Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হাওরাঞ্চলে ১০০০ হটস্পট ও সমন্বিত টোল ট্যাগ চালুর ঘোষণা ড. জাহেদ উর রহমানের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 1 July 2026
হাওরাঞ্চলে ১০০০ হটস্পট ও সমন্বিত টোল ট্যাগ চালুর ঘোষণা ড. জাহেদ উর রহমানের
Share on FacebookShare on Twitter

বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে বিদেশি গণমাধ্যম বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষ যেকোনো তথ্য জানতে পারলেও আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা পর্যন্ত দেশীয় গণমাধ্যমে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচার সম্পূর্ণ অবৈধ ও অনুচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। নিষেধাজ্ঞা অমান্য করে সম্প্রতি শেখ হাসিনার সাক্ষাৎকার প্রচার করা গণমাধ্যমগুলোকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হবে এবং প্রয়োজনে সরকার আইনি ব্যবস্থা নেবে বলে তিনি ইঙ্গিত দেন।

৩০ জুন, মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদের উপস্থিতিতে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব তথ্য জানান।

ডিজিটাল সংযোগ ও প্রযুক্তিগত উন্নয়নের কথা উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, “প্রান্তিক ও হাওর-বাওড় অঞ্চলের মানুষের ইন্টারনেট সেবা নিশ্চিত করতে ইতোমধ্যে এক হাজারের বেশি ওয়াই-ফাই হটস্পট চালু করা হয়েছে এবং এই সংখ্যা আরও বাড়ানো হচ্ছে। এছাড়া যোগাযোগ খাতকে আরও আধুনিক করতে দেশের সব টোল প্লাজায় একটি সমন্বিত ইন্টিগ্রেটেড ট্যাগের মাধ্যমে ‘ইলেকট্রনিক টোল কালেকশন’ ব্যবস্থা চালুর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।”

ব্রিফিংয়ে নতুন নামে আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ডা. জাহেদ উর রহমান বলেন, “আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি যতদিন নিষিদ্ধ থাকবে, ততদিন দলটি ‘রিফর্মড আওয়ামী লীগ’ বা অন্য যে নামেই আসুক না কেন, তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি পরিচালনার সুযোগ নেই। ২০০৯ সালের সন্ত্রাস দমন আইনের সংশোধিত বিধান কার্যকর রেখেই এই নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।”

চীনের সঙ্গে তিস্তা চুক্তি নিয়ে তিনি জানান, সরকার তিস্তা মহাপরিকল্পনা নতুন করে পুনর্গঠন করছে। নদীশাসনের পাশাপাশি বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ, সেচ সুবিধা এবং নদীভাঙন প্রতিরোধে বিদ্যমান ব্যারেজের পাশে আরও একটি নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পের কারিগরি সমীক্ষায় চীন সহযোগিতা করবে, তবে অর্থায়নের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। এতে ভারতের সাথে সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলেও তিনি আশ্বস্ত করেন।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সদ্য প্রকাশিত ১২ হাজার ৬৩৩ কোটি টাকার দুর্নীতি ও ঘুষ সংক্রান্ত প্রতিবেদনের জবাবে উপদেষ্টা বলেন, “এই দুর্নীতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা করেননি, তবে আমাদের সময়েও দুর্নীতি একেবারে বন্ধ হয়ে গেছে এমন দাবি আমরা করছি না। দুর্নীতি একটি ফৌজদারি অপরাধ, এর কোনো তামাদি নেই। দুদক একটি স্বাধীন কমিশন হিসেবে অন্তর্বর্তী সরকার, আওয়ামী লীগ কিংবা বর্তমান সরকার—সব আমলের দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ স্বাধীনভাবে তদন্ত করবে এবং সরকার এতে পূর্ণ সহযোগিতা করবে।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশে ইন্টারনেট সেবা নিয়ে আসছেন ইলন মাস্ক
নির্বাচিত

বাংলাদেশে ইন্টারনেট সেবা নিয়ে আসছেন ইলন মাস্ক

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ফোন থেকে ছবি চুরি করছে যে ২৯টি অ্যাপ
প্রযুক্তি সংবাদ

ফোন থেকে ছবি চুরি করছে যে ২৯টি অ্যাপ

ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করল নেপাল
প্রযুক্তি সংবাদ

ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করল নেপাল

পদত্যাগ করলেন নকিয়ার সিইও
নির্বাচিত

পদত্যাগ করলেন নকিয়ার সিইও

মাদক ট্রাইব্যুনাল গঠন ও সাইবার স্পেসে জুয়া বন্ধের বিধান রেখে সংসদে দুটি বিল উত্থাপন
প্রযুক্তি সংবাদ

মাদক ট্রাইব্যুনাল গঠন ও সাইবার স্পেসে জুয়া বন্ধের বিধান রেখে সংসদে দুটি বিল উত্থাপন

Load More

ট্রেন্ডিং টপিক

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ
প্রযুক্তি সংবাদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 July 2026

হাওরাঞ্চলে ১০০০ হটস্পট ও সমন্বিত টোল ট্যাগ চালুর ঘোষণা ড. জাহেদ উর রহমানের

Techzoom.TV |
TechzoomTV