Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চ্যাটজিপিটিতে যুক্ত হলো নতুন সুবিধা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 23 June 2026
ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি
Share on FacebookShare on Twitter

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) চ্যাটবট চ্যাটজিপিটিকে আরও কার্যকর ডিজিটাল সহকারী হিসেবে গড়ে তুলতে নতুন ‘শিডিউল’ সুবিধা চালু করেছে ওপেনএআই। নতুন এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট সময় বা নিয়মিত বিরতিতে চ্যাটজিপিটিকে বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে করার নির্দেশ দিতে পারবেন। চ্যাটজিপিটির নতুন শিডিউল পেজের মাধ্যমে নির্ধারিত কাজ সম্পাদনা, স্থগিত বা বাতিলও করতে পারবেন ব্যবহারকারীরা।

নতুন এ সুবিধা চালুর ফলে চ্যাটজিপিটি শুধু ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। নির্ধারিত সময় অনুযায়ী রিমাইন্ডার পাঠানো, নিয়মিত তথ্যের সারসংক্ষেপ তৈরি এবং নির্দিষ্ট কোনো বিষয় পর্যবেক্ষণ করে গুরুত্বপূর্ণ হালনাগাদ তথ্য জানাতেও সক্ষম হবে চ্যাটজিপিটি।

ওপেনএআই জানিয়েছে, এখন থেকে নির্দিষ্ট সময়ে বিভিন্ন কাজ করার পাশাপাশি কোনো বিষয় বা ঘটনার ওপরও নজর রাখবে চ্যাটজিপিটি। এর ফলে নতুন কোনো পণ্য উন্মোচন, চলমান কোনো আয়োজনের অগ্রগতি বা ব্যবহারকারীদের আগ্রহ রয়েছে, এমন বিষয়ে নতুন তথ্য পেলেই স্বয়ংক্রিয়ভাবে জানাবে এআই চ্যাটবট। ফলে ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ তথ্য বা করণীয় কাজ মনে রাখার চাপ অনেকটাই কমবে।

নতুন সুবিধার অংশ হিসেবে চ্যাটজিপিটির ওয়েব ও মোবাইল অ্যাপের সাইডবারে যুক্ত করা হয়েছে ‘শিডিউল’ পেজ। এটি ব্যবহারকারীদের সব নির্ধারিত কাজ পরিচালনার কেন্দ্র হিসেবে কাজ করবে। পেজটি থেকে নতুন টাস্ক তৈরি, সক্রিয় টাস্ক পর্যবেক্ষণ, সময়সূচি পরিবর্তন, সাময়িকভাবে কাজ বন্ধ রাখা বা প্রয়োজন অনুযায়ী কাজের নির্দেশনা মুছে ফেলা যাবে। ফলে ব্যবহারকারীরা সহজেই নিজেদের নির্ধারিত কাজগুলোর সর্বশেষ অবস্থা জানতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনতে পারবেন।

ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটিতে টাস্ক তৈরির প্রক্রিয়াও বেশ সহজ করা হয়েছে। ব্যবহারকারীরা সরাসরি শিডিউল পেজে প্রবেশ করে নতুন টাস্ক যোগ করতে পারবেন। আবার চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথনের সময়ও নির্দিষ্ট কোনো কাজের নির্দেশ দেওয়া যাবে।

ওপেনএআই জানিয়েছে, নির্ধারিত টাস্ক ব্যবস্থার কার্যকারিতা অনেকাংশে নোটিফিকেশন সুবিধার ওপর নির্ভর করবে। এ কারণে ব্যবহারকারীদের ব্রাউজার ও মোবাইল ডিভাইসে নোটিফিকেশন চালু রাখতে হবে। নোটিফিকেশন চালু থাকলে নির্ধারিত সময়েই চ্যাটজিপিটি প্রয়োজনীয় তথ্য, রিমাইন্ডার বা হালনাগাদ পাঠাবে। ফলে তথ্য জানার জন্য ব্যবহারকারীকে বারবার অ্যাপ খুলতে হবে না। প্রয়োজনীয় তথ্য নিজ থেকেই ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে। ফলে চ্যাটজিপিটিকে আরও সক্রিয় ব্যক্তিগত সহকারী হিসেবে ব্যবহারের সুযোগ তৈরি হবে। নতুন শিডিউল সুবিধাটি প্রাথমিকভাবে অর্থের বিনিময়ে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চ্যাটজিপিটি

এই বিভাগ থেকে আরও পড়ুন

এনভিডিয়ার রেকর্ড ৪৬৭০ কোটি ডলার আয়, চীনে বিক্রি নিয়ে জটিলতা
প্রযুক্তি সংবাদ

শর্তসাপেক্ষে এনভিডিয়ার উন্নত এআই চিপ কেনার অনুমতি পেল ডিপসিক

জেনএআই খাতে স্মার্টফোন ব্যবহারকারীদের ব্যয় দাঁড়াতে পারে ২৯৮ বিলিয়নে
প্রযুক্তি সংবাদ

জেনএআই খাতে স্মার্টফোন ব্যবহারকারীদের ব্যয় দাঁড়াতে পারে ২৯৮ বিলিয়নে

নতুন ডিভাইস আনতে চলেছে পোকো
নির্বাচিত

নতুন ডিভাইস আনতে চলেছে পোকো

বিডিনগ সম্মেলনের সহ-আয়োজক আইএসপিএবি
নির্বাচিত

বিডিনগ সম্মেলনের সহ-আয়োজক আইএসপিএবি

মেটার এআর গ্লাস আসছে ২০২৭ সালে
প্রযুক্তি সংবাদ

মেটার এআর গ্লাস আসছে ২০২৭ সালে

ইন্টেলের স্মার্টফোন মডেম চিপ বিভাগ কিনল অ্যাপল
নির্বাচিত

ইন্টেলের স্মার্টফোন মডেম চিপ বিভাগ কিনল অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

ফোল্ডিং ফোনের স্ক্রিন ভাঁজ করলেও কেন ভাঙে না?
প্রযুক্তি সংবাদ

ফোল্ডিং ফোনের স্ক্রিন ভাঁজ করলেও কেন ভাঙে না?

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ
ই-কমার্স

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

ফোল্ডেবলের বাজারে অ্যাপলের প্রবেশ
নির্বাচিত

ফোল্ডেবলের বাজারে অ্যাপলের প্রবেশ

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক
প্রযুক্তি সংবাদ

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 June 2026

চ্যাটজিপিটিতে যুক্ত হলো নতুন সুবিধা

Techzoom.TV |
TechzoomTV