Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০ লাখ আইসিটি পেশাদার তৈরি করবে হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 8 August 2020
যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিল হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

এশিয়া প্যাসিফিক অঞ্চলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে কাজের ক্ষেত্রে দক্ষতাবিষয়ক চলমান প্রবণতা এবং তরুণদের দক্ষতা বিকাশের কৌশল বিষয়ে ‘এশিয়া প্যাসিফিক আইসিটি ট্যালেন্ট ফোরাম-২০২০’ আয়োজন করেছে হুয়াওয়ে টেকনোলজিস লিমিটেড। ‘কানেকশন, গ্লোরি, ফিউচার’ প্রতিপাদ্যে অনলাইনে আয়োজিত এ ফোরামে দুই হাজারের বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। ফোরামে আইসিটি খাতে দক্ষ কর্মীদের শূন্যতা পূরণে নিজেদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রকাশ করে হুয়াওয়ে। পাশাপাশি এ অঞ্চলে টেকসই ডিজিটাল রূপান্তরের পথ সুগম করতে সমন্বিত আইসিটি ট্যালেন্ট ইকোসিস্টেম গড়ে তুলতে হুয়াওয়ের সার্টিফিকেশন প্রোগ্রামের ঘোষণা দেয়া হয় এবং আগামী পাঁচ বছরে ২০ লাখ আইসিটি পেশাদার তৈরির প্রত্যয় ব্যক্ত করা হয়।

আইসিটি খাতে দক্ষ কর্মীদের ক্রমবর্ধমান চাহিদা নিয়ে ফোরামে আলোচনা করেন উপস্থিত নানা খাত বিশেষজ্ঞ এবং যোগাযোগ প্রযুক্তিবিষয়ক অধ্যাপকরা। যেখানে এশিয়া প্যাসিফিক অঞ্চলে দক্ষ কর্মীর স্বল্পতাবিষয়ক সমস্যা সমাধানে কার্যকরী পরিকল্পনা প্রস্তাব করা হয়। যেসব শিক্ষার্থী ও আইসিটি প্র্যাকটিশনাররা হুয়াওয়ে এশিয়া প্যাসিফিক আইসিটি একাডেমিতে যোগ দিয়েছেন কিংবা যোগদানের পরিকল্পনা করছেন তাদের জন্য এ প্রোগ্রাম উন্মুক্ত। ৪ আগস্ট থেকে শুরু হয়ে এ প্রোগ্রাম চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। যেসব অংশগ্রহণকারী সবচেয়ে কম সময়ে উত্তীর্ণ হবেন, আগে তাদের পুরস্কৃত করা হবে।

সাম্প্রতিক সময়ে নানা ক্ষেত্রে বিস্তৃত পরিসরে উদ্ভাবনী প্রযুক্তি প্রত্যক্ষ করছে বিশ্ব। উন্নত আইসিটি ইকোসিস্টেম নির্মাণ নিয়ে বক্তব্যে হুয়াওয়ে এশিয়া প্যাসিফিকের চিফ ডিজিটাল অফিসার ও এক্সিকিউটিভ কনসালট্যান্ট মাইকেল ম্যাকডোনাল্ড বলেন, এখন ক্লাউড কম্পিউটিং, বিগ ডাটা, ইন্টারনেট অব থিংস ও কৃত্রিম বুদ্ধিমত্তা নতুন আইসিটি খাতের মূলভিত্তি হিসেবে উল্লেখ্য।

অত্যাধুনিক সব প্রযুক্তি চলে আসার ফলে কাজের ক্ষেত্রে আইসিটিবিষয়ক সাধারণ দক্ষতা আর যথেষ্ট নয়। মাইকেল ম্যাকডোনাল্ড ঘোষণা দেন, যেহেতু প্রতিষ্ঠানগুলো তাদের কর্মপ্রয়োজনীয়তা পুনর্বিন্যাস করছে, সেক্ষেত্রে নতুন আইসিটি ল্যান্ডস্কেপ আনুমানিক ৫০ লাখ পেশাদারের স্বল্পতা তৈরি করবে। দক্ষ কর্মীর উচ্চ চাহিদা পূরণে আমাদের লক্ষ্য আগামী পাঁচ বছরে ২০ লাখ আইসিটি পেশাদার তৈরি করা। এ বছর আমরা ২০০-এর বেশি হুয়াওয়ে একাডেমি তৈরি করব এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলে ১০ হাজার সার্টিফিকেশন পরিচালনা করব। আইসিটি ট্যালেন্ট ইকোসিস্টেম হুয়াওয়ের দীর্ঘমেয়াদি কৌশল এবং শিক্ষার্থী ও আইসিটি প্র্যাকটিশনাররা যাতে তাদের ক্যারিয়ারে প্রতিযোগিতামূলক অবস্থানে যেতে পারেন, এক্ষেত্রে তাদের সহায়তায় আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্থানীয় এইচএএলপি পার্টনারদের সঙ্গে কাজ করব।

এআই ও ফাইভজির মতো প্রযুক্তি বিশ্বজুড়ে বিস্তৃৃত হয়েছে। এ ডিজিটাল যুগে সম্ভাবনার সঙ্গে দক্ষ কর্মীদের যুক্ত করতে নির্দিষ্ট মানদণ্ড তৈরিতে এ অঞ্চলে সমন্বিতভাবে বিভিন্ন খাতের একসঙ্গে কাজ করতে হবে। এ চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের মেধা বিকাশ কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে হুয়াওয়ে আইসিটি খাতে যোগ্য কর্মীদের নিয়ে আসতে একটি ট্যালেন্ট ইকোসিস্টেম তৈরি করেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রথম এআই প্রসেসর আনলো ইনটেল
প্রযুক্তি সংবাদ

প্রথম এআই প্রসেসর আনলো ইনটেল

প্রথম এআই প্রসেসর আনলো ইনটেল
প্রযুক্তি সংবাদ

এবার অনুদানের অঙ্গীকার ইনটেলের

মোবাইলেই মিলবে নারী ও শিশু নির্যাতনের জরুরি সহায়তা
নির্বাচিত

মোবাইলেই মিলবে নারী ও শিশু নির্যাতনের জরুরি সহায়তা

ফোর-জি নেটওয়ার্ক সম্প্রসারণ সংকট কাটিয়ে নতুন ইপিসি পেতে প্রয়োজন টেলিটকের জোর আবেদন
টেলিকম

ফোর-জি নেটওয়ার্ক সম্প্রসারণ সংকট কাটিয়ে নতুন ইপিসি পেতে প্রয়োজন টেলিটকের জোর আবেদন

দ্বিতীয় প্রান্তিকে নতুন ম্যাকবুক আনতে পারে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

দ্বিতীয় প্রান্তিকে নতুন ম্যাকবুক আনতে পারে অ্যাপল

রিমার্ক এইচবি ও ওয়ালটনের মধ্যে সমঝোতা চুক্তি
প্রযুক্তি সংবাদ

রিমার্ক এইচবি ও ওয়ালটনের মধ্যে সমঝোতা চুক্তি

Load More

ট্রেন্ডিং টপিক

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা
অর্থ ও বাণিজ্য

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে
প্রযুক্তি পরামর্শ

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি
টেলিকম

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন
টেলিকম

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব
মতামত ও বিশ্লেষণ

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব

আমরা এমন এক সময়ে বাস করছি, যখন প্রযুক্তি...

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 August 2020

২০ লাখ আইসিটি পেশাদার তৈরি করবে হুয়াওয়ে

Techzoom.TV |
TechzoomTV