার করা হলে তা ক্রেতাদের স্পষ্ট করে জানানো উচিত।

ডিপফেক শনাক্তকারী সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান রিয়েলিটি ডিফেন্ডার্স সম্প্রতি কিছু তথ্য উপাত্ত বিশ্লেষণ করেছে। সংস্থাটি জানায়, ইনস্টাগ্রামে ‘ওয়ান্স’ নামের একটি ফটো অ্যাপ নিজেদের প্রচারণায় সম্ভবত এআই ইনফ্লুয়েন্সার ব্যবহার করছে। অ্যাপটি মূলত বিভিন্ন অনুষ্ঠানে ওয়ান-টাইম বা ডিসপোজেবল ক্যামেরার মতো ছবি তুলতে সাহায্য করে। তবে এ বিষয়ে ওয়ান্স কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হলে তারা কোনো মন্তব্য করেনি।

একইভাবে ঘরবাড়ির নকশা করার অ্যাপ ‘মাকেত’ বিজ্ঞাপনে একজন কৃত্রিম নারীকে ব্যবহার করছে। ভিডিওতে ওই নারী অ্যাপটির প্রশংসা করছিলেন। এ বিষয়ে মাকেত কর্তৃপক্ষ জানায়, বড় পরিসরে কোনো প্রচারণায় নামার আগে তারা পরীক্ষামূলকভাবে ও ছোট আকারে এআই ইনফ্লুয়েন্সার ব্যবহার করছে।

এদিকে দুবাইভিত্তিক ফ্যাশন ব্র্যান্ড ‘অ্যাশলে’ একটি রেস্তোরাঁয় পোশাক পরা এক নারীর ছবি পোস্ট করে। কিন্তু গভীরভাবে লক্ষ করলে দেখা যায়, ছবিতে ওই নারীর হাতে একটি অতিরিক্ত আঙুল রয়েছে, যা সাধারণত এআই ছবির ক্ষেত্রে ঘটে। গার্ডিয়ানের পক্ষ থেকে এ বিষয়ে প্রশ্ন করা হলে ব্র্যান্ডটি নিজেদের পেজ থেকে ছবিগুলো মুছে ফেলে। তবে অ্যাশলের একজন মুখপাত্র দাবি করেন, তাদের সব পোশাক সম্পূর্ণ আসল ও হাতে তৈরি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: কৃত্রিম বুদ্ধিমত্তা

এই বিভাগ থেকে আরও পড়ুন

ব্যাটারি নিয়ে দুশ্চিন্তার অবসান: ২০২৬ সালের মার্চে বড় ব্যাটারি সমৃদ্ধ সেরা ৫ স্মার্টফোন
নির্বাচিত

ব্যাটারি নিয়ে দুশ্চিন্তার অবসান: ২০২৬ সালের মার্চে বড় ব্যাটারি সমৃদ্ধ সেরা ৫ স্মার্টফোন

৪৮মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হল গ্যালাক্সি এ ৪১, জানুন দাম ও ফিচার
নির্বাচিত

৪৮মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হল গ্যালাক্সি এ ৪১, জানুন দাম ও ফিচার

ওটিপি ছাড়াই খালি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, এখনই সতর্ক না হলে বিপদ!
অর্থ ও বাণিজ্য

ওটিপি ছাড়াই খালি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, এখনই সতর্ক না হলে বিপদ!

বাংলাদেশিদের জন্য মেটায় রমরমা জুয়ার বিজ্ঞাপন, বছরে ব্যয় ১৫ কোটি
প্রযুক্তি সংবাদ

নতুন এআই মডেল আনল মেটা, যেসব সুবিধা পাওয়া যাবে

প্রযুক্তি সংবাদ

মজিলায় ফাইল শেয়ারিং সার্ভিস

আসছে আইফোন ১৭ সিরিজ: বড় চমক নিয়ে প্রস্তুত অ্যাপল
নির্বাচিত

আইফোনে আসছে স্মার্ট রিমাইন্ডার, যে সুবিধা পাওয়া যাবে

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের স্কিনকেয়ার পণ্য নিয়ে এলো দ্যা সেলেস্টে
অর্থ ও বাণিজ্য

সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের স্কিনকেয়ার পণ্য নিয়ে এলো দ্যা সেলেস্টে

নেস্ট হোম মিনি ও নেস্ট অডিও স্পিকারের উৎপাদন বন্ধ করল গুগল
নির্বাচিত

নেস্ট হোম মিনি ও নেস্ট অডিও স্পিকারের উৎপাদন বন্ধ করল গুগল

প্রযুক্তিগত নির্যাতনের শিকার অনেকেই সহায়তা চান না
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তিগত নির্যাতনের শিকার অনেকেই সহায়তা চান না

আসছে স্ন্যাপড্রাগনের ২ ন্যানোমিটারের ফ্ল্যাগশিপ চিপসেট
নির্বাচিত

আসছে স্ন্যাপড্রাগনের ২ ন্যানোমিটারের ফ্ল্যাগশিপ চিপসেট

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ
প্রযুক্তি সংবাদ

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরতি নিতে শুরুটা করবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে কিছুদিন দূরে থাকার কথা অনেকেই...

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি

চ্যাটজিপিটিতে যুক্ত হলো নতুন সুবিধা

শিশুদের নিরাপত্তা বিঘ্নিত করার দায়ে মামলার মুখে চ্যাটজিপিটির ওপেনএআই

এখন চ্যাটজিপিটিতেই শেডিউল করা যাবে যে কোনো টাস্ক

হোয়াটসঅ্যাপ প্রধানের বিদায়, নতুন দায়িত্বে ভারতের কুনাল শাহ

হোয়াটসঅ্যাপ প্রধানের বিদায়, নতুন দায়িত্বে ভারতের কুনাল শাহ

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২২ জুন ২০২৬

সোশ্যাল মিডিয়ায় বাড়ছে ‘এআই ইনফ্লুয়েন্সার’

Techzoom.TV |
TechzoomTV