Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফুটবল বিশ্বকাপের মাঠে সাড়াজাগানো ৫ প্রযুক্তি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৬ জুন ২০২৬
ফুটবল বিশ্বকাপের মাঠে সাড়াজাগানো ৫ প্রযুক্তি
Share on FacebookShare on Twitter

প্রযুক্তির ছোঁয়ায় দ্রুত বদলে যাচ্ছে চেনা পৃথিবী। খেলাধুলার জগতেও বিজ্ঞান এখন নিয়ে এসেছে অভাবনীয় রূপান্তর। উত্তর আমেরিকায় চলমান ফুটবল বিশ্বকাপে ফুটবলারদের পায়ের বুট থেকে শুরু করে মাঠের বলসহ—সবকিছুতেই লেগেছে আধুনিকতার ছোঁয়া। ফুটবল বিশ্বকাপের মাঠে সাড়াজাগানো ৫ প্রযুক্তি সম্পর্কে জেনে নেওয়া যাক।

১. রেফারিদের শরীরে ক্যামেরা
চলমান বিশ্বকাপে সবচেয়ে আলোচিত প্রযুক্তি হলো রেফারিদের বডি ক্যামেরা বা রিফ ক্যাম। রেফারিদের শরীরে ক্যামেরা ব্যবহারের এই সিদ্ধান্ত দর্শকদের সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা দিচ্ছে। গোল বা ফাউলের মতো গুরুত্বপূর্ণ মুহূর্তে রেফারি ঠিক কী দেখছেন, তা এখন দর্শকেরাও রেফারির দৃষ্টিকোণ থেকে দেখতে পাচ্ছেন। এতে রেফারিদের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া আরও স্বচ্ছ হয়েছে।

এ ছাড়া ম্যাচ সম্প্রচারের ক্ষেত্রে ত্রিমাত্রিক অ্যানিমেশনের ব্যবহার এখন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। অফসাইডের মতো কঠিন সিদ্ধান্তগুলো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি রিভিউ করার পর পর্দায় থ্রি–ডি চিত্রে দেখানো হয়। অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেম থেকে প্লেয়ারদের অবস্থান ও গতির ডেটা নিয়ে এই দৃশ্য তৈরি করা হয়। দর্শকেরা চাইলে এখন গোলরক্ষকের দৃষ্টিকোণ থেকেও পুরো খেলার ভিউ দেখতে পারেন।

২. ডিজিটাল সাবস্টিটিউশন ট্যাবলেট ব্যবহার
২০১৪ সালের বিশ্বকাপে প্রথম গোল-লাইন প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। বল গোললাইন অতিক্রম করেছে কি না, তা দেখার জন্য এটি ব্যবহার করা হয়। ২০২৬ বিশ্বকাপে প্রযুক্তি আরও এক ধাপ এগিয়ে গেছে। এবারই প্রথম আউট-অফ-বাউন্ডস প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। বল মাঠের সীমানার বাইরে গেছে কি না, তা এই প্রযুক্তি নিখুঁতভাবে বলে দেয়। ফলে থ্রো-ইন বা কর্নারের সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়েছে। মাঠের কর্মকর্তারা এখন খেলোয়াড় পরিবর্তনের জন্য কাগজের নোটের বদলে ডিজিটাল সাবস্টিটিউশন ট্যাবলেট ব্যবহার করছেন। এই ট্যাবলেটের কারণে খেলোয়াড় বদলের সিদ্ধান্ত দ্রুত ম্যাচ কর্মকর্তাদের কাছে পৌঁছায়। একই সঙ্গে তা সঙ্গে সঙ্গে সম্প্রচারকারীদের কাছেও চলে যায়।

৩. ডেটা অ্যানালিটিকস ও এআই
ফিফা এই বিশ্বকাপে অংশ নেওয়া ৪৪টি দলের জন্য সমান সুযোগ তৈরি করেছে। প্রতিটি দলই ম্যাচের আগে ও পরে সমান অ্যানালিটিক্যাল সুবিধা পাচ্ছে। এর জন্য ফিফা এআই প্রো সিস্টেম চালু করেছে। এই সিস্টেমে বিশেষ এআই এজেন্ট বা কৃত্রিম বুদ্ধিমত্তা রয়েছে। এই এআই এজেন্ট ম্যাচের জটিল তথ্য দ্রুত বিশ্লেষণ করে কৌশলগত পরামর্শ দিতে পারে।

৪. বিশ্বকাপের বল অ্যাডিডাস ট্রিওন্ডা
প্রতিটি বিশ্বকাপে নতুন বলের আগমন ঘটে। এবারের বিশ্বকাপের অফিশিয়াল বলের নাম অ্যাডিডাস ট্রিওন্ডা। এই বল তৈরিতে মাত্র চারটি প্যানেল ব্যবহার করা হয়েছে। এটি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম প্যানেলবিশিষ্ট বল। পলিইউরেথেন দিয়ে তৈরি এই প্যানেলগুলোতে বিশেষ খাঁজ রয়েছে। আয়োজক তিন দেশের প্রতীক হিসেবে এতে ইগল, ম্যাপল লিফ ও তারকার চিহ্ন আঁকা আছে। এই নকশা বলের অ্যারোডাইনামিকস উন্নত করে এবং বলের গতিপথ স্থিতিশীল রাখে। পূর্ববর্তী বলের মতো ট্রিওন্ডার ভেতরেও একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন সেন্সর রয়েছে। এই সেন্সর প্রতি সেকেন্ডে ৫০০ বার ডেটা পাঠাতে পারে। বলের গতিবিধি ট্র্যাক করে এটি লাইভ ডেটা ম্যাচ কর্মকর্তাদের কাছে পাঠায়।

৫. থ্রি–ডি প্রিন্টেড বুট
ফুটবলারদের বুটের নকশাতেও বিজ্ঞান বড় অবদান রাখছে। গবেষণা বলছে, বুটের ওপরের অংশে বাড়তি প্যাডিং থাকলে শুটিংয়ের নিখুঁত লক্ষ্য ব্যাহত হয়। আর তাই বিশ্বকাপে বিভিন্ন দেশের বেশ কয়েকজন খেলোয়াড় মেটাম্যাটেরিয়ালস দিয়ে তৈরি থ্রি–ডি প্রিন্টেড বুট ব্যবহার করছেন। এই বুট পায়ে দারুণ আরাম দেয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নিরাপদ সড়ক গড়ে তুলতে উবার এবং বিআরটিএ-র যৌথ উদ্যোগ
অটোমোবাইল

নিরাপদ সড়ক গড়ে তুলতে উবার এবং বিআরটিএ-র যৌথ উদ্যোগ

অ্যান্ড্রয়েডে পপ-আপ বিজ্ঞাপন আসা বন্ধ করবেন যেভাবে
কিভাবে করবেন

অ্যান্ড্রয়েডে পপ-আপ বিজ্ঞাপন আসা বন্ধ করবেন যেভাবে

ইতালিতে অ্যাপলের সব স্টোর বন্ধ ঘোষণা
প্রযুক্তি সংবাদ

ইতালিতে অ্যাপলের সব স্টোর বন্ধ ঘোষণা

আসছে Nothing Phone 3: নতুন ডিজাইন ও শক্তিশালী ফিচারে বাজার কাঁপাতে প্রস্তুত
প্রযুক্তি সংবাদ

আসছে Nothing Phone 3: নতুন ডিজাইন ও শক্তিশালী ফিচারে বাজার কাঁপাতে প্রস্তুত

ফ্রিল্যান্সার আইডি কার্ড
নির্বাচিত

ফ্রিল্যান্সার আইডি কার্ড না থাকলে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারছেন না ফ্রিল্যান্সাররা

সাইবার হামলার শিকার মেক্সিকোর অর্থ মন্ত্রণালয়
কিভাবে করবেন

অনলাইনে নিরাপদ থাকার ৭ পদ্ধতি

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

শিশুদের নিরাপত্তা বিঘ্নিত করার দায়ে মামলার মুখে চ্যাটজিপিটির ওপেনএআই
প্রযুক্তি সংবাদ

এখন চ্যাটজিপিটিতেই শেডিউল করা যাবে যে কোনো টাস্ক

আইনি জটিলতায় বাইন্যান্স, ইউরোপে লাইসেন্স পেতে মরিয়া ক্রিপ্টো প্ল্যাটফর্মটি
প্রযুক্তি সংবাদ

আইনি জটিলতায় বাইন্যান্স, ইউরোপে লাইসেন্স পেতে মরিয়া ক্রিপ্টো প্ল্যাটফর্মটি

ফুটবল বিশ্বকাপের মাঠে সাড়াজাগানো ৫ প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

ফুটবল বিশ্বকাপের মাঠে সাড়াজাগানো ৫ প্রযুক্তি

সিগারেটের দাম বাড়ল প্যাকেটে, লাভটা গেল কোম্পানির পকেটে!
অর্থ ও বাণিজ্য

সিগারেটের দাম বাড়ল প্যাকেটে, লাভটা গেল কোম্পানির পকেটে!

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফুটবল বিশ্বকাপের মাঠে সাড়াজাগানো ৫ প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

ফুটবল বিশ্বকাপের মাঠে সাড়াজাগানো ৫ প্রযুক্তি

প্রযুক্তির ছোঁয়ায় দ্রুত বদলে যাচ্ছে চেনা পৃথিবী। খেলাধুলার...

ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন নেওয়া হবে ২৮ জুন থেকে

ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন নেওয়া হবে ২৮ জুন থেকে

কার্টুনের মাধ্যমে সড়ক নিরাপত্তা সচেতনতায় দৃক গ্যালারিতে পাঠাও-এর বিশেষ প্রদর্শনী

কার্টুনের মাধ্যমে সড়ক নিরাপত্তা সচেতনতায় দৃক গ্যালারিতে পাঠাও-এর বিশেষ প্রদর্শনী

কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল এবিজি ফাউন্ডেশন

কাঙালিনী সুফিয়ার চিকিৎসার দায়িত্ব নিল এবিজি ফাউন্ডেশন

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৬ জুন ২০২৬

ফুটবল বিশ্বকাপের মাঠে সাড়াজাগানো ৫ প্রযুক্তি

Techzoom.TV |
TechzoomTV