Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কার্বন অপসারণ প্রযুক্তিতে ৯১ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি টেক জায়ান্টদের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 24 June 2026
চিপ সংগ্রহের ব্যর্থতায় চাকরি হারালেন গুগলের শীর্ষ কয়েক কর্মকর্তা
Share on FacebookShare on Twitter

বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড অপসারণ প্রযুক্তিতে আরো ৯১৫ মিলিয়ন বা ৯১ কোটি ডলারের বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বের কয়েকটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে অ্যানথ্রোপিক, গুগল, সেলসফোর্স এবং স্ট্রাইপ-সমর্থিত প্রতিষ্ঠান ফ্রন্টিয়ার। এর আগে একই উদ্যোগের আওতায় প্রায় ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি দেয়া হয়। খবর ওয়াল স্ট্রিট জার্নাল।

বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক উষ্ণায়ন নিয়ন্ত্রণ ও নেট-জিরো নির্গমন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য শুধু কার্বন নিঃসরণ কমানোই যথেষ্ট নয়। বায়ুমণ্ডলে এরই মধ্যে জমে থাকা কার্বনও অপসারণ করা জরুরি। ফলে সাম্প্রতিক বছরগুলোয় কার্বন অপসারণ প্রযুক্তির গুরুত্ব দ্রুত বেড়েছে।

ফ্রন্টিয়ার মূলত একটি ‘অ্যাডভান্সড মার্কেট কমিটমেন্ট’ বা আগাম ক্রয় প্রতিশ্রুতিভিত্তিক উদ্যোগ। প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদি ক্রয়চুক্তির মাধ্যমে নতুন কার্বন অপসারণ প্রযুক্তি উন্নয়নকারী কোম্পানিগুলোকে সহায়তা করে। ফলে নতুন উদ্যোক্তা ও স্টার্টআপগুলো বিনিয়োগের নিশ্চয়তা পায়। একই সঙ্গে প্রযুক্তি উন্নয়ন ও উৎপাদন সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হয়।

ফ্রন্টিয়ারের সহায়তায় বর্তমানে কয়েক ধরনের প্রযুক্তি নিয়ে কাজ চলছে। এর মধ্যে রয়েছে সরাসরি বাতাস থেকে কার্বন সংগ্রহ বা ডিরেক্ট এয়ার ক্যাপচার, খনিজ শিলার মাধ্যমে কার্বন শোষণ এবং কার্বনধারণ ও সংরক্ষণ সুবিধাসহ জৈব জ্বালানি প্রযুক্তি।

এসব প্রযুক্তির লক্ষ্য হলো বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড সংগ্রহ করে দীর্ঘ সময়ের জন্য নিরাপদভাবে সংরক্ষণ করা।

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বের বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ নিচ্ছে। তবে বিশ্লেষকদের মতে, কিছু খাতে নিঃসরণ পুরোপুরি বন্ধ করা এখনো কঠিন।

ভারী শিল্প, বিমান পরিবহন, জাহাজ চলাচল ও কিছু উৎপাদন খাতে এখনো উল্লেখযোগ্য পরিমাণ কার্বন নিঃসরণ হয়। এসব খাতের অবশিষ্ট নিঃসরণ সামাল দিতে কার্বন অপসারণ প্রযুক্তিকে গুরুত্বপূর্ণ সমাধান হিসেবে দেখা হচ্ছে।

প্রতিবেদন বলছে, কার্বন অপসারণ প্রযুক্তির ব্যাপক ব্যবহার বায়ুমণ্ডলে জমে থাকা কার্বন কমাতে সহায়তা করতে পারে। এতে বৈশ্বিক উষ্ণায়নের গতি কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

তবে প্রযুক্তিটির কার্যকারিতা নির্ভর করবে কয়েকটি বিষয়ের ওপর। এর মধ্যে রয়েছে প্রযুক্তির খরচ কমানো, কার্বন অপসারণের পরিমাণ সঠিকভাবে যাচাই করা ও বাজারের বিস্তার।

বর্তমানে কার্বন অপসারণের বাজার তুলনামূলকভাবে ছোট। বাজারটির বড় অংশই কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের চাহিদার ওপর নির্ভরশীল।

বিশেষ করে মাইক্রোসফট এ খাতের অন্যতম বড় ক্রেতা হিসেবে পরিচিত। ফলে বাজারের স্থায়িত্ব নিশ্চিত করতে আরো বেশি কোম্পানি ও সরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রয়োজন।

এছাড়া কার্বন অপসারণ খাতের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে বিভিন্ন দেশের নীতিগত সিদ্ধান্তের ওপর।

ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য অঞ্চলে জলবায়ু নীতিমালার পরিবর্তন এ বাজারকে নতুন গতি দিতে পারে। একই সঙ্গে বিজ্ঞানভিত্তিক জলবায়ু লক্ষ্য নির্ধারণকারী সংস্থাগুলোর নতুন নির্দেশনাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ধারণা করা হচ্ছে, ২০৩৫ সালের পর অনেক প্রতিষ্ঠান নেট-জিরো লক্ষ্যমাত্রা পূরণে কার্বন অপসারণ প্রযুক্তির ব্যবহার আরো বেশি করতে পারবে।

ফ্রন্টিয়ার ও এর অংশীদারদের তথ্য অনুযায়ী, এ উদ্যোগে এরই মধ্যে প্রায় ৪ কোটি ৯০ লাখ কার্বন অপসারণ ক্রেডিট বিক্রি হয়েছে। এসব ক্রেডিটের মোট বাজারমূল্য প্রায় ১ হাজার ২০০ কোটি ডলার।

খাতটির সামনে এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে। বিনিয়োগ বৃদ্ধি ও দীর্ঘমেয়াদি ক্রেতা নিশ্চিত করা এখন সবচেয়ে বড় অগ্রাধিকার।

বিশেষজ্ঞদের মতে, আগামী দশকে জলবায়ু পরিবর্তন মোকাবেলার বৈশ্বিক কৌশলে কার্বন অপসারণ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সে লক্ষ্যেই বড় প্রযুক্তি কোম্পানিগুলো এখন থেকে বিনিয়োগ বাড়িয়ে বাজার তৈরির চেষ্টা করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইনে দুই শিফটে বিক্রি হবে ট্রেনের ঈদ-টিকিট
নির্বাচিত

অনলাইনে দুই শিফটে বিক্রি হবে ট্রেনের ঈদ-টিকিট

কিশোরীকে ভার্চ্যুয়ালি দলবদ্ধ ধর্ষণ, তদন্তে পুলিশ
প্রযুক্তি সংবাদ

কিশোরীকে ভার্চ্যুয়ালি দলবদ্ধ ধর্ষণ, তদন্তে পুলিশ

১৬ বছরের কম বয়সীদের ফেসবুক ঢোকা নিষিদ্ধ
প্রযুক্তি সংবাদ

১৬ বছরের কম বয়সীদের ফেসবুক ঢোকা নিষিদ্ধ

আলাদা অ্যাপ নয় ইনস্টাগ্রামের ফিচার হতো থ্রেডস —অ্যাডাম মোসেরি
প্রযুক্তি সংবাদ

আলাদা অ্যাপ নয় ইনস্টাগ্রামের ফিচার হতো থ্রেডস —অ্যাডাম মোসেরি

শিক্ষক-শিক্ষার্থীদের ফ্রি ইন্টারনেট দেবে বাংলালিংক
টেলিকম

শিক্ষক-শিক্ষার্থীদের ফ্রি ইন্টারনেট দেবে বাংলালিংক

বই মেলার ভার্চুয়াল প্লাটফর্মে ক্লাউড সার্ভিস দিচ্ছে হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

বই মেলার ভার্চুয়াল প্লাটফর্মে ক্লাউড সার্ভিস দিচ্ছে হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

ট্রেন কোথায় আছে, এবার দেখুন থ্রিডি লাইভ ম্যাপে
প্রযুক্তি সংবাদ

ট্রেন কোথায় আছে, এবার দেখুন থ্রিডি লাইভ ম্যাপে

বাংলাদেশ সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন

গুগল ম্যাপস ও স্পটিফাই চলবে শাওমি ১৮ প্রো সিরিজের পেছনের ডিসপ্লেতে
প্রযুক্তি বাজার

গুগল ম্যাপস ও স্পটিফাই চলবে শাওমি ১৮ প্রো সিরিজের পেছনের ডিসপ্লেতে

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
নির্বাচিত

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’...

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 June 2026

কার্বন অপসারণ প্রযুক্তিতে ৯১ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি টেক জায়ান্টদের

Techzoom.TV |
TechzoomTV