Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হোয়াটসঅ্যাপ প্রধানের বিদায়, নতুন দায়িত্বে ভারতের কুনাল শাহ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
হোয়াটসঅ্যাপ প্রধানের বিদায়, নতুন দায়িত্বে ভারতের কুনাল শাহ
Share on FacebookShare on Twitter

দীর্ঘদিনের প্রধান উইল ক্যাথকার্টের বিদায়ের পর হোয়াটসঅ্যাপের শীর্ষ নেতৃত্বে বড় পরিবর্তন এনেছে মেটা।

ক্যাথকার্টের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হচ্ছেন ভারতীয় ফিনটেক স্টার্টআপ ‘ক্রেড’-এর প্রতিষ্ঠাতা কুনাল শাহ। সোমবার কোম্পানিটির পক্ষ থেকে এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।

সাত বছরেরও বেশি সময় ধরে হোয়াটসঅ্যাপ মেসেজিং সার্ভিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন ক্যাথকার্ট। এখন তিনি মেটা’র অন্য পদে স্থানান্তরিত হচ্ছেন বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমধ্যম সিএনবিসি।

এক ফেইসবুক পোস্টে মেটা’র প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ লিখেছেন, মেটার অন্য পদে ‘একদম শুরু থেকে নতুন পণ্য তৈরির কাজ করবেন’ ক্যাথকার্ট।

জাকারবার্গ বলেছেন, “আমাদের এই নিবিড়ভাবে একসঙ্গে কাজ করার ধারা অব্যাহত রাখার বিষয়ে আমি বেশ উচ্ছ্বসিত।”

তবে ক্যাথকার্টের নতুন পদের সুনির্দিষ্ট দায়িত্ব সম্পর্কে সিএনবিসির মন্তব্যের অনুরাধে সাড়া দেননি মেটার একজন মুখপাত্র।

এক এক্স পোস্টে ক্যাথকার্ট লিখেছেন, হোয়াটসঅ্যাপ ‘এখন পর্যন্ত তার সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে, আর এটাই আমার সরে দাঁড়ানোর জন্য সঠিক মুহূর্ত বলে মনে হয়েছে’।

২০১৪ সালে ১ হাজার ৯০০ কোটি ডলারে হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ করেছিল মেটা, যা বর্তমানে বিশ্বজুড়ে অন্যতম জনপ্রিয় মেসেজিং সার্ভিস হিসেবে গড়ে উঠেছে। হোয়াটসঅ্যাপের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৩০০ কোটিরও বেশি।

গেল মাসে মেটা তাদের হোয়াটসঅ্যাপ, ফেইসবুক ও ইনস্টাগ্রামের জন্য সাবস্ক্রিপশন প্ল্যান চালু শুরু করেছে এবং বলেছে, তারা নিজেদের বিভিন্ন এআই সেবার জন্যও নতুন সাবস্ক্রিপশন প্ল্যান পরীক্ষা করে দেখবে।

এসব পদক্ষেপ মেটাকে কেবল বিজ্ঞাপন বিক্রির ওপর নির্ভরশীল না থেকে তাদের ব্যবসাকে বহুমুখী করতে ও এআই খাতে করা মোটা অংকের বিনিয়োগের খরচের একটি অংশ তুলে আনতে সাহায্য করতে পারে।

ক্যাথকার্টের স্থলাভিষিক্ত হওয়া কুনাল শাহ ২০১৮ সালে ‘ক্রেড’ প্রতিষ্ঠা করেছেন। ক্রেড হচ্ছে ক্রেডিট কার্ড বিল পরিশোধের একটি প্ল্যাটফর্ম, যা ব্যবহারকারীদের সময়মতো বিল দেওয়ার জন্য বিভিন্ন পুরস্কার দিয়ে থাকে।

জাকারবার্গ বলেছেন, শাহের ‘নতুন কিছু তৈরির মানসিকতা ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি’ তাকে হোয়াটসঅ্যাপের নেতৃত্ব দেওয়ার জন্য একদম যোগ্য করে তুলেছে।

শাহের এ নিয়োগের অংশ হিসেবে মেটা ক্রেড-এ ৯০ কোটি ডলার বিনিয়োগ করছে বলে স্টার্টআপটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্টার্টআপটির তথ্য অনুসারে, এ বিনিয়োগের পর বর্তমানে ক্রেড-এর বাজার মূল্য দাঁড়িয়েছে ৪৫০ কোটি ডলারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আয়ের হিসাব প্রকাশ করল ওরাকল
প্রযুক্তি সংবাদ

আয়ের হিসাব প্রকাশ করল ওরাকল

best phone under 25000 Bangladesh
প্রযুক্তি সংবাদ

২০২৫ সালের সেরা কম দামের স্মার্টফোন: বাজেটের মধ্যেই স্মার্ট পারফরম্যান্স!

আইফোনে ইউএসবি-সি পোর্টের পরীক্ষা চালাচ্ছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

আইফোন বিক্রিতে নিষেধাজ্ঞা, আদালতের দ্বারস্থ হচ্ছে অ্যাপল

জনপ্রিয় অ্যান্ড্রয়েড ওয়ান লাইনআপ প্রসারিত করতে যাচ্ছে শাওমি
নির্বাচিত

কেনার ৬ মাসের মধ্যে ফোন এক্সচেঞ্জে ৭০% টাকা ফেরত দিবে শাওমি

শিগগির হোয়াটসঅ্যাপ বন্ধ হচ্ছে যেসব ফোনে
প্রযুক্তি সংবাদ

পুরনো ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ

আইফোন ১৭
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৭ সিরিজ আসছে ৯ সেপ্টেম্বর, থাকছে নতুন ওয়াচসহ অন্য ডিভাইস

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

বিনা খরচে গুগল ফটোজের স্টোরেজ বাড়ানোর ৩ উপায়
প্রযুক্তি সংবাদ

এবার গুগল স্টোরেজে যোগ হবে অ্যান্ড্রয়েড ব্যাকআপের সব ডেটা

অপো রেনো ১৬ সিরিজ: এআই ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইনের চমক
প্রযুক্তি সংবাদ

অপো রেনো ১৬ সিরিজ: এআই ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইনের চমক

ব্রডকমের চিপ কিনতে অ্যাপলের ৩০ বিলিয়ন ডলারের চুক্তি
প্রযুক্তি সংবাদ

ব্রডকমের চিপ কিনতে অ্যাপলের ৩০ বিলিয়ন ডলারের চুক্তি

ডুয়েল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৮৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে শাওমি ১৮ প্রো ম্যাক্স
পাঁচমিশালি

ডুয়েল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৮৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে শাওমি ১৮ প্রো ম্যাক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চলছে ইন্টারনেট সোসাইটির নির্বাচন, আগামী ১৬ জুলাই পর্যন্ত ভোটগ্রহণ
প্রযুক্তি সংবাদ

চলছে ইন্টারনেট সোসাইটির নির্বাচন, আগামী ১৬ জুলাই পর্যন্ত ভোটগ্রহণ

দেশের ইন্টারনেট ইকোসিস্টেম, ডিজিটাল অধিকার এবং আইসিটি পলিসি...

বিশ্বজুড়ে হারিয়ে যাচ্ছে সাশ্রয়ী দামের ফোন

বিশ্বজুড়ে হারিয়ে যাচ্ছে সাশ্রয়ী দামের ফোন

‘আমি ডেভিড ইমন বলতেছি, অনেক ব্যবসা করছেন এখন আমরা করবো’

‘আমি ডেভিড ইমন বলতেছি, অনেক ব্যবসা করছেন এখন আমরা করবো’

অপারেটর-বিটিআরসি দ্বন্দ্বে গ্রাহক সেবায় ভোগান্তি

প্রত্যন্ত এলাকা বিদ্যুৎহীন, বিঘ্নিত হচ্ছে মোবাইল নেটওয়ার্ক

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৩ জুন ২০২৬

হোয়াটসঅ্যাপ প্রধানের বিদায়, নতুন দায়িত্বে ভারতের কুনাল শাহ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix