Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চিপ ও এআই খাতে দ. কোরিয়ার ৫৭৬ বিলিয়ন ডলারের মহাপরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 30 June 2026
মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ
Share on FacebookShare on Twitter

সেমিকন্ডাক্টর বা চিপ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে নিজেদের বৈশ্বিক আধিপত্য ধরে রাখতে বিশাল বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া।

দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং এ খাতে ৫৭ হাজার ৬০০ কোটি বা ৫৭৬ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের ঘোষণা দেন সম্প্রতি। মহাপরিকল্পনাটি সফল করার মূল দায়িত্বে থাকবে দক্ষিণ কোরিয়ার শীর্ষ দুই চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস ও এসকে হাইনিক্স। খবর রয়টার্স।

টেলিভিশনে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট লি জে মিয়ং একে একটি ‘মহা-উত্থান’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘অন্য যেকোনো দেশের চেয়ে দ্রুত আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তার মূল উপাদানগুলোর নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।’

পরিকল্পনাটি সেমিকন্ডাক্টর, ফিজিক্যাল এআই ও ডেটা সেন্টারের তিনটি স্তম্ভের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সিউল ও এর আশপাশের এলাকার বাইরে অন্যান্য অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য দূর করতে প্রকল্পগুলো ভূমিকা রাখবে বলে সরকার আশা করছে।

দেশটির শিল্প মন্ত্রণালয় জানায়, দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিম অঞ্চলে দুটি করে নতুন চিপ উৎপাদন কারখানা (ফ্যাব) তৈরির জন্য স্যামসাং ও এসকে হাইনিক্স নিজেদের সরবরাহকারীদের সঙ্গে নিয়ে ৮০০ ট্রিলিয়ন ওন (প্রায় ৫১৮ বিলিয়ন ডলার) বিনিয়োগ করবে। এছাড়া দক্ষিণ-পশ্চিমের গোয়াংজু শহর ও দক্ষিণ জিওলা প্রদেশ এ প্রকল্পে আরো ৫-২০ ট্রিলিয়ন ওয়ান বিনিয়োগ করবে। অন্যদিকে সিউলের কাছাকাছি চুংচেওং এলাকায় একটি চিপ প্যাকেজিং ক্লাস্টার তৈরির জন্য আরো ৮১ ট্রিলিয়ন ওয়ান ব্যয়ের পরিকল্পনা রয়েছে।

দক্ষিণ কোরিয়ার শিল্পমন্ত্রী কিম জং-কোয়ান জানান, বাজারে চিপের দ্রুত বাড়তে থাকা চাহিদা মেটাতে নতুন করে বড় বিনিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইয়োঙ্গিন ও পিয়ংট্যাকের মতো বিদ্যমান উৎপাদন কেন্দ্রগুলো এরই মধ্যে সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে। নতুন দক্ষিণ-পশ্চিম অঞ্চলটিতে প্রচুর অব্যবহৃত বিদ্যুৎ সুবিধা থাকায় একে চিপ উৎপাদনের মূল কেন্দ্র হিসেবে বেছে নেয়া হয়েছে। পাশাপাশি সরকার পাঁচ বছরের মধ্যে ডায়নামিক র‍্যান্ডম-অ্যাকসেস মেমোরি (ডিআরএএম) উৎপাদন দ্বিগুণ করার লক্ষ্য নির্ধারণ করেছে।

এদিকে মহাপরিকল্পনা নিয়ে দেশটির ভেতরে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। বিরোধী দলের নেতারা এ প্রকল্পের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। কারণ দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ৮৫ শতাংশ ভোটার গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে লি জে মিয়ংকে সমর্থন দিয়েছিলেন। এমন একসময়ে এ ঘোষণা এল, যখন জনমত জরিপকারী সংস্থা রিয়েলমিটারের তথ্যানুযায়ী, প্রেসিডেন্ট লির জনপ্রিয়তা টানা ছয় সপ্তাহ কমে ৪৬ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চিপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

অধিকার আদায় আন্দোলনের নিদর্শন তৈরি করে গেছেন ভাষা সৈনিকরা
প্রযুক্তি সংবাদ

অধিকার আদায় আন্দোলনের নিদর্শন তৈরি করে গেছেন ভাষা সৈনিকরা

হুয়াওয়ের ৩০ দেশে ৪৬টি ৫জি চুক্তি
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের ৩০ দেশে ৪৬টি ৫জি চুক্তি

২০২০ এর অ্যান্ড্রয়েডের জন্য ৯টি সেরা ফ্রি অ্যান্টিভাইরাস অ্যাপ্লিকেশন
কিভাবে করবেন

২০২০ এর অ্যান্ড্রয়েডের জন্য ৯টি সেরা ফ্রি অ্যান্টিভাইরাস অ্যাপ্লিকেশন

মেসেঞ্জার গ্রুপ কল গ্রাহক বেড়েছে ৭০ শতাংশ
প্রযুক্তি সংবাদ

মেসেঞ্জার গ্রুপ কল গ্রাহক বেড়েছে ৭০ শতাংশ

পপ-আপ সেলফি ক্যামেরায় এলো অপো কে৩
প্রযুক্তি সংবাদ

পপ-আপ সেলফি ক্যামেরায় এলো অপো কে৩

ঝড়ের সময় ওয়াইফাই চালু রাখলে বাড়তে পারে যেসব ঝুঁকি
প্রযুক্তি পরামর্শ

ঝড়ের সময় ওয়াইফাই চালু রাখলে বাড়তে পারে যেসব ঝুঁকি

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার
অটোমোবাইল

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
প্রযুক্তি সংবাদ

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে এক্স সিরিজের নতুন দুটি স্মার্টফোন এনেছে...

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 June 2026

চিপ ও এআই খাতে দ. কোরিয়ার ৫৭৬ বিলিয়ন ডলারের মহাপরিকল্পনা

Techzoom.TV |
TechzoomTV